/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/ggn-mosque.jpg)
মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
মসজিদের মাইকের আওয়াজে কান ঝালাপালা হয়ে যাচ্ছে, এহেন দাবি ঘিরে চাপানউতোর চলছিল গুরগাঁওয়ের শীতলা মাতা কলোনি এলাকায়। শেষ পর্যন্ত সেই মসজিদই বুধবার সিল করে দিল গুরগাঁও পুরসভা। ভারতীয় বায়ুসেনার অস্ত্রের ডিপো রয়েছে সামনে, এ কারণ দেখিয়েই মসজিদ সিল করল গুরগাঁও পুরসভার কমিশনার। এলাকায় হিন্দু সংগঠনের কয়েকজন আপত্তি তোলেন যে, আজানের সময় মাইক তারস্বরে বাজত, তাই সমস্যা হত। যা নিয়েই ওই এলাকায় টানাপোড়েন চলে।
এ প্রসঙ্গে পুরকমিশনার যশপাল যাদব বলেন, "পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশ মেনেই ওই মসজিদ সিল করা হয়েছে। ভারতীয় বায়ুসেনার অস্ত্রভান্ডার রয়েছে সামনেই। ভারতীয় বায়ুসেনার অস্ত্রভান্ডারের ৩০০ মিটারের মধ্যে কোনও নির্মাণ করা যায় না। তাই সিল করা হয়েছে।"
চলতি মাসের ৬ তারিখ মুসলিম সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধি এ নিয়ে ডেপুটি কমিশনারের সঙ্গে দেখা করেন। ডিসি-কে লেখা একটি চিঠিতে মুসলিম একতা মঞ্চের তরফে জানানো হয় যে, কয়েকজন তাঁদের বিরুদ্ধে পুলিশ কমিশনারকে চিঠি দেন। এরপর সেক্টর ফাইভের এসএইচও গত ৫ সেপ্টেম্বর উভয়পক্ষকেই ডাকেন। সেসময় তাঁদের মাইকের আওয়াজ কমাতে বলা হয়।
আরও পড়ুন, আখ থেকেই ডায়াবেটিস, অন্য় ফসলে মন দিন আখ চাষীরা: যোগী আদিত্যনাথ
এ প্রসঙ্গে মুসলিম একতা মঞ্চের চেয়ারম্যান হাজি শেহজাদ খান ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান যে, মাইকের আওয়াজ কমানো হয় কিন্তু হিন্দু সংগঠনের কয়েকজন তাতেও সন্তুষ্ট হন না। হিন্দু সংগঠনের ওই সদস্যরা গ্রামের বহিরাগত বলে দাবি করেছেন তিনি। হিন্দু সংগঠনের ওই সদস্যরা চান না যে এলাকায় মসজিদ থাকুক, এমনকি তাঁরা প্রার্থনা করতেও দেননি বলে অভিযোগ উঠেছে।
গত ৬ সেপ্টেম্বর ডিসির সঙ্গে দেখা করতে যান হিন্দু সংগঠনের প্রতিনিধিরা। কিন্তু সেদিন বৈঠকে ব্যস্ত থাকায় ডিসি তাঁদের সঙ্গে দেখা করেননি। এ প্রসঙ্গে অখিল ভারতীয় হিন্দু ক্রান্তি দলের জাতীয় সাধারণ সম্পাদক রাজীব মিত্তল জানান, "সংগঠনের সদস্যরা বুধবার মাইকের আওয়াজ নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। মাইক বন্ধের দাবি জানিয়ে এসএইচও-কে চিঠিও দেওয়া হয়।"
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে গুরগাঁওয়ের সেক্টর ৫৩ এলাকায় ৬ জনকে নমাজ পাঠ করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us