Zubeen Garg Birthday-Mamata Banerjee: জুবিনের স্মৃতিতে আবেগঘন দিন, মুখ্যমন্ত্রী মমতার বিশেষ পোস্ট

Zubeen Garg Birthday-Mamata Banerjee: অসমের এই ভুমিপুত্র, সিঙ্গাপুরে কনসার্ট করতে গিয়েছিলেন। স্কুবা ডাইভিং করতে গিয়েই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ। তাঁর আকস্মিক মৃত্যুতে, কেঁদে ওঠে গোটা আসাম।

Zubeen Garg Birthday-Mamata Banerjee: অসমের এই ভুমিপুত্র, সিঙ্গাপুরে কনসার্ট করতে গিয়েছিলেন। স্কুবা ডাইভিং করতে গিয়েই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ। তাঁর আকস্মিক মৃত্যুতে, কেঁদে ওঠে গোটা আসাম।

author-image
Anurupa Chakraborty
New Update
mamata

কী বলছেন মমতা তাকে নিয়ে?

শিল্পীর কখনও মৃত্যু হয় না। বরং তাঁর সৃষ্টি রয়ে যায় এই দুনিয়ার পাতায় পাতায়। এমনকি, তাঁর যা কীর্তি, তাঁর বক্তব্য মানুষ মনের কোণায়  জমিয়ে রেখে দেন। জুবিন অসমের মানুষদের কাছে ঠিক যেন তাই। ভারতের মানুষের কাছেও জুবিন এমন এক শিল্পী, যিনি অন্যায়ের সঙ্গে কোনও আপস করেননি। বরং, তিনি নিজের কণ্ঠ এবং মন্তব্যের খাতিরে বারবার আলোচনায় এসেছেন। 

Advertisment

অসমের এই ভুমিপুত্র, সিঙ্গাপুরে কনসার্ট করতে গিয়েছিলেন। স্কুবা ডাইভিং করতে গিয়েই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ। তাঁর আকস্মিক মৃত্যুতে, কেঁদে ওঠে গোটা আসাম। তিনি একবার বলেছিলেন, যেদিন তাঁর মৃত্যু হবে অসম সেদিন থেকে ৭ দিনের জন্য সব ছেড়ে দেবে। আর হলও তাই। পুজোর ঠিক আগেই যেন তাঁদের জন্য যেন বিজয়ার বিশাদ ছড়িয়ে পড়েছিল। 

Zubeen Garg Birthday Exclusive: জুবিনের জন্মদিনে শূন্যতা আরও বাড়ল, বন্ধুর বাড়িতে আজকে ছুটে গেলেন কে?

Advertisment

আজ তাঁর জন্মদিন। যদিও বা শিল্পীর মৃত্যু নেই। কিন্তু, আজ তাকে ছাড়াই তাঁর প্রথম জন্মদিনে আসামের মানুষের মনে যেমন বিষাদ ঠিক তেমনই এক অদ্ভুত অনুভূতি। খেয়াল করলে দেখা যাবে, আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তাঁর জন্মদিনে একটি পোস্ট করেছেন। কী লিখছেন তিনি?

Dharmendra Health Updates: এখন কেমন আছেন ধর্মেন্দ্র? হেমার সঙ্গে দেখা করতে গেলেন কে?

মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, "আজকে জুবিনের জন্মদিনে তাঁর স্মৃতিতে শ্রদ্ধা রইল। সঙ্গীতে তাঁর অবদান আমাদের মনে থাকবে সবসময়। এমনকি তাঁর গান সীমানা পেরিয়েও জনপ্রিয় ছিল।" এদিকে, জানা গিয়েছে জুবিনের অন্তরঙ্গ বন্ধু জিৎ গাঙ্গুলি আজ অসম যাচ্ছেন। জুবিনের বাড়িতে যাবেন তিনি। প্রসঙ্গে, জুবিনের শেষকৃত্য যেদিন সম্পন্ন হয়, সেদিন সেখানে তাঁর ভক্তরা গেয়ে ওঠেন মায়াবিনী। চোখে জল তাও প্রিয় শিল্পীকে গানে গানে বিদায় জানান তাঁরা। 
 

Entertainment News CM Mamata banerjee Zubeen Garg