/indian-express-bangla/media/media_files/2025/09/25/zubeen1-2025-09-25-12-04-30.jpg)
কী বললেন তাঁর স্ত্রী?
প্রয়াত গায়ক-অভিনেতা জুবিন গর্গের শেষ ছবি ‘রোই রোই বিনালে’ আগামী ৩১ অক্টোবর ২০২৫ মুক্তি পাবে। এমনটাই জানিয়েছেন তাঁর স্ত্রী গরিমা সাইকিয়া। ছবিটি বর্তমানে পোস্ট-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে।
মঙ্গলবার গুয়াহাটির উপকণ্ঠ কামারকুচি গ্রামে আবেগঘন এবং রাজকীয় মর্যাদায় জুবিনের শেষকৃত্যের পর গরিমা বলেন, জুবিন এই ছবিটি নিয়ে ভীষণ উৎসাহী ছিলেন। তিনি যোগ করেন, "আমরা ‘রোই রোই বিনালে’ নামে একটি ছবিতে কাজ করছিলাম। তিনি চেয়েছিলেন ছবিটি ৩১ অক্টোবর মুক্তি পাক। তাই হয়তো এখনই আমাদের আবার কাজে ফেরা উচিত এবং তাঁর ইচ্ছেমতোই সেই তারিখেই ছবিটি মুক্তি দেওয়া উচিত।"
Zubeen Garg Demise: মুখ্যমন্ত্রীর নির্দেশে কঠোর পদক্ষেপ, জুবিন গর্গের মৃত্যু ঘিরে নড়েচড়ে বসল সরকার
তবে গরিমা দুঃখ প্রকাশ করেন যে জুবিন তাঁর মৃত্যুর আগে ছবির ভয়েস ডাবিং সম্পূর্ণ করতে পারেননি। তিনি বলেন, "আমার একারণে কষ্ট হচ্ছে যে, তাঁর কণ্ঠস্বর ডাবিং আর হলো না। তিনি ছবিতে একেবারে আলাদা চরিত্রে অভিনয় করেছিলেন- একজন অন্ধ শিল্পী হিসেবে। এটি একটি খাঁটি সঙ্গীতনির্ভর প্রেমের গল্প, এবং আমার বিশ্বাস মানুষ এটি পছন্দ করবেন। কিন্তু তাঁর কণ্ঠস্বর না থাকায় ছবিতে একটি অপূর্ণতা থেকে যাবে। তবে বাকিটা- যেমন গান ও অন্যান্য কাজ- সবই সম্পন্ন হয়েছে।"
আসামের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যও জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে বলেন, "জুবিনের অবদানের জন্য সমগ্র দেশ কৃতজ্ঞ। তাঁর কাজকে এগিয়ে নিতে আমরা সকলে একসাথে কাজ করব।"
প্রখ্যাত এই গায়ক ও সুরকারকে মঙ্গলবার কামারকুচিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হয়। শেষকৃত্যের অনুষ্ঠান সম্পন্ন করেন তাঁর বোন পামে বরঠাকুর। এ সময় স্ত্রী গরিমা সাইকিয়া কান্নায় ভেঙে পড়েন এবং তাঁর প্রাণপ্রিয় স্বামী ‘গোল্ডি’র প্রতি শেষ শ্রদ্ধা জানান।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us