Zubeen Garg Death: ইয়ট থেকে সোজা জলে ঝাঁপ, শেষ মুহূর্তে জুবিনের সঙ্গে কী এমন হয়েছিল?

সুত্রের খবর তাঁকে হাসপাতালে নিয়ে যেতেই মৃত ঘোষণা করা হয়। গতকাল থেকেই তাঁর দেহ ভারতে ফিরিয়ে আনতে তৎপর ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। আর আজ হবে তাঁর শেষকৃত্য।

সুত্রের খবর তাঁকে হাসপাতালে নিয়ে যেতেই মৃত ঘোষণা করা হয়। গতকাল থেকেই তাঁর দেহ ভারতে ফিরিয়ে আনতে তৎপর ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। আর আজ হবে তাঁর শেষকৃত্য।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
zubeen

চলে গেলেন জুবিন...

গতকাল থেকে বাংলার মানুষের মনে ভাসছে একটাই গান- 'চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা'। জুবিনকে চোখের জলে বিদায় দিলেন সকলে। এছাড়াও একাধিক গান এখন মনে আসছে সকলের। গতকাল বেলা গড়াতেই এই খারাপ খবরে তোলপাড়। একটা প্রজন্ম তাঁর গান শুনেই যেন চোখের জল মুছেছে। কিছু বছরের ব্যবধানের মধ্যে কেকে এবং জুবিন দুজনেই চলে গেলেন না ফেরার দেশে। 

Advertisment

সিঙ্গাপুরে স্কিউবা ডাইভিং করতে গিয়ে নিজের জীবনের কাল ডেকে আনেন জুবিন। তবে সুত্রের খবর আয়োজকদের গাফিলতিতেই নাকি তাঁকে চলে যেতে হল। যারা জুবিনকে চেনেন তাঁরা জানেন, জলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অন্যরকম। আগেও বহুবার স্কিউবা ডাইভিং করেছেন। কিন্তু এবার যেন আর শেষরক্ষা হল না। সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও, জলে নামার আগে এবং জলে নামার পর তাঁর সঙ্গে ঠিক কী কী হয়?

ইয়ট থেকে নামার আগে তিনি বেশ খোশমেজাজে ছিলেন। লাইফ জ্যাকেট পরে তৈরি ছিলেন প্রয়াত গায়ক। নির্দিষ্ট নিয়ম মেনে তাঁকে দেখা গেল ইয়ট থেকে জলে হালকা ঝাঁপ মারতে। তারপর? জুবিনের মৃত্যুতে নানা প্রশ্ন উঠছে। কেউ কেউ এমনও বলেছেন এর নেপথ্যে বড় মাপের ষড়যন্ত্র পর্যন্ত রয়েছে। কিন্তু জলে ঝাঁপ দেওয়ার পর থেকেই প্রয়াত গায়ককে ঠিক দেখাচ্ছিল না। ধীরে ধীরে ভেসে থাকলেও একটা সময় পর যেন খেই হারিয়ে ফেলছিলেন তিনি। তাহলে কি জলের সঙ্গে যুজে উঠতে পারছিলেন না? 

Jr NTR: হায়দরাবাদে শুটিং দুর্ঘটনা, আহত জুনিয়র এনটিআর

সামনে ছিল একটি টিউব টায়ার। সেটির দিকেই হাতড়ে হাতড়ে এগিয়ে গেলেন তিনি। সেটিকে আঁকড়ে ধরার চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। চেয়েও যেন পারলেন না। জলের ওপর উল্টে গেলেন। কিছুক্ষণ ভেসে থাকলেন তিনি। তাঁকে এই অবস্থায় দেখে অনেকেই কিছুক্ষণ তাকিয়ে ছিলেন। কেউ ঠাওর করে উঠতে পারছিলেন না যে আসলেই কী হয়ে গেল। তারপর এগিয়ে এল একটি লাইফ বোট। 

সেই দড়ি ধরে আবার নিজেকে ভাসিয়ে নিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। হাতলে কি আগ থেকেই শারীরিক সমস্যার ইঙ্গিত পেয়েছেন তিনি? নিজের শরীর যে ঠিক নেই এটা বুঝতে পারছিলেন? সুত্রের খবর তাঁকে হাসপাতালে নিয়ে যেতেই মৃত ঘোষণা করা হয়। গতকাল থেকেই তাঁর দেহ ভারতে ফিরিয়ে আনতে তৎপর ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। আর আজ হবে তাঁর শেষকৃত্য। 

Entertainment News Zubeen Garg