/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/man-booker.jpg)
সমালোচনার মুখে ম্যান বুকার. তাইওয়ান লেখকের ন্যাশনালিটি বদলে দিল পুরস্কার কমিটি
স্টোলেন বাইসাইকেল উপন্যাসের জন্য ম্যান বুকার প্রাইজ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন উ মিং ই। কিন্ত তাঁর জাতীয়তা বদলে দিয়েছে ম্যান বুকার কমিটি। তাইওয়ানের এই লেখকের পরিচিতি দিতে গিয়ে তাঁর জাতীয়তা হিসেবে ম্যান বুকার কমিটি লিখেছে তাইওয়ান, চিন। জানা গেছে, চিনের প্রশাসনের চাপেই তাইওয়ানের পরে চিন লেখা হয়েছে। এবার ম্যান বুকার পুরস্কারের জন্য যে নমিনি তালিকা বাছা হয়েছে, উ মিং ই তার অন্তর্ভুক্ত হয়েছেন বলে ফেসবুকে জানিয়েছেন বলে দ্য গার্ডিয়ান সূত্রে খবর।
উ মিং ই রচিত এবং ম্যান বুকার নির্বাচিত স্টোলেন বাইসাইকেল কাহিনির নায়ক সাইকেল মেকানিক। সে তার বাবাকে খুঁজে বেড়াচ্ছে। পুরনো, অ্যান্টিক সাইকেল সারাই করতে করতে সে আধুনিক তাইওয়ানের ইতিহাস পুনরুদ্ধার করে।
এ হেন উ মিং ই-র ন্যাশনালিটি পুরস্কার কমিটির ফেসবুক পেজে বদলে দেওয়া হয়েছে। তাইওয়ান বেজিং থেকে ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত এক স্বশাসিত দ্বীপ। তা সত্ত্বেও চিন প্রশাসন তাইওয়ানকে নিজেদের অন্তর্ভুক্ত বলেই দাবি করে এসেছে। উ মিং ই নিজের ফেসবুক পেজে লিখেছেন, ম্যান বুকারের অবস্থান তাঁর নিজস্ব অবস্থান নয়। লেখক একইসঙ্গে জানিয়েছেন, নিজের বক্তব্য তিনি ম্যান বুকারকে জানাবেন। গার্ডিয়ানের তথ্য অনুসারে এর পরেই ম্যান বুকারের ফেসবুক পেজে বহু সমালোচনা আসতে শুরু করে। ম্যান বুকার ফেসবুক পেজের রেটিংও কমে ১ হয়ে যায়। ম্যান বুকার জানিয়েছে, তাইওয়ান নিয়ে ব্রিটেনের অবস্থান ঠিক কী, তা নির্দিষ্ট মন্ত্রকের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে।
পুরস্কার কমিটির তরফ থেকে জানানো হয়েছে, তাইওয়ান, চিন- এরকম ভাবে লেখাই যে যথাযথ এবং রাজনৈতিক ভাবে নিরপেক্ষ, তাঁদের আগে এমন পরামর্শই দেওয়া হয়েছিল। পুরস্কার কমিটির তরফ থেকে স্বীকার করা হয়েছে, এ ব্যাপারে চিনের পক্ষ থেকে তাঁদের কাছে নালিশ জানানো হয়েছিল।
গত বেশ কয়েক বছর ধরে, যেসব কোম্পানি তাইওয়ানকে পৃথক দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তাদের উপর চাপ সৃষ্টি করে আসছে বেজিং। উড়ান সংস্থা লুত্ফহানসা এবং ব্রিটিশ এয়ারওয়েজ ইতিমধ্যেই তাইওয়ানকে তাদের দেশের তালিকা থেকে তাইওয়ানকে বাদ দিয়েছে।
১৯৬৮ সাল থেকে ম্যান বুকার পুরস্কার দেওয়া শুরু হয়েছে। ইংরেজি ভাষায় লিখিত এবং ব্রিটেন থেকে প্রকাশিত লেখার জন্যই এ পুরস্কার দেওয়া হয়ে থাকে। সলমন রুশদির মিডনাইটস চিলড্রেন, কোয়েটজির ডিসগ্রেসের মত উপন্যাস বুকার পুরস্কার পেয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us