
বিনীত ধান্দা নামের এক আইনজীবী নাগরিকত্ব সংশোধনী আইনকে সাংবিধানিক বলে ঘোষণা করে সমস্ত রাজ্যকে তা লাগু করার নির্দেশ দেবার জন্য জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেছিলেন।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে সোচ্চার ঐশী ঘোষরা।

ফাঁসি না হওয়া অবধি এই চার দোষীকে তিহার জেলেই 'আইসোলেশন সেলে' রাখা হবে। ২২ জানুয়ারি সকাল সাতটায় জেলের তিন নম্বর কক্ষে তাদের ফাঁসির নির্দেশ কার্যকর হওয়ার কথা।

এই প্রতিনিধি দলে নেই কোনও ইউরোপিয়ন ইউনিয়নের দেশ। সরকারি সূত্রের খবর কোনও প্রতিনিধি নয়, দল নিয়ে সেখানে যেতে চায় ইউরোপিয়ন ইউনিয়ন।

বিক্ষোভের জেরে গত মাসে পুলিশের গুলিতে অন্তত চারজনের মৃত্যু ঘটেছে। আরও দুজন মারা গেছেন দুষ্কৃতী হামলায়।

হামলার তিনদিন পর কয়েকজন মুখোশধারীকে পুলিশ চিহ্নিত করতে পারল বলে জানা যাচ্ছে।

ব্রিজেশ রাই এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেই। তিনি জানিয়েছেন, আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ তাঁকে কখনওই দেওয়া হয়নি।

'হস্টেলগুলির ভার নির্দিষ্ট পদাধিকারীদের উপর ন্যাস্ত। হামলার পর তাঁরা আমাকে বা আমার অধস্তনদের কিছু জানায়নি। ফলে আমরা কিছুই বুঝতে পারিনি।'

এর আগে সিবিআই সুপ্রিম কোর্টে জানিয়েছিল, মুজফ্ফরপুরের হোমে ১১ জন মেয়েকে খুন করা হয়েছে বলে তাদের ধারণা।

"আমার ফ্ল্যাটমেট এবং আমি আমাদের ব্যালকনি থেকে ব্যানার ঝুলিয়ে দিই, ঠিক যে সময় শাহের নেতৃত্বে মিছিলটি আমাদের গলির মধ্যে দিয়ে যাচ্ছিল।"

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটে জানিয়েছেন, 'অল ইজ ওয়েল। ইরাকের দু’টি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। তবে সব ঠিক আছে। আমাদের সেনা বিশ্বে সবচেয়ে আধুনিক।'

ইরানের সড়ক এবং পরিবহণ কর্তৃপক্ষের মুখপাত্র কাসেম বিনিয়াজ বলেন, বিমানের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট, যার ফলে মাটিতে ভেঙে পড়ে সেটি।

পড়ুয়াদের উপর হামলা নিয়ে অসন্তোষ প্রকাশ করতেই অভিনেত্রীর জেএনইউতে যাওয়া বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠরা।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে চলছে ২৪ ঘন্টার ভারত বনধ। ভোর থেকেই পথে নেমে বনধ সফল করতে মরিয়া বামেরা।

বনধে যোগ দেবেন কয়েক হাজার ব্যাঙ্ক কর্মচারী, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ওপর। তবে বেসরকারি ব্যাঙ্কগুলির ওপর ধর্মঘটের বিশেষ প্রভাব না পড়ারই সম্ভাবনা।

ইরানের আপৎকালীন চিকিৎসা পরিষেবার প্রধান পিরহোসেন কৌলিভ্যান্ড এর আগে টেলিফোনে রাষ্ট্রীয় টিভির সঙ্গে কথা বলেন এবং পদপিষ্ট হবার ঘটনার কথা স্বীকার করেন।

১৬ ডিসেম্বর, ২০১২ সালে দিল্লিতে ২৩ বছর বয়সী এক যুবতীকে একটি প্রাইভেট বাসে ধর্ষণ করে ছয়জন ব্যক্তি, সঙ্গে চলে অকথ্য শারীরিক অত্যাচার।