/indian-express-bangla/media/media_files/2025/09/20/zubeen-2025-09-20-10-58-05.jpg)
চোখে জল পোষ্যদের
Zubeen Garg Final Goodbye: ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিনোদুনিয়ায় আছড়ে পড়ে চরম দুঃসংবাদ। ভরদুপুরে আচমকা 'পিয়া রে পিয়া রে...' খ্যাত জুবিন গর্গ। তাঁর অকাল প্রয়াণের খবরে শোকস্তব্ধ দেশ। শহরের বাইরে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরল জুবিন গর্গের নিথর দেহ। ২৩ সেপ্টেম্বর জুবিনের শেষকৃত্য সম্পন্ন হবে। অসম সরকার জুবিনের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। প্রিয় গায়ককে শেষবার দেখতে সারুসজাই স্টেডিয়ামে ভিড় জমিয়েছিল জুবিনের অগণিত ভক্ত। আর সকলের মাঝে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল তাঁর চারপেয় পোষ্য ইকো, দিয়া, ব়্যম্বো, মায়া।
জুবিনের স্ত্রী গরিমা তাদের নিয়ে স্টেডিযামে পৌঁছান। সোমবার এইরকমই এক হৃদয়বিদারক মুহূর্তের সাক্ষী থাকল কয়েক হাজার মানুষ। শোকাভিভূত অনুরাগীদের চোখে জল আর পোষ্যরা কফিনের ভেতর শায়িত শিল্পীর দিকে তাকিয়ে। মুহূর্তের মধ্যে যেন স্টেডিয়াম জুড়ে নেমে এল এক গভীর নিস্তব্ধতা। ২৩শে সেপ্টেম্বর, মঙ্গলবার পঞ্চভূতে বিলীন হয়ে যাবে সংগীতের দুনিয়ার বহুমুখী প্রতিভাসম্পন্ন শিল্পী জুবিন গর্গ। তার আগে পরিবার প্রিয়জনদের সঙ্গে মালিককে শেষবার দেখতে এল তাঁর প্রাণের চেয়ে প্রিয় পোষ্যরা।
আরও পড়ুন জুবিনকে শ্রদ্ধাজ্ঞাপন অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের, মুখ্যমন্ত্রীর নির্দেশে স্থগিত পরিষেবা
অসমের মুখ্যমন্ত্রীও এক্স হ্যান্ডেলে আবেগঘন পোস্টে লিখেছেন, 'আমরা সবসময়ই বলে থাকি পোষ্য মানুষের প্রিয় বন্ধু। ওদেরকে ভালবাসলে ওরাও দ্বিগুণ ভালবাসা ফিরিয়ে দেয়। ইকো, দিয়া, ব়্যম্বো ও মায়া ছিল ওঁদের পরিবারের সদস্য। তাই ওরাও শেষযাত্রায় এসেছিল। মানুষের মতো ওদের হৃদয়ও কাঁদছে।' জুবিনের মৃত্যুর পরই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তাঁর পোষ্যর চোখের কোণে ছিল জল।
Dogs do understand death. It’s always important to let them meet the departed person if they were very close. That final moment helps them realize and slowly accept that their beloved human will never return.
— Vidit Sharma 🇮🇳 (@TheViditsharma) September 22, 2025
We experienced this with our own father. When our dogs saw him one… pic.twitter.com/dcZd6tbNIy
ময়নাতদন্তের পর সকালে শিল্পীর দেহ শেষযাত্রার জন্য আবার স্টেডিয়ামে নিয়ে আসার কথা। সেখান থেকেই প্রয়াত শিল্পী জুবিন গর্গের দেহ নিয়ে যাওয়া হবে কামারকুচি শ্মশানে। গান স্যালুটে চিরবিদায় জানানো হবে জুবিনকে। জাতীয় সড়ক থেকে অসম পুলিশ কফিন কাঁধে তুলে তাঁকে ২১ বার গান স্যালুট দেবেন। এরপর পুরোহিতেরা শেষকৃত্যের আচার সম্পন্ন করবেন।
আরও পড়ুন স্কুবা ডাইভিংয়ের সময় অকাল প্রয়াণ জুবিনের! মৃত্যু নিয়ে ধোঁয়াশার মাঝে চাঞ্চল্যকর তথ্য গায়কের স্ত্রীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধিত্ব করতে অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। জনসমাবেশের কারণে শোভাযাত্রার পথ নির্বিঘ্ন করতে অসম সরকার জোরাবাত পর্যন্ত জাতীয় সড়ক কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে সোমবার ও মঙ্গলবারকে 'ড্রাই ডে' ঘোষণা করা হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us