সোশাল মিডিয়ায় বিজ্ঞাপনকে কেন্দ্র করে বিজেপিকে নোটিশ দিল নির্বাচন কমিশন

সোশাল মিডিয়ায় ছেয়ে যাওয়া এক বিজ্ঞাপনে দেখা যাচ্ছিল পুলিশের পোশাকে এক মহিলা বিজেপি-র গুণগান গাইছেন। সেই বিজ্ঞাপনকে ঘিরেই বিতর্কের সূত্রপাত।

সোশাল মিডিয়ায় ছেয়ে যাওয়া এক বিজ্ঞাপনে দেখা যাচ্ছিল পুলিশের পোশাকে এক মহিলা বিজেপি-র গুণগান গাইছেন। সেই বিজ্ঞাপনকে ঘিরেই বিতর্কের সূত্রপাত।

author-image
IE Bangla Web Desk
New Update
election commission, নির্বাচন কমিশন

কলকাতায় নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এক্সপ্রেস ফাইল ছবি

মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, মিজোরাম এই চার রাজ্যে আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে হাওয়া গরম হচ্ছে আস্তে আস্তে। এরই মাঝে বিজেপিকে নোটিশ ধরাল নির্বাচন কমিশন। সোশাল মিডিয়ায় বিজেপির নির্বাচনী বিজ্ঞাপনকে কেন্দ্র করেই বিজেপিকে এই নোটিশ দেওয়া হয়েছে। একটি বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন তুলে তার উত্তর জানতে চেয়ে করে নোটিশ পাঠানো হয়েছে ভারতীয় জনতা পার্টিকে।

Advertisment

সোশাল মিডিয়ায় ছেয়ে যাওয়া এক বিজ্ঞাপনে দেখা যাচ্ছিল পুলিশের পোশাকে এক মহিলা বিজেপি-র গুণগান গাইছেন। সেই বিজ্ঞাপনকে ঘিরেই বিতর্কের সূত্রপাত। প্রথম অভিযোগ আসে বিরোধী দল কংগ্রেসের তরফ থেকে। একজন পুলিশের সরকারের কৃতিত্বের প্রচার করে বিজ্ঞাপন করার অর্থ নির্বাচন বিধি লঙ্ঘন করা, এই ছিল কংগ্রেসের অভিযোগ।

আরও পড়ুন, ‘‘ভারতমাতাকি জয় বলে চিৎকার করলেই জাতীয়তাবাদী হওয়া যায় না”: ভেঙ্কাইয়া নাইডু

Advertisment

যেহেতু বিজ্ঞাপনে দেখানো ওই মহিলা পুলিশের পোশাকে ছিলেন, সেখানে তাঁর ব্যক্তি সত্তাকে ছাপিয়ে যায় তাঁর পেশা। পুলিশ যেহেতু নিজেই প্রশাসনের অঙ্গ, তাই তাঁর পক্ষে শাসক দলের হয়ে প্রচার করা নির্বাচনী নিয়ম বহির্ভূত, এই ছিল বিরোধীদের যুক্তি।

বিজেপি-র বিজ্ঞাপন প্রসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্য নির্বাচন আধিকারিক ভি এল কান্থা রাও এর বক্তব্য, "নির্বাচনী বিজ্ঞাপনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে বিজেপিকে নোটিশ পাঠানো হয়েছে"। রাও আরও জানিয়েছেন নির্বাচন সংক্রান্ত সমস্যা বা আপত্তি জানানোর সময়সীমা ৩১ আগস্ট থেকে বাড়িয়ে ৭ সেপ্টেম্বর করা হয়েছে।

মুখ্য নির্বাচন আধিকারিক ভি এল রাও বলেছেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য হয়েছে আগামী ২৭ সেপ্টেম্বর। চার রাজ্যে বিধানসভা ভোট যথাযথভাবে সম্পন্ন করার জন্য ১১/১২ টা তথ্য প্রযুক্তি অ্যাপ্লিকেশন ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।