/indian-express-bangla/media/media_files/2025/11/25/cats-2025-11-25-14-27-05.jpg)
বিস্ফোরক মুখ্যমন্ত্রী..
Zubeen Garg-Himanta Biswa Sarma: দিনটা ছিল ১৯ সেপ্টেম্বর। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আর দেশে ফেরেননি প্রবাদপ্রতীম সংগীতশিল্পী জুবিন গর্গ। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল স্কুবা ডাইভিংয়ের সময় ডুবে গিয়ে মৃত্যু হয়েছে গায়কের। কিন্তু, সময় যত গড়িয়েছে তদন্ত এগচ্ছে, এই গ্রেফতারও হয়েছে কয়েকজন। মঙ্গলবার অসম বিধানসভায় বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বোমা ফাটালেন। প্রকাশ্যে দাবি করেছেন, জুবিন গর্গকে খুন করা হয়েছে। তাঁর বক্তব্য, 'প্রথম দিন থেকেই এটি খুনের মামলা হিসেবে রজু করা হয়েছে। অভিযুক্ত শ্যমকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, অমৃতপ্রভা মহন্ত এবং শেখর জ্যোতি গোস্বামী প্রত্যেককে খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে।
আরও বলেছেন, 'সিঙ্গাপুরে গায়ক জুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনা নয় এটি খুন। আমাদের আবেগ জুবিনের সঙ্গে যুক্ত। সেই কারণেই আমরা জুবিন গর্গের খুনের তদন্ত করছি। মৃত্যুর পরই আমাদের মনে হয়েছিল কিছু একটা গরমিল আছে। তাই আমরা বিএনএস-এর ৬১ ধারা (অপরাধমূলক ষড়যন্ত্র), ১০৫ ধারা (অপরাধমূলক হত্যাকাণ্ড), এবং ১০৬ ধারা (অবহেলাজনিত বা বেপরোয়া কাজে মৃত্যুর কারণ) অনুযায়ী এফআইআর দায়ের করেছি।'
আরও পড়ুন: 'আমার জন্য কেক বেলুন দিয়ে মেক আপ রুম সাজিয়ে...', জুবিনের জন্মদিনে জোজোর স্মৃতিচারণ
আরও যোগ করেছেন, 'তদন্তের প্রাথমিক পর্যায়েই অসম পুলিশ নিশ্চিত করেছিল এটি স্বাভাবিক মৃত্যু নয়। সেই জন্যই দুই দিনের মধ্যে অসম সরকার আদালতে জানিয়েছিল যে এটি খুন এবং ১০৩ ধারা (খুনের শাস্তি) যোগ করার আবেদন করেছিল।' সম্প্রতি সংবাদ সংস্থা PTI-র কাছে তিনি দাবি করেছেন, জুবিন গর্গের মৃত্যু অস্বাভাবিক নয়, তাঁকে খুন করা হয়েছে। আমরা ১৭ ডিসেম্বরের আগেই চার্জশিট জমা দেব। আমাদের লক্ষ্য ৮ ডিসেম্বর।'
আরও পড়ুন জুবিনের মৃত্যুতে স্থগিত অসমের ফিল্ম ফেস্টিভ্যাল, প্রয়াত স্বামীর বুকে মাথা রেখে কী আর্জি স্ত্রীর?
আরও জানান, তদন্তে বিদেশি সংযোগ থাকার কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন প্রয়োজন। মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন তিনি ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। প্রসঙ্গত, তদন্ত চলাকালীন জানা গিয়েছে জুবিন সাঁতার জানতেন। প্রয়াত গায়কের স্ত্রী দাবি করেছেন জুবিনের ম্যানেজার জানতেন জলে তাঁর সমস্যা আছে। অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রথম দিন থেকেই জুবিনের মৃত্যুর সঠিক তদন্তের লক্ষ্যে এগনোর নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন 'জুবিনের মৃত্যু অস্বাভাবিক নয় ওকে...', চার্জশিট জমার দিন ঘোষণা করে বিস্ফোরক মুখ্যমন্ত্রী
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us