Snake Man Viral Video: ভয়ংকর সাপের ছোবল খেয়েও হাসছেন, সাপ নিয়ে মজা করছেন! সামাজিক মাধ্যমে ভাইরাল দুঃসাহসিক ঘটনা

Snake Man Viral Video: ভয়ংকর সাপের ছোবল খেয়েও একজন লোক হাসছেন—এমন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এআই নয়, আসল ভিডিও। দেখে চক্ষু চড়কগাছে উঠেছে নেটিজেনদের। দেখুন সেই ভিডিও।

Snake Man Viral Video: ভয়ংকর সাপের ছোবল খেয়েও একজন লোক হাসছেন—এমন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এআই নয়, আসল ভিডিও। দেখে চক্ষু চড়কগাছে উঠেছে নেটিজেনদের। দেখুন সেই ভিডিও।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Snake Man Viral Video: সাপকে নিয়ে ভয়ংকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। (প্রতীকী ছবি)

Snake Man Viral Video: সাপকে নিয়ে ভয়ংকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। (প্রতীকী ছবি)

Snake Man Viral Video: সাপকে কে না ভয় পায়? সাপ দেখলে আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায় প্রায় সকলেরই। তা সেই সাপের বিষ থাকুক ছাই না থাকুক। কে দেখতে গেছে, ওই সাপের বিষ আছে কি নেই? কোন জাতের সাপ, বিষধর না বিষধর নয়- এসব সাধারণ মানুষ বুঝবেই বা কী করে? বেশিরভাগ লোকই তো সাপ চেনেই না। আর চিনবেই কী করে? পালিয়ে কূল পায় না। আর, সাপ নাকি চিনবে!

Advertisment

ভারতে সাপে কাটায় মৃত্যুর সংখ্যা নেহাত কম না

ভয়টা তো এমনি আসেনি। যেভাবে সাপের কামড়ে মৃত্যু হয়, ভয় আসাটাই স্বাভাবিক। এমনও শোনা যায় যে কিছু সাপ কামড়ালে নাকি অ্যান্টিভেনম কাজ করে না। আবার এমনও ভয়ংকর সাপ আছে যে কামড়ে চলে গেল, তার টেরই নাকি পাওয়া যায় না। পেলেও কোনও ব্যথা-যন্ত্রণার বালাই নেই। কিন্তু, বিষ ঢেলে গেছে। যন্ত্রণা না হওয়ায় যাঁকে কেটেছে তিনি স্বভাবতই হাসপাতালেও তাই যান না। আর, এতে মৃত্যু ত্বরান্বিত হয়।   

আরও পড়ুন- শীতে পান করলেই দূর হয় সর্দি-কাশি, ঘরে সহজে বানানো যায়, এই স্যুপ কাজ করে আয়ুর্বেদিক ওষুধের মত!

Advertisment

কিন্তু, সেই সাপকে নিয়ে যদি কেউ খেলা করেন? চোখের সামনে তাঁকে ছোবল দিচ্ছে। হাতে, পায়ের যেখানে সেখানে কামড়ে দিচ্ছে! আর তিনি? বদলে হে-হে করে হাসছেন! যেন কিছুই হয়নি। উলটে যেন মজা করে বারবার কামড় খাচ্ছেন! এমন ভিডিও দেখলে অবাক না হয়ে পারা যায়? প্রথমেই বলে রাখা যাক, কোনও এআই (AI) কারিকুরি নয় কিন্তু। এআই ভিডিওতে এখন সোশ্যাল মিডিয়া ছেয়ে যাচ্ছে। যতসব আজব যা কিছু সেসব ভিডিওতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন- এটা এমন এক প্রাণী, যার বিষের প্রতিষেধক আজও তৈরি করতে পারেনি বিজ্ঞান!

কিন্তু, এই যে ভিডিওর কথা বলছি, এটা একেবারে অরিজিনাল ভিডিও। যাঁর অ্যাকাউন্ট থেকে পোস্ট হচ্ছে, তাঁর নাম শাহাবত আলম। ভারতীয় না। দক্ষিণ-পূর্ব এশিয়ারই কোনও দেশের বাসিন্দা। দিব্যি সকাল হলেই ভয়ংকর দেখতে সাপদের নিয়ে জঙ্গলে চলে যাচ্ছেন। আর, তারপর ওই সব কাণ্ড-কারখানা দেখাচ্ছেন। ভাব যায়!

আরও পড়ুন- শোবার ঘরে ভুলেও এই জিনিসগুলো রাখবেন না, ছড়াবে অশান্তি!

আরও পড়ুন- বিশ্বের ৬টি ঐতিহাসিক রেলওয়ে স্টেশন, এগুলো আজ পুরোপুরি হোটেল

তবে, এসব দেখতেই ভালো লাগে। কীভাবে তিনি ওসব করছেন, তা তিনিই জানেন। নিশ্চয়ই বিষরোধক কোনও ব্যবস্থা রেখেছেন। কিন্তু, নিজেদের জীবনে এমন ভয়ংকর ঘটনা ঘটুক তা কেউই চাইবেন না। ওঁনাদের মত যাঁরা আছেন, তাঁরা দীর্ঘদিনের প্রশিক্ষিত। এসব করে অভ্যস্ত। তাই তাঁরা যা করতে পারেন, আর পাঁচ জন সাধারণ মানুষের সেটা করাও উচিত না। করার চেষ্টা করাও ঠিক না।

Viral Video Man Snake