ফের ইয়েতি নিয়ে কৌতূহল, দেখা গেল পায়ের ছাপ

সম্প্রতি ভারতীয় সেনার চোখে পড়েছে এই উৎকট প্রাণীর পায়ের ছাপ। যা দেখে ফের জেগে উঠেছে কৌতূহল, শুরু হয়েছে ইয়েতির অস্থিত্ব ঘিরে জল্পনাকল্পনা।

সম্প্রতি ভারতীয় সেনার চোখে পড়েছে এই উৎকট প্রাণীর পায়ের ছাপ। যা দেখে ফের জেগে উঠেছে কৌতূহল, শুরু হয়েছে ইয়েতির অস্থিত্ব ঘিরে জল্পনাকল্পনা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কাকাবাবু, টিনটিন তাহলে ঠিক কথা বলেছিলেন? সত্যিই কি তাঁরা অভিযানে গিয়ে ইয়েতি দেখেছিলেন? গল্প তো বটেই, তবে তা কতটা সত্যি? আজীবন সেই রহস্যে শাণ দিয়ে গেছে হিমালয়ের ইয়েতি। যা আজও অদৃশ্য। ইয়েতি আদৌ রয়েছে কি না, তা নিয়ে জল্পনার শেষ নেই। এই জল্পনার ওপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে অজস্র গল্প, ছবি, ও চলচিত্র।

Advertisment

সম্প্রতি ভারতীয় সেনার চোখে পড়েছে কিংবদন্তি এই প্রাণীর পায়ের ছাপ। যা থেকে ফের জেগে উঠেছে কৌতূহল, শুরু হয়েছে ইয়েতির থাকা অথবা না থাকা নিয়ে জল্পনাকল্পনা। পায়ের ছাপের ছবি টুইট করেছে ভারতীয় সেনা। যার মাপ ৩২ x ১৫ -ইঞ্চি। টুইটারে ছবিটি শেয়ার করে ভারতীয় সেনা তাকে 'ইয়েতি'-র পায়ের ছাপ বলে দাবি করছে। নেপাল সীমান্তে ভারতীয় সেনাদের যে ক্যাম্প আছে, সেখানেই নাকি টহল দিয়ে গেছে ইয়েতি।

সেই সঙ্গে ভারতীয় সেনার দাবি, ইয়েতিকে কিছু মানুষ দেখতে পেয়েছেন মাকালু-বারু ন্যাশনাল পার্কের কাছে। তবে আজও বিজ্ঞানীদের মতে পৃথিবীতে 'ইয়েতি' বলে কিছু নেই। বরং তাঁদের দাবি, পার্বত্য এলাকায় ভাল্লুক আছে, যার পায়ের ছাপ এটি। যাকে ইয়েতি বলে ভুল করে থাকেন সকলে। কথিত আছে, হিমালয়ের বরফে ঢাকা দুনিয়ায় ঘুরে বেড়ায় বিশালাকার এই প্রাণী।

Read the full story inEnglish