Ajker Rashifal Bengali, 03 December 2025: কে হবেন লাভবান, কার হবে ক্ষতি? দেখুন আজকের রাশিফল

Today Horoscope, 03 December, 2025: আজকের শুভ সময়, শুভ সংখ্যা, চন্দ্রের অবস্থান এবং ১২ রাশির সম্পূর্ণ ভবিষ্যৎ পড়ুন। বিস্তারিত দেখে নিন আজকের রাশিফল।

Today Horoscope, 03 December, 2025: আজকের শুভ সময়, শুভ সংখ্যা, চন্দ্রের অবস্থান এবং ১২ রাশির সম্পূর্ণ ভবিষ্যৎ পড়ুন। বিস্তারিত দেখে নিন আজকের রাশিফল।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
wednesday horoscope

Wednesday Horoscope,: বুধবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 03 December 2025: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫–এ যাদের জন্মদিন, তাঁদের পাশ্চাত্য মতে রাশি হল ধনু এবং এই রাশির ওপর প্রভাব বিস্তার করে বৃহস্পতি। ৩ তারিখে জন্ম নেওয়ার কারণে বৃহস্পতির ইতিবাচক শক্তি আজ আরও বেশি করে কাজ করবে। জীবনে নতুন সুযোগ, সম্পর্কের স্থিতি এবং আত্মবিশ্বাস বাড়াতে আজকের দিনটি বিশেষ সহায়ক হতে পারে। শুভ সংখ্যা হিসেবে ৩, ১২, ২১ এবং ৩০ আজ আপনাকে সৌভাগ্য এনে দিতে পারে, আর শুভ রত্ন হিসেবে পীত পোখরাজ পরা আগামী দিনের সৌভাগ্য আরও বৃদ্ধি করবে বলে জ্যোতিষশাস্ত্র মনে করছে। আজ আপনার জন্য সবচেয়ে সৌভাগ্যের রং হলুদ। যা আপনাকে মানসিক শক্তি ও স্থিতি দেবে।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিন কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত দেবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা কাজ শুরু করলে সুফল পাবেন। গৃহস্থালী বিষয়ে জীবনসঙ্গীর সহায়তা পাওয়া যাবে, আর সংগঠন বা সামাজিক ক্ষেত্রে সম্মান বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- শীতকালীন ৬টি খাবার, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে করে সাহায্য

বৃষ/ Taurus রাশিফল Rashifal

বৃষ রাশির জাতকদের আজ সাংসারিক ব্যয় কিছুটা বাড়তে পারে, তবে ব্যবসায়ীদের জন্য দূরযাত্রার সৌভাগ্য রয়েছে। প্রবাসে থাকা ভাইবোনের সহায়তা মিলবে এবং যে কোনও আইনি জটিলতা আজ কাটতে পারে।

Advertisment

আরও পড়ুন- কোলেস্টেরল কমাতে চান? খান এই ১০ হৃদরোগ-রোধী খাবার

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

মিথুন রাশির জন্য আজকের দিন আর্থিকভাবে লাভজনক হতে পারে। গৃহস্থালি কাজে বড় ভাইবোন সাহায্য করবেন। ব্যবসায়ীদের জমে থাকা বকেয়া পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল। চাকরিজীবীরা অতিরিক্ত উপার্জনের সুযোগ পাবেন এবং বন্ধুরা ব্যবসা-বাণিজ্যে সঠিক দিকনির্দেশ করবে।

আরও পড়ুন- কলকাতা থেকে কুরুক্ষেত্র! সহজেই ঘুরে আসুন মহাভারতের যুদ্ধস্থল থেকে

কর্কট/ Cancer রাশিফল Rashifal

কর্কট রাশির জাতকদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে, আর প্রভাবশালী ব্যক্তির সহায়তায় ব্যবসায় উন্নতি ঘটবে। ঘরে শান্তি এবং আর্থিক স্বস্তি দুটোই মিলতে পারে।

আরও পড়ুন- এই কায়দায় সহজে ঘরেই বানান নলেন গুড়ের কেক, শীতের আমেজ নিন চেটেপুটে!

সিংহ/ Leo রাশিফল Rashifal 

সিংহ রাশির ব্যক্তিরা আজ ভাগ্যবৃদ্ধির সুযোগ পাবেন। বিদেশযাত্রা বা বিদেশে কাজের আবেদন করলে ভালো ফল আসতে পারে। আমদানি-রফতানি ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত লাভজনক। আধ্যাত্মিক বা ধর্মীয় কাজে নিজেকে যুক্ত করলে মানসিক শান্তি মিলবে।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

কন্যা রাশির জাতকদের আর্থিক ঝুঁকি এড়িয়ে চলা জরুরি। শেয়ার ব্যবসায়ীরা লাভবান হতে পারেন, তবে গৃহস্থালি কাজে কিছু ঋণের প্রয়োজন হতে পারে। পাওনাদারের সঙ্গে অপ্রয়োজনীয় বিরোধ এড়িয়ে চলা প্রয়োজন।

তুলা/ Libra রাশিফল Rashifal

তুলা রাশির জাতকদের দাম্পত্য জীবনে শান্তি বাড়বে, আর ব্যবসায়ীরা আজ লাভবান হবেন। খুচরা ও পাইকারি ব্যবসা দুটিতেই ভালো রোজগারের সুযোগ রয়েছে। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

বৃশ্চিক রাশির ব্যক্তিদের শরীর নিয়ে আজ সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহায়তা থাকলেও আয়-রোজগারে সামান্য জটিলতা দেখা দিতে পারে। গৃহকর্মীর সহায়তায় গৃহস্থালি কাজ সহজে সম্পন্ন হবে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

ধনু রাশির জাতকদের জন্য আজ অত্যন্ত শুভ দিন। ব্যবসায় উন্নতি, সৃজনশীল কাজে সাফল্য এবং প্রেমে স্থিতি আসবে। শিল্পী, সংগীতশিল্পী বা কলাকুশলীদের জন্য রোজগারের নতুন পথ খুলে যেতে পারে।

মকর/ Capricorn রাশিফল Rashifal

মকর রাশির জাতকদের গৃহস্থালি বিষয়ে অর্থব্যয়ের প্রয়োজন পড়বে, তবে সেই ব্যয় শুভ উদ্দেশ্যে হবে। আত্মীয়দের আগমন এবং স্থাবর সম্পত্তি কেনাবেচায় সাফল্য আশা করা যায়।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

কুম্ভ রাশির জাতক-জাতিকারা বিদেশ যোগাযোগে অগ্রগতি করতে পারবেন। বস্ত্র বা গার্মেন্টস ব্যবসায় আজ ভালো আয় হতে পারে। ছোট ভাইবোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, আর ই-কমার্স ব্যবসায়ীরা নতুন মুনাফার পথে হাঁটবেন।

মীন/ Pisces রাশিফল Rashifal

মীন রাশির জাতকরা বকেয়া টাকা ফেরত পাবেন। খাদ্য ও পানীয় ব্যবসায় উন্নতির ইঙ্গিত আছে। পরিবার ও আত্মীয়দের সহায়তায় আজকের অনেক কাজ সহজে সম্পন্ন হবে এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

আজকের শুভ মূহূর্তও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোর ৬টা ৩৫ থেকে ৯টা ০২, ১১টা ০৩ থেকে ১টা ০৯, দুপুর ১টা ৫২ থেকে বিকেল ৪টা ০০ এবং সন্ধ্যা ৬টা ১৮ থেকে রাত ৭টা১১ পর্যন্ত যে কোনও কার্যক্রম শুরু করলে সাফল্যের সুযোগ বেশি। রাত ৮টা ৫৮ থেকে ভোর ৪টা ১০ পর্যন্তও শুভ সময় বলে ধরে নেওয়া হচ্ছে। আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করায় উদ্যম, কর্মশক্তি এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ঘটনা বাড়বে। সকাল ১০টা ২৭ পর্যন্ত ত্রয়োদশী তিথি এবং এরপর চতুর্দশী তিথি চলায় সম্পর্ক, কর্মক্ষেত্র এবং আর্থিক স্থিতি—সব ক্ষেত্রেই আজ উন্নতির যোগ রয়েছে।

bengali Ajker Rashifal