/indian-express-bangla/media/media_files/2025/12/18/iq-2025-12-18-10-00-03.jpg)
Students: ছাত্রছাত্রী।
Top 10 Highest IQ: বিশ্বের কোন দেশগুলির মানুষের গড় বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি—এই প্রশ্ন নিয়ে কৌতূহলের শেষ নেই। বুদ্ধিমত্তা বা আইকিউ এমন একটি বিষয়, যা মানুষের চিন্তাভাবনা, যুক্তি বিশ্লেষণ, সমস্যা সমাধান এবং নতুন বিষয় শেখার ক্ষমতা বোঝাতে ব্যবহার করা হয়। যদিও বুদ্ধিমত্তা শুধুমাত্র একটি পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণভাবে বিচার করা যায় না, তবুও আইকিউ পরীক্ষা মানুষের মানসিক দক্ষতা সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেয়।
সাম্প্রতিক এক আন্তর্জাতিক সমীক্ষায় বিশ্বের ১২৬টি দেশের মানুষ অংশগ্রহণ করেছেন। এই সমীক্ষায় ভাষাভিত্তিক প্রশ্ন নয়, বরং যুক্তি ও বিমূর্ত চিন্তাশক্তি যাচাই করার জন্য বিশেষ ধরনের মানসিক পরীক্ষার মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক অংশগ্রহণকারী থাকা দেশগুলিকেই চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী শীর্ষ দশটি দেশের গড় আইকিউ প্রকাশ্যে এসেছে।
তালিকার প্রথম ৪-এ যে দেশগুলো
এই তালিকায় প্রথম স্থান অধিকার করেছে চীন। চীনের মানুষের গড় আইকিউ প্রায় ১০৭-এর একটু বেশি। বিশ্বের অন্যতম বৃহৎ জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও চীনের এই সাফল্য বিশেষভাবে নজর কেড়েছে। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে রয়েছে চীনের কঠোর শিক্ষাব্যবস্থা।
আরও পড়ুন- এইডস কেন হয়? এই ৬ ভুল ধারণাই ডাকে ভয়ংকর বিপর্যয়!
ছোটবেলা থেকেই পড়াশোনার উপর জোর, গণিত ও বিজ্ঞানে বিশেষ গুরুত্ব এবং নিয়মতান্ত্রিক পড়াশোনা চীনের ছাত্রছাত্রীদের মানসিক দক্ষতা বাড়াতে সাহায্য করে।
আরও পড়ুন- শীতের সকালে এক্সারসাইজ? পড়তে পারেন বিপদে, জানুন স্মার্ট হ্যাকস
দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। এই দেশের গড় আইকিউ প্রায় ১০৬-এর কাছাকাছি। দক্ষিণ কোরিয়ায় শিক্ষাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়। স্কুলের ফলাফল, প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং উচ্চশিক্ষার ওপর প্রবল চাপ থাকলেও এই ব্যবস্থাই দেশের মানুষের যুক্তিবোধ ও সমস্যা সমাধানের ক্ষমতা উন্নত করেছে বলে মনে করা হয়। পড়াশোনায় সাফল্য সেখানে সামাজিক মর্যাদার সঙ্গেও জড়িয়ে আছে।
আরও পড়ুন- হার্ট সার্জারির আগে হৃদরোগীদের অবশ্যই জানা উচিত এসব জরুরি বিষয়
তৃতীয় স্থানে রয়েছে জাপান। জাপানের মানুষের গড় আইকিউ দক্ষিণ কোরিয়ার খুব কাছাকাছি। জাপান বহুদিন ধরেই প্রযুক্তি, গবেষণা এবং শিল্পক্ষেত্রে বিশ্বের অগ্রণী দেশগুলির মধ্যে অন্যতম। শৃঙ্খলা, বিশ্লেষণধর্মী চিন্তা এবং বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা জাপানি সমাজের একটি বড় বৈশিষ্ট্য। এই কারণেই আইকিউ সংক্রান্ত সমীক্ষায় জাপান বরাবরই ভালো ফল করে।
আরও পড়ুন- দূরে থাকুন, এসব খাবার বাড়াতে পারে আপনার মাইগ্রেনের ব্যথা!
চতুর্থ স্থানে রয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে ইরানের এই অবস্থান যথেষ্ট উল্লেখযোগ্য। ইরানে গণিত, বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষার ওপর দীর্ঘদিন ধরে জোর দেওয়া হয়। আন্তর্জাতিক বিভিন্ন অলিম্পিয়াড এবং গবেষণাক্ষেত্রে ইরানি ছাত্রছাত্রীদের সাফল্য এই ফলাফলের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। তবে ইরানের মত মধ্যযুগীয় ব্যবস্থার মধ্যে থাকা দেশ থাকলেও তালিকার প্রথম ১০-এ নেই ভারত।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us