/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/bombay-high-court.jpg)
শুক্রবার বম্বে হাইকোর্টকে নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে সোশাল মিডিয়া থেকে রাজনৈতিক পোস্ট তুলে নেওয়া সম্ভব হবে না। বম্বে উচ্চ আদালতের প্রধান বিচারপতি নরেশ প্যাটেল এবং বিচারপতি এনএম জামদারের ডিভিশন বেঞ্চে এই রিপোর্ট দিয়েছে নির্বাচন কমিশন।
এক জনস্বার্থ মামলার শুনানি চলছিল বম্বে হাইকোর্টে। জনস্বার্থ মামলায় বলা হয়েছিল ফেসবুক, টুইটার, ইউটিউব, গুগলের মতো সোশাল মিডিয়ায় রাজনৈতিক পোস্ট করতে গেলে নির্বাচন কমিশনের অনুমতি প্রয়োজন।
আরও পড়ুন, গুজরাতে তিনটি এনকাউন্টার ‘ভুয়ো’, চাঞ্চল্যকর দাবি তদন্ত রিপোর্টে
সাগর সূর্যবংশী নামের এক ব্যক্তি আইনজীবী অভিনব চন্দ্রচূড়ের মাধ্যমে ওই জনস্বার্থ মামলা করেছিলেন। মামলায় উল্লেখ করা হয়েছিল, 'জনপ্রতিনিধি আইন, ১৯৫১'-এর ১২৬ নম্বর ধারা অনুযায়ী নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে যে কোনও রাজনৈতিক দলের প্রচার নিষিদ্ধ হলেও সোশাল মিডিয়ায় নিষেধ মানা হয় না। বম্বে আদালতের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে জানতে চাওয়া হয় এই প্রসঙ্গে কোনও বিশেষ নীতি রয়েছে কি না।
এই সংক্রান্ত একটি রিপোর্ট কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে বম্বে আদালত। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
গত বৃহস্পতিবার ১৪ সদস্যের কমিটির রিপোর্ট জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে।
Read the full story in English
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us