/indian-express-bangla/media/media_files/2025/09/20/zubeen-2025-09-20-10-58-05.jpg)
কী জানা যাচ্ছে পরবর্তীতে?
আসামের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের, সিঙ্গাপুরে রহস্যজনক মৃত্যুকে ঘিরে দুই দেশের তদন্তে বড় ধরনের অসামঞ্জস্য সামনে এসেছে। গত বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে এক ইয়ট ভ্রমণের সময়, জলে ঝাঁপ দেওয়ার পর জুবিন ডুবে যান।
সিঙ্গাপুর পুলিশের মতে, সেই মুহূর্তে তিনি “প্রচণ্ড নেশাগ্রস্ত” অবস্থায় ছিলেন এবং একাধিক সতর্কতা সত্ত্বেও লাইফ ভেস্ট পরতে অস্বীকার করেছিলেন। এই তথ্য আদালতে জানান পুলিশ কোস্ট গার্ডের সহকারী পুলিশ সুপার ডেভিড লিম। করোনারের তদন্তে তিনি প্রথম সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, জুবিন ইয়ট থেকে জলে ঝাঁপ দেওয়ার পর, সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়েন ।এবং পরে নিশ্চল হয়ে যান। তার বন্ধুদের চেষ্টাতেও তাকে ফেরানো সম্ভব হয়নি।
পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে ‘ডুবে যাওয়া’ উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্তে দেখা গেছে, জুবিনের রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল প্রতি ১০০ মিলিতে ৩৩৩ মিলিগ্রাম - যা সিঙ্গাপুরের ড্রাইভিং সীমার (৮০ মিলিগ্রাম) অনেক গুণ বেশি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনা আত্মহত্যার মত ছিল না, তাঁকে জোর বা জবরদস্তি করার কোনও প্রমাণ নেই।
তবে এই বিবরণ আসাম পুলিশের রিপোর্টের সম্পূর্ণ বিপরীত। আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) একটি চার্জশিটে দাবি করেছে, ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়- ইচ্ছাকৃতভাবে ঘটানো হত্যাকাণ্ড। সেখানে উৎসবের আয়োজক শ্যামকানু মহন্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, সহ-সংগীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামী, অমৃতপ্রভা মহন্ত এবং তাঁর আত্মীয় সন্দীপন গর্গসহ পাঁচজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে দাবি, অভিযুক্তরা জুবিনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অতিরিক্ত মদ্যপান করান, লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কাটতে উৎসাহিত করেন, এমনকি জলে পড়ার পর তাঁকে উদ্ধারের জন্য যথাযথ ব্যবস্থা নেননি।
Amal Chowdhury: নিভৃত প্রস্থান, সংক্রান্তিতেই শেষ নিঃশ্বাস ফেললেন ‘মহিষাসুর’ অমলবাবু
জুবিনের কাকা মনোজ বরঠাকুর সিঙ্গাপুরে আদালতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “দুই দেশে দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে তদন্ত চলছে। আসাম পুলিশ ঘটনাটির পেছনের ষড়যন্ত্র খতিয়ে দেখছে, আর সিঙ্গাপুর পুলিশ সেইদিন ঠিক কী ঘটেছিল সেটি দেখছে।”
করোনারের আদালতের পরবর্তী শুনানি আগামী মাসে নির্ধারিত হয়েছে। দুই দেশের তদন্তের ফলাফলের মধ্যেকার এই বিপরীত চিত্র জুবিন গর্গের মৃত্যুকে আরও জটিল ও প্রশ্নবিদ্ধ করে তুলছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us