নির্ভয়াকাণ্ডে চার দোষীর মৃত্যু পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। ২২ জানুয়ারি সকাল সাতটায় ফাঁসির নির্দেশ দিল আদালত। ফাঁসি হবে পবন গুপ্তা, মুকেশ সিং, বিনয় শর্মা এবং অক্ষয় ঠাকুর সিংয়ের।
দ্রুততার সঙ্গে দোষীদের ফাঁসির সাজা কার্যকর করতে আদালতে আবেদন করেছিলেন ২০১২ সালে দিল্লি গণধর্ষণে মৃতার পরিবার। জানানো হয় মৃত্যু পরোয়ানা জারির আর্জি। গত গত ১৮ ডিসেম্বর সেই আবেদনের শুনানি শুরু হয়। দ্রুততার সঙ্গে দোষীদের ফাঁসির সাজা কার্যকর করতে আদালতে আবেদন করেছিলেন ২০১২ সালে দিল্লি গণধর্ষণে মৃতার পরিবার। জানানো হয় মৃত্যু পরোয়ানা জারির আর্জি। গত গত ১৮ ডিসেম্বর সেই আবেদনের শুনানি শুরু হয়। এরপরই ৭ জানুয়ারি পর্যন্ত রায় স্থগিত রাখান নির্দেশ দেন বিচারক। এদিন ফের হয় ওই মামলার শুনানি।
আরও পড়ুন: ‘নির্ভয়াকাণ্ডের সময় নাবালক ছিলাম’, আর্জি খারিজ দিল্লি হাইকোর্টে
২০১২ সালের ১৬ জিসেম্বর দিল্লির একটি চলন্ত বাসে নির্মমভাবে ধর্ষণ এবং ভয়াবহ যৌন নির্যাতন করে রাস্তায় ফেলে দেওয়া হয় ২৩ বছরের প্যারামেডিক্যাল ছাত্রীকে। ১৩ দিনের লড়াই শেষে ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতার। এরপর ঘটনায় যুক্ত ছ’জন ধর্ষককে গ্রেফতার করে দিল্লি পুলিশ। দেশজুড়ে আলোড়ন পড়ে যায়। বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পরে অভিযুক্তদের মধ্যে পাঁচ জনের ফাঁসির আদেশ দেয় আদালত। এক দুষ্কৃতী নাবালক হওয়ার কারণে দু’মাস জুভেনাইল হোমে বন্দি থাকার পরে মুক্তি পায়। বাকি পাঁচ জনের মধ্যে অন্যতম প্রধান অভিযুক্ত জেলের ভিতরে আত্মহত্যা করে।
২০১৭ সালে ফাঁসির সাজা হয় নির্ভয়া গণধর্ষণকাণ্ডে চার অভিযুক্তের। ২০১৮ সালের জুলাইতে সুপ্রিম কোর্ট তাদের ২০১৭ সালের রায়ের পূনর্মূল্যায়ণের আবেদন খারিজ করে দেয়। ২০১৮ সালের জুলাইতেই একই রায় হয়। রাষ্ট্রপতিও নির্ভয়াকাণ্ডের দোষীদের মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর করতে সম্মতি দেন। রাষ্ট্রপতি সীলমোহর দিতেই ২০১২ সালের ১৬ই ডিসেম্বর দিল্লির গণধর্ষণকাণ্ডের দোষীদের ফাঁসির আদেশ কার্যকর করতে প্রস্তুতি শুরু হয় তিহার জেলে। চলে এসেছে ফাঁসির দড়ি। তবে, তার আগেই ফের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে নির্ভয়া গণধর্ষণকাণ্ডের অন্যতম দোষী অক্ষয় ঠাকুর সিং সুপ্রিম কোর্টে আবেদন করেছিলসল। সর্বোচ্চ আদালতে বিচারপতি আর ভানুমতীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ গত ডিসেম্বরে সেই আর্জিও খারিজ করে দেন।
Read the full story in English
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the General News in Bangla by following us on Twitter and Facebook