কর্নাটকে ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল, মৃত ২, ধ্বংসস্তূপে আটকে অনেকে

সূত্র মারফৎ জানা যাচ্ছে, নির্মাণকর্মীরাই আটকে পড়েছেন ধ্বংসস্তূপে। যে দু’জনের মৃত্যু হয়েছে, তাঁরাও নির্মাণ কর্মী। ঘটনাস্থল থেকে ৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, নির্মাণকর্মীরাই আটকে পড়েছেন ধ্বংসস্তূপে। যে দু’জনের মৃত্যু হয়েছে, তাঁরাও নির্মাণ কর্মী। ঘটনাস্থল থেকে ৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
karnataka, কর্নাটক

কর্নাটকে নির্মীয়মাণ বহুতল ভেঙে বিপত্তি। ছবি: টুইটার

কর্নাটকে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে বিপত্তি। এ ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়েছেন ১২ জনেরও বেশি। এমন আশঙ্কাই করা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। মঙ্গলবার রাত ৩টে নাগাদ উত্তর কর্নাটকের ধরওয়াদ এলাকায় ভেঙে পড়ে ওই নির্মীয়মাণ বহুতল।

Advertisment

সূত্র মারফৎ জানা যাচ্ছে, নির্মাণকর্মীরাই আটকে পড়েছেন ধ্বংসস্তূপে। যে দু’জনের মৃত্যু হয়েছে, তাঁরাও নির্মাণ কর্মী। ঘটনাস্থল থেকে ৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

এ ঘটনা প্রসঙ্গে ধরওয়াদ পুরসভার অ্যাসিস্ট্যান্ট কমিশনার সন্তোষ আদিশেটার জানিয়েছেন, ‘‘প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, নিম্নমানের কাজের জন্যই ভেঙে পড়েছে বহুতলটি। প্রায় ৫ জনকে উদ্ধার করা গিয়েছে। ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকতে পারে।’’

উদ্ধারকাজ নিয়ে খোঁজ নিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। উদ্ধারকাজের জন্য বিশেষজ্ঞদের বেঙ্গালুরু থেকে বিশেষ বিমানে দুর্ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দিয়েছেন কুমারস্বামী। এ প্রসঙ্গে তিনি জানান, ‘‘উদ্ধারকাজ চলছে। এখনও পর্যন্ত ৫ জনকে উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকদের ঘটনাস্থলে যেতে বলেছি।’’

অন্যদিকে, সে রাজ্যের বিরোধী পক্ষ বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, ওই বহুতলটি ধরওয়াদের প্রাক্তন কংগ্রেস বিধায়ক বিনয় কুলকার্নীর শ্বশুরের।

Read the full story in English

national news