/indian-express-bangla/media/media_files/2025/12/12/apurba-2025-12-12-13-59-26.jpg)
ফের বাবা হলেন তিনি...
তৃতীয় বিয়ে করার পর থেকেই তিনি বেজায় আলোচনায় ছিলেন। এবং খেয়াল করলে দেখা যাবে, বাংলাদেশের এই তারকা, এর আগে দু-বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। কিন্তু সেই সব সম্পর্ক টেকেনি। বরং বছর তিনেক আগে তিনি আবার বিয়ের পিঁড়িতে বসেন। প্রসঙ্গে অপূর্ব।
বাংলাদেশের জিয়াউল ফারুক অপূর্ব, তিনি সেদেশের জনপ্রিয় নাম। নাটক তো বটেই, তাঁর সঙ্গে সঙ্গে তিনি সিরিজ থেকে সিনেমাতেও বহু কাজ করেছেন। অভিনেতা, কিন্তু বাবা বেশ ভাল। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর, ছেলে আয়াশ বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকেন। এমনকি, বাবাকে অনেক সময় বহুদিন পর পর কাছে পেয়ে কেঁদে ওঠে সে। তবে...
Dhurandhar: উপমহাদেশে রিলিজে বাধা! বিশ্বদরবারে হিট ধুরন্ধর, কোন অভিযোগে এত সমস্যা?
এবার নতুন দায়িত্ব এসেছে তাঁর জীবনে। আবারও একবার বাবা হয়েছেন অপূর্ব। নিজের সমাজ মাধ্যমে তিনি সেই সুখবর জানিয়েছেন। যে ছবি তিনি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে, ছোট্ট একটি হাত ধরে রয়েছেন অপূর্ব। অভিনেতা সমাজ মাধ্যমে লিখছেন...
আলহামদুলিল্লাহ! আমাদের জীবনে অপার আনন্দ এনে, সবার প্রার্থনা ও ভালোবাসায় সিক্ত হয়ে আমাদের সোনামণি কন্যা পৃথিবীতে এসেছে। স্বাগতম, প্রিয় আনায়া! আমাদের ছোট্ট রাজকন্যাকে দয়া করে আপনাদের দোয়া ও আশীর্বাদে রাখবেন। আপনাদের অবিরাম ভালোবাসা, শুভেচ্ছা এবং সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
প্রসঙ্গে, অপূর্বর তৃতীয় স্ত্রী বেশিরভাগ সময় যুক্তরাজ্যে থাকেন। মাঝেমধ্যেই স্ত্রীকে নিয়ে নানা ছবি তিনি শেয়ার করেন। বিবাহবার্ষিকী-তে শুভেচ্ছা জানান। তবে, এখন কন্যা সন্তানের বাবা হিসেবে নতুন অধ্যায় শুরু।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us