Imran Khan: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে বহু পুরোনো সম্পর্ক বাংলার! জানেন না অনেকেই

Imran Khan Connection: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পরিবারের সঙ্গে রয়েছে বাংলার ঐতিহাসিক যোগসূত্র। এই ইতিহাস জানলে আপনিও অবাক হবেন।

Imran Khan Connection: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পরিবারের সঙ্গে রয়েছে বাংলার ঐতিহাসিক যোগসূত্র। এই ইতিহাস জানলে আপনিও অবাক হবেন।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Imran Khan: ইমরান খান।

Imran Khan: ইমরান খান।

Imran Khan Connection: হ্যাঁ, ঠিকই পড়ছেন! অনেকেই জানেন না যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পরিবারের সঙ্গে জড়িয়ে আছে বাংলার নাম। শুধু বাংলাই নয়, ভারতীয় সেনার সঙ্গেও ইমরান খানের পরিবারের নাম জড়িয়ে আছে। সম্প্রতি ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের মধ্যেই হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও তা অস্বীকার করেছে পাকিস্তান সরকার। 

Advertisment

যাই হোক, সেসব অন্য প্রসঙ্গ। এমনিতে ফাস্ট বোলার থেকে পাকিস্তানের বিশ্বজয়ী ক্যাপ্টেন। পাকিস্তানের রাজনীতিতে আসার অনেক আগে থেকেই বর্ণাঢ্য, একইসঙ্গে বিতর্কিত ছিল ইমরান খানের জীবন। সঙ্গে জুটেছিল 'প্লে-বয়' তকমা। 'লেডি-কিলার' বলে পরিচিতি ছিল। ইডেনে খেলা থাকলেই, কলকাতায় এলেই নাকি ছুটে যেতেন বান্ধবীর কাছে। বারবার তাঁর নাম জড়িয়েছে জিনাত আমন, শাবানা আজমি, রেখা, মুনমুন সেনের সঙ্গে।

আরও পড়ুন- টেনশনে ধরতে পারে হাঁফ, সামলাবেন কীভাবে? জানুন চিকিৎসকের থেকে

তবে, বাংলার সঙ্গে ইমরান খানের পরিবারের যোগসূত্র অবশ্য সেই কারণে নয়। আসলে ইমরান খানের পুরো নাম হল- ইমরান খান নিয়াজি। তাঁর বাবা ইকরামুল্লাহ খান নিয়াজি, মা শওকত খানম। ইমরানের মায়ের নামেই লাহোর ক্যানসার হাসপাতালও রয়েছে। তবে, বাংলার সঙ্গে ইমরানের পরিবারের সম্পর্কটা সরাসরি বাবা-মায়ের দিক থেকে নয়। বরং তাঁর কাকার দিক থেকে।

Advertisment

আরও পড়ুন- উখড়ার ৩০০ বছরের জাগ্রত সন্ন্যাসী কালী, এর অলৌকিক ইতিহাস শুনলে গায়ে কাঁটা দেবে!

ইমরান খানের কাকা বা চাচার নাম আমির আবদুল্লাহ খান নিয়াজি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই আমির আবদুল্লাহ খান নিয়াজিই ছিলেন পূর্ব পাকিস্তানের বা বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনীর কমান্ডিং অফিসার। ইতিহাস তাঁকে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি নামে চেনে।

আরও পড়ুন- চিকিৎসকের পরিচয়ে অভিনয় সত্ত্বাকে ঢাকেননি, জন্মদিনে অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়কে স্মরণ

তিনিই ৯৩ হাজার পাকিস্তানি সেনাকে নিয়ে ঢাকার রমনা রেসকোর্স ময়দানে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনাকর্তা জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেছিলেন। যা ভারতীয় সেনা 'বিজয় দিবস' হিসেবে পালন করে থাকে। আর, এই আত্মসমপর্ণের পরই পূর্ব পাকিস্তান বদলে গিয়ে তৈরি হয়েছিল স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র।

Vijay Diwas: এই সেই আত্মসমর্পণের চুক্তি।
Vijay Diwas: এই সেই আত্মসমর্পণের চুক্তি।

বদলে গিয়েছিল মানচিত্র

এই আত্মসমর্পণ বদলে দিয়েছিল দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র। শুধু তাই নয়, এই পরাজয় পাকিস্তান সেনাবাহিনীর ইতিহাসে একটি কালো দিন হিসেবে রয়ে গিয়েছে। আর, একইভাবে ভারতীয় সেনাবাহিনীর কাছে রয়ে গিয়েছে সোনালি ইতিহাস হয়ে।

imran khan Connection