/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/majerhat-bridge-collapse.jpeg)
মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের জের, ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী
Majherhat Bridge Collapse Updates: গতকাল, মঙ্গলবার, পোস্তা ব্রিজ কাণ্ডের পুনরাবৃত্তি দেখল কলকাতা। ভেঙে পড়ল ১৯৬০-এর দশকের মাঝামাঝি তৈরি মাঝেরহাট ব্রিজের একাংশ। পুলিশের তথ্য অনুযায়ী, সেতুর তলায় চাপা পড়ে তিনটি অ্যাপ ক্যাব এবং একটি প্রাইভেট গাড়ি। তারাতলা থেকে মোমিনপুর যাওয়ায় রাস্তায় পড়ে এই ব্রিজ। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ জনের, আহত ১৯ জন, বলছে সরকারি পরিসংখ্যান, যদিও উদ্ধারকার্য এখনো চলছে। সেতুর নীচ দিয়েই গিয়েছে দক্ষিণ শাখার রেল। আপাতত চলছে ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে সরকারের কোন বিভাগ, তাই নিয়ে চাপান উতোর।
11.46 AM: পাহাড় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান, মাঝের হাট দুর্ঘটনায় মৃত ১, আহত ২৫, নিখোঁজ ২।
11.30 AM: সিএমআরআই এর উত্তম বোস জানান, ৪ জন এখনও চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসাগতভাবে কোনো ত্রুটি রাখা হচ্ছে না। এখনও ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
10.45 AM: শহরবাসীর নাজেহাল মানুষদের পাশে আছে উবের সংস্থা। যাতায়াতের জন্য হ্রাস করেছে ভাড়া।
@UberINSupport@Uber_India and this is how you guys make use of a tragedy and inflate your rates.. #KolkataBridgeCollapsepic.twitter.com/LxdOj1kUbS
— Nitin Rungta (@BunsTin) September 4, 2018
10.42 AM: মেট্রোর কাজের সঙ্গে ব্রিজ ভেঙে পরার কোনো সম্পর্ক নেই। রক্ষণাবেক্ষণের অভাবেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে RITES। দেখাশোনার অভাবের কারণেই চাপ নিতে পারেনি ৪০ বছরের এই ব্রিজ।
মেট্রোর কাজের সঙ্গে ব্রিজ ভেঙে পরার কোনো সম্ভবনা নেই। রক্ষণাবেক্ষণের অভাবেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে RITES। https://t.co/2uyRhEaLTh#kolkatabridgecollapse#MajherhatBridgepic.twitter.com/yHwvciC9zd
— IE Bangla (@ieBangla) September 5, 2018
10.20 AM: বুধবার সকালে ঘটনাস্থলে পৌছালেন বিজেপি নেত্রী রুপা গঙ্গোপাধ্যায়। তিনি আঙুল তুললেন মমতা বন্দোপাধ্যায়ের সরকারের গাফিলতির ওপর।
Visited #Majerhat bridge early in the morning around 6:30 to assess the situation. The negligence of West Bengal Govt. is unpardonable. The repair was a complete eyewash with only white & blue paint and spraying some bitumen layers.#KolkataBridgeCollapsepic.twitter.com/shJLxpwy4S
— Roopa Ganguly (@RoopaSpeaks) September 5, 2018
9.32 AM: শহরে ব্রিজ বিপর্যয়, পাহাড় থেকে কলকাতায় দুপুর তিনটে নাগাদ পৌছবেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি যাবেন এসএসকে এম এবং সিএমআরআইতে।
9.21 AM: সাম্প্রতিক ঘটনাটি সহ ছয় বছরের মধ্যে কলকাতায় তৃতীয় সেতুর পতন। ২০১৩ সালে, বিটিআরসি রোড থেকে ইএম বাইপাস সংযোগকারী উল্টোডাঙা উড়ালপুলের ৬০-মিটারের একটি অংশ ভেঙ্গে পড়ে। ২০১৬ সালের মার্চ মাসে মধ্য কলকাতার ব্যস্ত বড়বাজার এলাকায় অন্তর্নির্মিত উড়ালপুল ভেঙ্গে পড়ে। এই ভয়াবহ কান্ডে প্রাণ হারায় ২৬ জন। ৯০ জনের বেশি আহত হন।
সকালেও চলছে উদ্ধারকার্য9.09 AM: ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে অন্য দিনের তুলনায় বেশি বাসের ব্যবস্থা। AC 12D রুট বদলে চলছে যোকা থেকে হাওড়া। ছোট ছোট রুটে বাস চালাচ্ছে রাজ্য সরকার। রুট AC 4 বেহালা থেকে বিমান বন্দর। রুট S 45 শকুন্তলা থেকে বেহালা। রুট S3B কাঁকুড়গাছি থেকে বেহালা। S12D সরশুনা থেকে হাওড়া।
9.05 AM: প্রিন্স আনোয়ার শাহ রোড, আলিপুর রোড, সহ শহরের বিভিন্ন রাস্তায় বন্ধ পন্যবাহী যান চলাচল। মূল শহরকে যোগযোগ করার জন্য রাস্তা ঘুরছে তারাতলা ক্রসিং থেকে তারাতলা রোড- ব্রেসব্রিজ- হাইডরোড- সিজিআর রোড- সেখান থেকে হেস্টিংস। বেহালা চৌরাস্তা থেকে দস্তিপুর পর্যন্ত চালু করা হল তিনটি বিশেষ বাস।
সকালেও চলছে উদ্ধারকার্য9.02 AM: রাস্তা বদলেছে রুট নম্বর-s-45, E4, 7C, 7A, 7E, 7Dর। মোমিনপুর থেকে দুর্গাপুর ব্রিজ হয়ে তারাতলা দিয়ে বার করা হচ্ছে বাস। খিদিরপুর থেকে বন্ধ ট্রাম চলাচল, ডায়মন্ড হারবারের জন্য বাড়তি সুবিধার ব্যবস্থা করছে রাজ্য সরকার।
It's an extremely saddening incident & even more saddening is that even though it has been confirmed from several places that 4-5 people have died, the Chief Minister is saying that no casualties have taken place: BJP's Babul Supriyo on Majerhat bridge collapse. #Kolkatapic.twitter.com/DwutctxDzj
— ANI (@ANI) September 4, 2018
9.00 AM: তারাতলা থেকে বজবজের ৫টি বাস, তারাতলা থেকে টালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত ২টি বাস, টালিগঞ্জ ফাঁড়ি থেকে বেহালা পর্যন্ত ৩টি বাস, বেহালা চৌরাস্তা থেকে ডায়মন্ডহারবার পর্যন্ত ৩টি বিশেষ বাসের ব্যবস্থা করেছে পরিবহন দফতর।
8.53 AM: তারাতলায় ব্যাপক জানজট। তারাতলা থেকে বজবজ পর্যন্ত ২টি বাসের ব্যবস্থা করা হয়েছে। বেহালা চৌরাস্তা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত ২টি বিশেষ বাস। খিদিরপুর থেকে বন্ধ ট্রাম চলাচল। বন্ধ পন্যবাহী যান চলাচল। ডায়মন্ড হারবারের জন্য বাড়তি সুবিধার ব্যবস্থা করছে রাজ্য সরকার।
8.40 AM: শিয়ালদহ থেকে নিউ আলিপুর আবধি ট্রেন চলাচল করছে। এছাড়া মাঝের হাট থেকে বজবজ অবধি। পর্ণশ্রী থেকে বিভিন্ন রুটের যাত্রা পথ বদল। নানা জায়গায় নতুন বাসের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। পর্ণশ্রী থেকে ছাড়বে ৪টি বিশেষ বাস।
8.30 AM: মাঝের হাট ব্রিজ ভেঙে যাওয়ায় নিত্যযাত্রীদের হয়রানি। পর্ণশ্রী থেকে বাস ঘুরিয়ে দেওয়া হচ্ছে। হয়রানি কমাতে উদ্যোগ পরিবহন দফতরের।
সকালেও চলছে উদ্ধারকার্য12.27 AM: পূর্ব রেলের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সংবাদমাধ্যমের একাংশে মাঝেরহাট ব্রিজে রেলের কাজ চলছিল বলে যা প্রচার করা হচ্ছে, তা ঠিক নয়।
পূর্ব রেলের বিবৃতি10.20 PM: উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে চারটি অত্যাধুনিক ক্যামেরা, স্নিফার ডগ। রাতভর চলবে উদ্ধার এবং চিকিৎসার পালা। রাত বাড়লে হয়তো মিলবে নিখোঁজদের সন্ধান।
ঘটনাস্থলে নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম10.07 PM: বেহালা যাওয়ার প্রথম বিকল্প রাস্তা আলিপুর-নিউ আলিপুর-দুর্গাপুর ব্রিজ-তারাতলা, রাস্তা ২- টলিগঞ্জ ফাঁড়ি-করুণাময়ী ব্রিজ-ধাড়াপার হয়ে কবরডাঙা-জেমস লং সরণী।
10.01 PM: পরিবহন দফতর অতিরিক্ত যে বাসগুলি চালাচ্ছে:
১) তারাতলা থেকে বজবজ ৫টি
২) তারাতলা থেকে টালিগঞ্জ মেট্রো ২টি
৩) টালিগঞ্জ মেট্রো থেকে বেহালা ৩টি
৪) বেহালা চৌরাস্তা থেকে দোস্তিপুর ৩টি
৫) বেহালা থেকে ডায়মন্ড হারবার ৩টি।
৬) নিউ আলিপুর থেকে বেহালা চৌরাস্তা ৩টি
ধর্মতলা বাসগুমটি থেকে ডায়মন্ড হারবার যাওয়ার অতিরিক্ত বাসও থাকছে।
9.57 PM: এই মুহূর্তে ঘটনাস্থলের কিছু চিত্র
এই মুহূর্তে ঘটনাস্থলের চিত্র
মরিয়া উদ্ধার প্রচেষ্টা9.52 PM: বেহালা গুরুদোয়ারার পক্ষ থেকে মাঝেরহাট ব্রিজে দুর্ঘটনাস্থলে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গুরুদোয়ারার সাধারণ সম্পাদক। তাঁদের পক্ষ থেকে লঙ্গর, চা ও জলের বন্দোবস্ত করা হয়েছে।
9.51 PM: প্রচুর রক্তের প্রয়োজন। তৎপর ব্লাডমেটস, চাহিদার কথা জানিয়ে আপডেট দিয়েছেন এই সেচ্ছাসেবী সংস্থা
9.46 PM: এখনো বেহাল ট্র্যাফিক। এক্সাইড থেকে রাসবিহারি অ্যাভিনিউ পর্যন্ত গাড়ি নড়ছে না। দীর্ঘক্ষণ এই অচলাবস্থা।
9.43 PM: প্রিয়জনের খোঁজে উদ্বিগ্ন অপেক্ষা SSKM হাসপাতালে
রাত এখনো অনেক বাকি9.39 PM: আহত স্বামীর খোঁজে হাসপাতালে স্ত্রী
আহত স্বামীর খোঁজে হাসপাতাল স্ত্রী#KolkataBridgeCollapse#Majerhathttps://t.co/2uyRhEsmKPpic.twitter.com/53bGe2ovXj
— IE Bangla (@ieBangla) September 4, 2018
9.36 PM: এনডিআরএফের চারটি দল ঘটনাস্থলে, রয়েছেন পুলিশ কমিশনার রাজীব কুমার।
9.26 PM: রেল চলাচল বন্ধ হওয়ায় বিশেষ বাস চালানোর ব্যবস্থা করছে পরিবহণ দপ্তর।
9.25 PM: দোষীদের কড়া শাস্তি হবে, জানালেন মুখ্যমন্ত্রী। পূর্তসচিবের কাছে জবাব তলব করলেন মুখ্যসচিব। সেই সময়ের পূর্তমন্ত্রী ইন্দিবর পান্ডেরও জবাব তলব করা হয়েছে।
যথাযথ ব্য়বস্থা নেওযার নির্দেশ মমতা বন্দোপাধ্য়ায়ের#KolkataBridgeCollapse#Majerhathttps://t.co/2uyRhEsmKPpic.twitter.com/CDTcXYopHf
— IE Bangla (@ieBangla) September 4, 2018
9.21 PM: জরুরি ট্র্যাফিক আপডেট: উত্তরমুখী গন্তব্য হলে হেস্টিংস হয়ে সি জি আর রোড ধরে তারাতলা। দক্ষিণমুখী গন্তব্যের জন্য ডায়মন্ড হারবার রোড হয়ে তারাতলা ধরে সি জি আর রোড।
9.16 PM: ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করে ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও কেন ঘটল বিপর্যয়? উঠছে প্রশ্ন। মেট্রোর ভাইব্রেশনের জন্যই কী এই দুর্যোগ?
9.07 PM: শহর জুড়ে শোক, আতঙ্কের ছায়া
Dhakuria bridge is what I cross everyday, and from the tremors that I have felt and some pictures I have seen, it requires immediate repair.
No. I can't mark myself safe because I don't feel so.— Srijit Mukherji (@srijitspeaketh) September 4, 2018
9.04 PM: খালের পাশে ৩০ ফুট গর্ত করে ব্রিজের নীচে পৌঁছনোর চেষ্টা করছে উদ্ধারকারী দল। এখনও নিখোঁজ গৌতম মন্ডল, বয়স ৫৩। রান্না করতেন ব্রিজের নীচে, মেট্রো কর্মীদের জন্য। মুর্শিদাবাদ থেকে ছুটে এসেছেন ছেলে।
চলছে খনন কার্য9.01 pm: এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ জনের, আহত ১৯ জন, বলছে সরকারি পরিসংখ্যান। চারজনের আঘাত আশঙ্কাজনক।
8.59 PM: একবালপুর-বেহালার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন, সিগনাল ভেঙে যাওয়ায় বন্ধ চক্ররেল।
8.57 PM: ব্রিজের পিলারগুলিতেও ফাটল ধরেছে বলে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
8.55 PM: বিজেপির রাহুল সিনহা, মুকেশ তিওয়ারি পৌঁছেছেন ঘটনাস্থলে।
8.50 PM: এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ঘুরে বেড়াচ্ছেন মৃন্ময় ভৌমিক।
হন্যে হয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ঘুরে বেড়াচ্ছেন মৃন্ময় ভৌমিক pic.twitter.com/R5b72J3bA0
— IE Bangla (@ieBangla) September 4, 2018
8.43 PM: CMRI তে ১০ জন ভর্তি, ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
8.34 PM: শহরের সব হাসপাতাল কে এলার্ট থাকতে বলা হয়েছে। তৈরী রয়েছে সেনাবাহিনীর ৩টি দল। উদ্ধার কাজে নৌবাহিনীর ২৫ জন, উদ্ধারকাজে পোর্ট ট্রাস্টের কর্মীরা।
আপাতত ফাঁকা CMRI এর হেল্প ডেস্ক8.33 PM: নিখোঁজদের মধ্যে রয়েছেন ফুটবলার শংকর ব্যানার্জির ছোট ভাই।
8.31 PM: SSKM হাসপাতালে পৌঁছলেন স্বাস্থ্য দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
8.30 PM: SSKM হাসপাতালে মোতায়েন করা হয়েছে বাড়তি সতর্কতা, জানানো হয়েছে ঘটনায় একজন মৃতের নাম সৌমেন বাগ (২১), বাড়ি শীলপাড়া, বেহালা।
8.24 PM: রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে ঘটনার তদন্ত হবে, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণেরও ঘোষণা করলেন তিনি।
8.19 PM: উদ্ধারকার্যের ফাঁকে আমাদের প্রতিনিধি সৌরদীপ সামন্তের সঙ্গে কথা বললেন এক প্রত্যক্ষদর্শী।
ঘটনার প্রত্যক্ষদর্শী pic.twitter.com/XT7tZOQzt1
— IE Bangla (@ieBangla) September 4, 2018
জোরকদমে চলছে উদ্ধারকার্য pic.twitter.com/R9Y5Rwc9gF
— IE Bangla (@ieBangla) September 4, 2018
পর্যাপ্ত আলোর ব্যবস্থা করায় দ্রুতগতিতে কলকাতা পুলিশের নেতৃত্বে চলছে উদ্ধারকাজ। pic.twitter.com/LrAzDci4eM
— IE Bangla (@ieBangla) September 4, 2018
8.16 PM: শিয়ালদা-বজবজ রেল পরিষেবা এখনো ব্যাহত, শিয়ালদা-আলিপুর ট্রেন পরিষেবা আবার চালু হলো।
8.11 PM: SSKM হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি আহতের তালিকা
এস এস কেম হাস্পাতালে ভর্তি আহতদের তালিকা pic.twitter.com/thTsi0FRQa
— IE Bangla (@ieBangla) September 4, 2018
8.05 PM: "আজ বিকেল ৪.৪০ নাগাদ মাঝেরহাট ব্রিজের একটি অংশ ভেঙে পড়ে। পাঁচটি চারচাকার গাড়ি, তিনটি মোটরসাইকেল/ স্কুটি এবং একটি মিনিবাস নিচে পড়ে যায়। দ্রুত উদ্ধারকার্য শুরু হয়। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল বিভাগ, সিভিল ডিফেন্স এবং National Disaster Response Force ( NDRF) যৌথভাবে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায় । স্বল্প সময়ের মধ্যে আহত অবস্থায় মোট ২১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়( CMRI-তে ১০ জন, এস এস কে এম-এ ১১ জন) । এঁদের মধ্যে এস এস কে এম-এ একজন মারা গিয়েছেন।মৃত ব্যক্তি পুরুষ, এখনও পরিচয় জানা যায়নি। বাকিরা চিকিৎসাধীন।
ব্রিজের নিচে এখন কোন গাড়ি আটকে নেই।ঘটনাস্থলে ধ্বংসস্তূপের নিচে এখনও কেউ আটকে আছেন কি না, সেটা যাচাই করতে এখনও তল্লাশি চলছে।" - লালবাজার থেকে পাওয়া বিবৃতি
7.57 PM: ঘটনাস্থলে নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম
7.52 PM: পূর্ত দফতর ২০১৫ সালে ৩৫ মিটার ওই জায়গার পুনর্নির্মাণের কথা বলে একটি রিপোর্ট জমা দেয়। ৪ বার এ নিয়ে টেন্ডার ডাকা হয়। কিন্তু অর্থ দফতরের সবুজ সংকেত না মেলায় কাজ আটকে যায়। একটি বিশেষ সূত্র মারফৎ এ খবর জানা গেছে। এখনো খবরটি যাচাই করা যায় নি।
7.51 PM: ফেসবুকে শুরু হয়ে গেলো 'মার্কড সেফ'-এর হিড়িক
ফেসবুকে সরব জনতা7.43 PM: স্বজন হারিয়ে উদ্ভ্রান্তের মতো SSKM হাসপাতালে ঘুরছেন মানুষ
পরিবারের লোক ওই পথেই ফিরছিল, ফোনেও কথা হয় মাঝেরহাট সেতু ভেঙে পড়ার কিছুক্ষণ আগে তবে এখন আর তাঁর কোনও খোঁজ পাচ্ছেন না এই ব্যক্তি। #Majerhatpic.twitter.com/p4KoPAwNkN
— IE Bangla (@ieBangla) September 4, 2018
7.41 PM: জনস্বার্থে কিছু বিধিনিষেধ জারি করলো তৃণমূল কংগ্রেস
#KolkataBridgeCollapse#Majerhat
মাঝেরহাট ব্রীজ এর একাংশ ভেঙে বেশ কিছু মানুষের মৃত্যুর আশঙ্কা.
পারলে ওই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো।
রক্তের প্রয়োজন হতে পারে, তাই তৈরি থাকতে হবে সকলে।
উদ্বারকার্যে সাহায্য করা। @ColDiptangshu@AITCofficial#TMCSpic.twitter.com/h4HYyOZeXP— Trinamool Supporters (@TMC_Supporters) September 4, 2018
7.40 PM: পর্যাপ্ত আলোর ব্যবস্থা করায় দ্রুতগতিতে কলকাতা পুলিশের নেতৃত্বে চলছে উদ্ধারকাজ।
7.36 PM: ওলা উবেরের ভাড়া আপাতত আকাশছোঁয়া
@UberINSupport@Uber_India and this is how you guys make use of a tragedy and inflate your rates.. #KolkataBridgeCollapsepic.twitter.com/LxdOj1kUbS
— Nitin Rungta (@BunsTin) September 4, 2018
7.34 PM: বজবজ-বালিগঞ্জ ট্রেন পরিষেবা নিরাপত্তা সুনিশ্চিত করে নিয়ে আবার চালু করা যাবে বলে আশা করা যাচ্ছে।
7.28 PM: এখনো বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে ব্রিজের একাংশ।
It was a 40-year-old bridge. As of now there has been no casualty, but search operations are underway, let us wait: Firhad Hakim, State Urban Development Minister on #Majerhat#KolkataBridgeCollapse
— AITC (@AITCofficial) September 4, 2018
7.25 PM: পাশাপাশি এটাও বলা হচ্ছে যে জোকা-বিবাদি বাগ মেট্রো রেলের কাজের ফলেও ব্রিজের স্বাস্থ্যের ক্ষতি হয়ে থাকতে পারে।
7.23 PM: বারবার উঠে আসছে ব্রিজের রক্ষণাবেক্ষণে PWD-র গাফিলতির প্রশ্ন। ব্রিজটির বয়স বছর চল্লিশ।
7.19 PM: অন্ধকার ঘনিয়ে আসায় এবং বৃষ্টির দরুন বারবার ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। সমস্যায় পড়ছেন উদ্ধারকারী দলের কর্মীরা। ঘটনাস্থলে এসে পৌঁছেছে প্রচুর আলো।
একজনের মৃত্যু হলো SSKM হাসপাতালে7.12 PM: দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর সেতুর দেখভাল যথাযথ হত কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেন রাজ্যপাল।
7.11 PM: অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
The collapse of a part of a bridge in Kolkata is deeply unfortunate. My thoughts are with the families of the victims. I pray that those who are injured recover at the earliest.
— Narendra Modi (@narendramodi) September 4, 2018
7.09 PM: বাকি শহরের সঙ্গে একমাত্র যোগাযোগ দুর্গাপুর ব্রিজ এবং আলিপুর অঞ্চলের ভেতরের রাস্তা। দক্ষিণ কলকাতার বিপুল অঞ্চল জুড়ে যানজট।
Traffic update:-
As Majherhat Bridge collapsed for
1. North ward journey avail Hastings -> CGR -> Taratala and
2. Southward journey DH Road-> Taratala ->CGR Road .— DCP Traffic Kolkata (@KPTrafficDept) September 4, 2018
7.06 PM: SSKM হাসপাতালে পৌঁছলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান।
7.02 PM: যুদ্ধকালীন উদ্ধারে সেনা, পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল।
6.59 PM: শেষ পাওয়া খবর অনুযায়ী সিএমআরআই তে ১৬ জন ভর্তি, এসএসকেএম-এ ১৩, হাসপাতাল সূত্রে এসএসকেএম-এ মৃত এক।
6.57 PM: "আমাদের চিকিৎসকরা সমস্ত হাসপাতালের আহতের সেবায় ব্যস্ত। দুর্ঘটনার ফলে উদ্ভুত পরিস্থিতিতে চিকিৎসক এবং সংবেদনশীল সহনাগরিক হিসেবে আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য আহত এবং বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো। তাই মানবিকতার স্বার্থে আপাতত আমাদের আগামীকাল একঘন্টার কর্ম বিরতি স্থগিত রাখা হচ্ছে" - চিকিতসক সংগঠনের বক্তব্য
6.53 PM: PWD-র রক্ষনাবেক্ষণের ব্যর্থতার দাবি জানালেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়. বললেন, রাজ্য সরকারের পদত্যাগ করা উচিত।
ভেঙে পড়ার পর মাঝেরহাট ব্রিজ
আটকে পড়া গাড়ি, উৎকণ্ঠাঘটনাস্থল থেকে সরাসরি। pic.twitter.com/3hbit3mZrg
— IE Bangla (@ieBangla) September 4, 2018
6.48 PM: ঘটনাস্থলে পৌঁছলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী
6.47 PM: সিএমআরআইতে ভর্তি আট, এসএসকেএম-এ নয়।
6.44 PM: ভেঙে পড়া সেতুর নিচে কেউ আটকে রয়েছে কি না, তা দেখতে শুরু হল খোঁড়াখুঁড়ির কাজ।
6.40 PM: বন্ধ শিয়ালদহ বজবজ রেল পরিষেবা।
আহতদের দেখতে SSKM হাসপাতালে বিজেপির লকেট চ্যাটার্জি6.38 PM: মৃতের সংখ্যা নিয়ে এখনও ধোঁয়াশা। কতজন নিখোঁজ, তা নিয়েও কোনও হিসেব মিলছে না। ১০-১২ জন নিখোঁজ বলছেন কেউ কেউ। বৃষ্টি শুরু হওয়ায় উদ্ধারকাজ আরও ব্যাহত হওয়ার আশঙ্কা।
6.30 PM: ব্রিজের নিচে আটকে থাকা এক শ্রমিক ফোনে জানিয়েছেন, তাঁর সঙ্গীরা সম্ভবত কেউ বেঁচে নেই, তাঁকে যেন তাড়াতাড়ি উদ্ধার করা হয়
6.25 PM: হাসপাতালে যেসব মানুষদের আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল, তাঁদের মধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘটনাস্থলে পুলিশ কমিশনার রাজীব কুমার6.16 PM: সেতু ভেঙে পড়ার ঘটনার পরে পরেই প্রশ্ন উঠেছে রক্ষণাবেক্ষণ নিয়ে। জানা গেছে, মাঝেরহাট সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল রাজ্যসরকারের পূর্ত দফতর।
6.12 PM: আলো কমে আসায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ, এখনও পর্যন্ত ৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
6.08 PM: সেতু ভেঙে পড়ার ঘটনায় টুইট করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে যথাযথভাবে।
Watching scenes of Majerhat bridge #Kolkata collapse . Devastating. Rescue teams, disaster management teams, Police CP,fire fighters already reach spot. Locals join. Rescue operations on.Prayers for those affected. Difficult to gauge enormity of tragedy as yet looking at visuals
— Derek O'Brien (@derekobrienmp) September 4, 2018
6.03 PM: ডায়মন্ডহারবার রোড বন্ধ করে দেওয়া হয় দুর্ঘটনার পরেপরেই।
Traffic update:-
DH Road towards Majherhat Bridge is closed to traffic from NR Avenue. Necessary diversions are on.
— DCP Traffic Kolkata (@KPTrafficDept) September 4, 2018
চলছে উদ্ধারকাজ, হতাহতের সংখ্যা বাড়ার শঙ্কা6.00 PM:
শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, – ”একজনের মৃত্যুও দুঃখজনক। কেন ঘটেছে কীভাবে ঘটেছে তা নিয়ে আলোচনা এখন না করলেও হবে”। প্রথমিকভাবে চিকিতসার দিকে নজর দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। pic.twitter.com/DYMEHRxjcI
— IE Bangla (@ieBangla) September 4, 2018
5.58 PM: নবান্ন সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত ৯ জন।
5.56 PM: বেশ কিছু প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ভয়াবহ দুর্ঘটনার বিবরণ।
#WATCH: Eye-witnesses react after a part of Majerhat bridge in South Kolkata collapsed. #WestBengalpic.twitter.com/t1du9GDcUM
— ANI (@ANI) September 4, 2018
5.54 PM দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় ফদ্ধারকারী দল ও অ্যাম্বুল্যান্স।
#WATCH: Rescue teams and ambulances arrive at the spot where part of Majerhat bridge in South Kolkata has collapsed. #WestBengalpic.twitter.com/5pgpxSgwke
— ANI (@ANI) September 4, 2018
5.51 PM মাঝেরহাট সেতু ভেঙে আহতদের নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম হাসপাতালে। ইতিমধ্যেই তাঁদের চিকিৎসা শুরু হয়েছে।
5. 49 PM: দুর্ঘটনার খবর পেতেই উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী
We are very worried. We are receiving information from the rescue team on ground(majerhat bridge collapse in Kolkata). We want to go back as soon as possible. There are no flights in the evening, we are unable to do so: West Bengal CM Mamata Banerjee in Darjeeling (file pic) pic.twitter.com/DJfU1QDEm2
— ANI (@ANI) September 4, 2018
5.46 PM: অনেক মানুষ ভিড় জমাচ্ছেন ঘটনাস্থলে, পরিজনরা দুর্ঘটনায় পড়েছেন, এই আশঙ্কায়।
শঙ্কিত মানুষরা ভিড় জমাচ্ছেন5. 41 PM: ঘটনাস্থলে পৌঁছেছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। উদ্ধারকাজ জোর কদমে চলছে। যে অংশে সেতু ভেঙে পড়েছে, সেখানে রয়েছে একটি শ্রমিক বস্তি। সেখানে প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
5:35 PM: উদ্ধারকাজে হাত লাগিয়েছে সেনাবাহিনী, উদ্ধারকাজে রয়েছেন স্থানীয় মানুষ। মাঝেরহাট খালের ওপর সেতু ভেঙে পড়ায় বহু হতাহতের আশঙ্কা।
5:29 PM: ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের চিকিৎসকরা হাত লাগিয়েছেন হাসপাতালের সঙ্গে।
5:26 PM: শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, - ''একজনের মৃত্যুও দুঃখজনক। কেন ঘটেছে কীভাবে ঘটেছে তা নিয়ে আলোচনা এখন না করলেও হবে''। প্রথমিকভাবে চিকিতসার দিকে নজর দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
5:19 PM: ডায়মন্ড হারবার রোড থেকে মাঝেরহাট ব্রিজে ওঠার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। রওনা দিয়েছে ডাক্তারদের একটি দল। ঘটনাস্থলে পৌঁছেছেন পুর ও নগোরন্নয় মন্ত্রী ফিরহাদ হাকিম।
ঘটনাস্থলের ছবি5:16 PM: দমকলের দশটা ইঞ্জিন ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই।
5:12 PM: ব্রিজের ওপরে রক্তাক্ত দেহ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ কমিশনারও। শুরু হয়েছে উদ্ধার কার্য। হাত লাগালেন স্থানীয় কর্মীরা
5:00 PM: ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজের একাংশ। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা pic.twitter.com/6neNg3ftzS
— IE Bangla (@ieBangla) September 4, 2018
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us