Top 10 Most Corrupt Countries 2025: বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলির তালিকায় কে কোথায়, জানুন ভারতের অবস্থান!

Top 10 Most Corrupt Countries 2025: তালিকায় কোন দেশ কতটা দুর্নীতিগ্রস্ত, ভারত কোথায় দাঁড়িয়ে আছে জানুন বিস্তারিত। যুদ্ধ, দমনমূলক শাসন, দুর্বল প্রশাসন কীভাবে বাড়ায় দুর্নীতি?

Top 10 Most Corrupt Countries 2025: তালিকায় কোন দেশ কতটা দুর্নীতিগ্রস্ত, ভারত কোথায় দাঁড়িয়ে আছে জানুন বিস্তারিত। যুদ্ধ, দমনমূলক শাসন, দুর্বল প্রশাসন কীভাবে বাড়ায় দুর্নীতি?

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Top 10 Most Corrupt Countries 2025: বিশ্বের সেরা ১০ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা দেখে নিন।

Top 10 Most Corrupt Countries 2025: বিশ্বের সেরা ১০ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা দেখে নিন।

Top 10 Most Corrupt Countries 2025: বিশ্বজুড়ে দুর্নীতি আজও এমন এক সমস্যা যা অর্থনীতি, সমাজ, সরকারি ব্যবস্থাপনা ও সাধারণ মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। কিন্তু দুর্নীতির মাত্রা কোন দেশে কতটা গুরুতর, তা বোঝা সবসময়ই সহজ নয়। তাই প্রতি বছর আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (Transparency International) প্রকাশ করে কোরাপশন পারসেপশন ইনডেক্স বা সিপিআই (Corruption Perceptions Index (CPI)। এটি একটি সূচক। যা ১৮০টি দেশের সরকারি ব্যবস্থার স্বচ্ছতা, ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও প্রশাসনিক কাঠামোর শক্তি বিচার করে। যে দেশের স্কোর যত কম, দুর্নীতির মাত্রা তত বেশি বলে গণ্য করা হয়। এই সূচকেই স্পষ্ট, ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ কোনগুলো।

Advertisment

যেখানে দুর্নীতি গভীর শিকড় ছড়িয়েছে

দুর্বল প্রশাসন, যুদ্ধ পরিস্থিতি, অস্থিতিশীল সরকার, দমনমূলক শাসনব্যবস্থা এবং নাগরিক অধিকারহীনতার কারণে কিছু দেশ বহুদিন ধরেই তালিকার নীচের দিকে রয়েছে। এদের বেশিরভাগই রাজনৈতিক অস্থিরতা, গৃহযুদ্ধ, ক্ষমতার লড়াই বা আইনের প্রয়োগে ব্যর্থতার জেরে দুর্নীতির গভীর জালে আটকে পড়েছে। সিপিআই ২০২৪ (CPI 2024) অনুযায়ী, দক্ষিণ সুদান (South Sudan) বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে প্রথম স্থানে রয়েছে। মাত্র ৮ স্কোর নিয়ে এটি তালিকার একেবারে শেষ প্রান্তে রয়েছে। তার ঠিক পরেই আছে সোমালিয়া (Somalia), যার স্কোর ৯। দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষ, দুর্বল প্রশাসনিক কাঠামো, নাগরিকদের নিরাপত্তাহীনতা এবং আইনগত কঠোরতা না থাকা—সব মিলিয়ে এই দেশে দুর্নীতি যেন গভীর শিকড় ছড়িয়েছে।

আরও পড়ুন- বদলে যাবে ভারতীয় নাগরিকদের ঠিকানা, 'ধ্রুব'-র কীর্তি শুনলে অবাক হয়ে যাবেন!

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভেনেজুয়েলা (Venezuela)। অর্থনৈতিক পতন, রাজনৈতিক অস্থিরতা এবং প্রশাসনিক দুর্বলতার কারণে দেশের সিপিআই (CPI) স্কোর মাত্র ১০। সিরিয়া (Syria) পেয়েছে ১২ স্কোর—বহু বছর ধরে চলা যুদ্ধ, বিদেশি হস্তক্ষেপ এবং ধ্বংসপ্রাপ্ত প্রশাসনিক ব্যবস্থা দুর্নীতিকে আরও বাড়িয়ে তুলেছে। এর পরের তালিকায় রয়েছে- ইয়েমেন (Yemen), লিবিয়া (Libya), ইরিত্রিয়া ও গিনি (Eritrea ও Equatorial Guinea)—এদের সবারই স্কোর অত্যন্ত কম, মাত্র ১৩। যুদ্ধ, সন্ত্রাসবাদ, রাজনৈতিক নিয়ন্ত্রণহীনতা এবং স্বচ্ছতার অভাব দুর্নীতিকে আরও অনিয়ন্ত্রিত করেছে। সুদান (Sudan) ও উত্তর কোরিয়া (North Korea) পেয়েছে ১৫ স্কোর, যা দেখায় কীভাবে কঠোর শাসনব্যবস্থা ও মতপ্রকাশের স্বাধীনতার অভাব দুর্নীতিকে বাড়িয়ে তোলে।

আরও পড়ুন- তামিলনাড়ুর টেঙ্গুমারাহাদা গ্রাম, কেন এখানে প্রবেশের আগে অনুমতি দরকার হয়?

যুদ্ধ, সন্ত্রাসবাদ, রাজনৈতিক নিয়ন্ত্রণহীনতা এবং স্বচ্ছতার অভাব দুর্নীতিকে আরও অনিয়ন্ত্রিত করেছে। সুদান ও উত্তর কোরিয়া (Sudan ও North Korea) পেয়েছে ১৫ স্কোর, যা দেখায় কীভাবে কঠোর শাসনব্যবস্থা ও মতপ্রকাশের স্বাধীনতার অভাব দুর্নীতিকে বাড়িয়ে তোলে। সিপিআই রিপোর্ট আরও জানাচ্ছে, বিশ্বের এক বড় অংশে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের গতিবেগ কমে গেছে। ২০১২ সাল থেকে মাত্র ৩২টি দেশ উন্নতি করেছে, কিন্তু ১৪৮টি দেশ একই জায়গায় দাঁড়িয়ে আছে অথবা আরও পিছিয়ে রয়েছে। অর্থাৎ বিশ্বব্যাপী দুর্নীতি এখনও অত্যন্ত উচ্চমাত্রায় রয়েছে।

আরও পড়ুন- ইন্ডিগো ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রী কী ক্ষতিপূরণ পাবেন? জানুন বিস্তারিত

এবার দেখা যাক, তালিকায় ভারতের অবস্থান কোথায়। সিপিআই ২০২৪ (CPI 2024) অনুযায়ী, ভারত ১৮০ দেশের তালিকায় রয়েছে ৯৬তম স্থানে, স্কোর ৩৮। যদিও আগের বছরের তুলনায় সামান্য উন্নতি দেখা গেছে, কিন্তু দুর্নীতি এখনও দেশের গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রকে প্রভাবিত করে। সরকারি পরিষেবা, প্রশাসনিক প্রক্রিয়া, বিভিন্ন স্তরের স্বচ্ছতা এবং আইন প্রয়োগের ক্ষেত্রে দুর্নীতির উপস্থিতি সাধারণ মানুষের জীবনে অসুবিধা তৈরি করে। উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে এই সমস্যা বাধা সৃষ্টি করে। তাই বিশেষজ্ঞদের মতে, দুর্নীতি রোধে আরও শক্ত আইন, স্বচ্ছতা বৃদ্ধি ও দ্রুত বিচারব্যবস্থার প্রয়োজন।

বিশ্বের শীর্ষ ১০ দুর্নীতিগ্রস্ত দেশ (CPI 2024 অনুযায়ী)

র‌্যাংকদেশের নাম (বাংলা)CPI 2024 স্কোর
দক্ষিণ সুদান
সোমালিয়া
ভেনেজুয়েলা১০
সিরিয়া১২
ইয়েমেন১৩
লিবিয়া১৩
ইরিত্রিয়া১৩
ইকুয়েটোরিয়াল গিনি১৩
সুদান১৫
১০উত্তর কোরিয়া১৫

উৎস: করাপশন পারসেপশন ইনডেক্স (CPI) ২০২৪

আরও পড়ুন- ভারতে সবচেয়ে বেশি সার্চ হওয়া সেরা ১০ এআই ওয়েবসাইট, আপনিও কি এর কোনওটা ব্যবহার করেন?

ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে পাকিস্তান ১৩৫তম, শ্রীলঙ্কা ১২১তম, বাংলাদেশ ১৪৯তম এবং চীন ৭৬তম স্থানে রয়েছে। এই তুলনা দেখলেই স্পষ্ট, দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে দুর্নীতি এখনও বড় চ্যালেঞ্জ। বিশ্বের সেরা ১০ দুর্নীতিগ্রস্ত দেশগুলির তালিকা শুধু একটি পরিসংখ্যান নয়—এটি দেখায় কোথায় প্রশাসনের ব্যর্থতা, কোথায় নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, কোথায় স্বচ্ছতার অভাব দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। একইসঙ্গে এই তালিকা বিশ্বের সরকারগুলিকে সতর্ক করে জানিয়েছে—স্বচ্ছ শাসন, নাগরিক অধিকার রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ ছাড়া স্থায়ী উন্নয়ন সম্ভব নয়।

Top 10 countries