/indian-express-bangla/media/media_files/2025/06/22/monday-horoscope-2025-06-22-21-22-49.jpeg)
Today Monday's Horoscope: সোমবারের রাশিফল।
Ajker Rashifal Bengali, 01 December 2025: সোমবারের শুরুতেই নতুন মাসের প্রথম দিন নিয়ে এসেছে নতুন আশার আলো। আজ ১ ডিসেম্বর ২০২৫ এবং এই দিনে জন্মগ্রহণকারী সকল জাতক-জাতিকার মূল রাশি হবে ধনু। রবি ও বৃহস্পতি আপনার জীবনের মূল নিয়ন্ত্রক গ্রহ হওয়ায় আজ আপনার আত্মবিশ্বাস, সিদ্ধান্তগ্রহণ এবং সামাজিক অবস্থান প্রভাবিত হবে। রবির শক্তিশালী প্রভাবে আজকের দিনের শুভ সংখ্যা ১, ১০, ১৯ এবং ২৮ বিশেষভাবে ফলদায়ক হতে পারে। শুভ রত্ন হিসেবে রুবী ও পোখরাজ আজ আরও সৌভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করবে।
মেষ/ Aries রাশিফল Rashifal
আজকের শুরুতেই দূরযাত্রা যোগ স্পষ্ট। বিদেশ সম্পর্কিত কাজ বা ভ্রমণ সংক্রান্ত পরিকল্পনায় সাময়িক বাধা আসলেও দিনের শেষে পরিস্থিতি উন্নত হতে পারে। ট্রাভেল ও ট্রান্সপোর্ট ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। রাতের দিকে সামাজিক কাজে সম্মান ও স্বীকৃতি পাওয়ার সুযোগ আসবে। শুভ সংখ্যা ৪৬।
আরও পড়ুন- বহু অলৌকিক কাহিনির সাক্ষী, ৬০০ বছরের ইতিহাস বসিরহাট সংগ্রামপুর কালীবাড়ির
বৃষ/ Taurus রাশিফল Rashifal
আজ আয়-রোজগারে উন্নতি হবে। যদিও বড় ভাই-বোনের সঙ্গে সম্পর্ক সামান্য টানাপোড়ন তৈরি করতে পারে। বন্ধুর সঙ্কটে পাশে দাঁড়ালে সুনাম বাড়বে। রাতে বিদেশ থেকে ভালো খবর আসতে পারে। শুভ সংখ্যা ৭১।
আরও পড়ুন- উখড়ার ৩০০ বছরের জাগ্রত সন্ন্যাসী কালী, এর অলৌকিক ইতিহাস শুনলে গায়ে কাঁটা দেবে!
মিথুন/ Gemini রাশিফল Rashifal
কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত রয়েছে, তবে পদস্থ কর্মকর্তার সঙ্গে মতবিরোধ হতে পারে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। রাতে বন্ধুদের সহযোগিতা আপনাকে এগিয়ে দেবে। শুভ সংখ্যা ৪২।
আরও পড়ুন- হাওড়ার ‘সিদ্ধেশ্বরী কালীবাড়ি’, ৩০০ বছরের জাগ্রত মন্দির বড় ভরসা ভক্তদের!
কর্কট/ Cancer রাশিফল Rashifal
ভাগ্যের উন্নতিতে বাধার সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক কাজে অগ্রগতি হবে। বিদেশযাত্রার পরিকল্পনা স্থগিত রাখতে হতে পারে। রাতের দিকে সামাজিক কাজে সম্মান পাবেন। শুভ সংখ্যা ৮৯।
আরও পড়ুন- জাগ্রত মন্দির, পূরণ হয় মনস্কামনা, ভক্তদের ভরসা মধ্যমগ্রাম কালীবাড়ি
সিংহ/ Leo রাশিফল Rashifal
আর্থিক জটিলতা দেখা দিতে পারে। পাওনাদারের সঙ্গে মতবিরোধ এড়াতে সতর্ক থাকুন। দূরযাত্রায় সাবধানতা জরুরি। রাতে ভাগ্যের উন্নতিতে শুভ সুযোগ তৈরি হবে। শুভ সংখ্যা ৫৩।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
অংশীদারি ব্যবসায় সমস্যা বাড়তে পারে। জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য ভোগাবে। রাতে আর্থিক দিক থেকে ইতিবাচক পরিবর্তন আসবে। শুভ সংখ্যা ৯১।
তুলা/ Libra রাশিফল Rashifal
সহকর্মীদের সঙ্গে কাজের ক্ষেত্রে বিরোধ দেখা দিতে পারে। পরিবারের বয়স্কদের স্বাস্থ্যের দিকে নজর দিন। দিনের শেষে ব্যবসায় লাভের আশা। শুভ সংখ্যা ৩৯।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
সৃজনশীল কাজে বাধা আসবে। ছাত্র-ছাত্রীদের মনোযোগ ধরে রাখতে হবে। প্রেমজ জীবনে বিরহ বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। রাতে চাপ বাড়বে। শুভ সংখ্যা ৫৮।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
পারিবারিক কাজে ব্যয় বৃদ্ধি পাবে। মায়ের শরীরগত সমস্যা বাড়তে পারে। আত্মীয়-স্বজনের সঙ্গে বিরোধ এড়াতে সতর্ক থাকুন। রাতে সৃজনশীল কাজে প্রশংসা ও সাফল্য পাবেন। শুভ সংখ্যা ৬৭।
মকর/ Capricorn রাশিফল Rashifal
যোগাযোগজনিত কাজে বাধা আসবে। ভাই-বোনের সঙ্গে মতানৈক্য হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের টানাপোড়ন দেখা দেবে। রাতে আত্মীয়ের আগমনে ঘর জমে উঠবে। শুভ সংখ্যা ৩৮।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
আয় কমে যেতে পারে। খুচরা ব্যবসায় প্রত্যাশিত লাভ কম। গৃহস্থালির কাজে আত্মীয়দের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। রাতে ভালো খবর পেতে পারেন। শুভ সংখ্যা ৩৪।
মীন/ Pisces রাশিফল Rashifal
মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। রাতে আয় বৃদ্ধি ও সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আছে। শুভ সংখ্যা ৩৩।
আজকের শুভ রং হিসাবে উল্লেখযোগ্য হল হলুদ এবং কমলা। বিশেষজ্ঞ জ্যোতিষ মতে, এই রং পরিধান করলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে ও মানসিক স্থিরতা বজায় থাকবে। দিনের গুরুত্বপূর্ণ মঙ্গলমুহূর্ত সকাল ৬টা ৩৫ থেকে ৮টা ০৮, এরপর ৯টা ৩০ থেকে ১১টা ৩৯ পর্যন্ত এবং রাতে ৮টা ০৫ থেকে ১১টা ৩৪ পর্যন্ত বিশেষভাবে কর্মফলদায়ক। পাশাপাশি গভীর রাত ৩টা ১৫ থেকে ৪টা ০৯ পর্যন্ত আধ্যাত্মিক কাজের শুভসময়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us