Ajker Rashifal Bengali, 06 December 2025: আজ কী লেখা আছে আপনার ভাগ্যে? পড়ুন রাশিফল

Today Horoscope, 06 December, 2025: আজকের শুভ সংখ্যা, শুভ রং, গ্রহের প্রভাব, চন্দ্রের অবস্থান এবং সব রাশির ভবিষ্যৎ বিস্তারিত দেখে নিন এক জায়গায়।

Today Horoscope, 06 December, 2025: আজকের শুভ সংখ্যা, শুভ রং, গ্রহের প্রভাব, চন্দ্রের অবস্থান এবং সব রাশির ভবিষ্যৎ বিস্তারিত দেখে নিন এক জায়গায়।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
saturday horoscope

Saturday horoscope: শনিবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 06 December 2025: শনিবার ৬ ডিসেম্বর ২০২৫। আজ যাঁরা জন্মগ্রহণ করেছেন তাঁরা ধনু রাশির জাতক বা জাতিকা। জন্মতারিখ অনুযায়ী তাঁদের ওপর মূলত বৃহস্পতি ও শুক্রের প্রভাব দেখা যায়। বিশেষ করে ৬ তারিখে জন্ম হওয়ায় শুক্রের প্রভাব আরও বেশি। যা তাঁদের চরিত্র, আচরণ এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে। এ কারণে শিল্পচর্চা, সৌন্দর্যবোধ, সম্পর্কের প্রতি মমত্ববোধ এবং সৃজনশীলতার দিক থেকে তাঁরা সাধারণত এগিয়ে থাকেন। আজকে যাঁদের জন্মদিন, তাঁদের শুভ সংখ্যা হিসেবে ধরা হয় ৬, ১৫ এবং ২৪। শুভ গ্রহ বৃহস্পতি ও শুক্র তাঁদের জীবনপথে সাফল্য, সৌভাগ্য এবং উন্নতি এনে দিতে সহায়তা করে। আজকের শুভ রং হলুদ এবং সাদা। এই রঙের বস্ত্র পরিধান করলে সৌভাগ্যের সম্ভাবনা আরও বৃদ্ধি পেতে পারে।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

আজকের মেষ রাশির জন্য দিনটি বেশ অনুকূল বলা যায়। বিদেশ সংক্রান্ত কাজ বা ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। গণমাধ্যম বা যোগাযোগমূলক কাজে সফলতার সম্ভাবনা প্রবল। পাড়া–প্রতিবেশীর সঙ্গে চলতি ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনওরকম মধ্যস্থতার কাজে ভালো আয় হতে পারে।

আরও পড়ুন- এত সংখ্যা থাকতে জপমালায় কেন থাকে ১০৮ খণ্ড? এর কারণ ৯৯ শতাংশ ধার্মিক লোকের অজানা!

বৃষ/ Taurus রাশিফল Rashifal

বৃষ রাশির জন্য আজকের দিনটি আর্থিকভাবে ফলপ্রসূ হতে পারে। খুচরা বা পাইকারি ব্যবসায় লাভ বাড়তে পারে। পরিবারে আত্মীয়স্বজনের আগমন হতে পারে, যা আনন্দ বাড়াবে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আসবে। খাদ্য ও পানীয় ব্যবসায় যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি আরও লাভজনক হতে পারে।

আরও পড়ুন- রান্নাঘরে ভুলেও রাখবেন না এই ৫ জিনিস, ভিড় করবে নেতিবাচক শক্তি

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

মিথুন রাশির জাতকদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। তাঁদের কাজের ক্ষেত্রে চলমান বাধা দূর হবে। পরিবারে কোনও সুখবর আসতে পারে। ব্যবসায় উন্নতি ও নতুন সুযোগ আসার সম্ভাবনা আছে।

আরও পড়ুন- আপনার বাড়িতেও কি এসব ঘটছে? এগুলো কিন্তু অশুভ শক্তির লক্ষণ, জানুন প্রতিকার

কর্কট/ Cancer রাশিফল Rashifal

কর্কট রাশির আজ ব্যয় বৃদ্ধি পেলেও প্রবাসী কারও কাছ থেকে সাহায্য পেতে পারেন। ভ্রমণ সংক্রান্ত কাজ বা ব্যবসায় ভালো রোজগার হতে পারে। পারিবারিকভাবে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

আরও পড়ুন- রাহু কালে করছেন না তো এই সব কাজ? হতে পারে সাড়ে সর্বনাশ, জানেন রাহুকাল কী?

সিংহ/ Leo রাশিফল Rashifal 

সিংহ রাশির জাতকদের আজ আয় বাড়ার সুযোগ আছে। ঠিকাদারি কাজে সাফল্য মিলতে পারে। গৃহস্থালী কাজে বড় বোন বা পরিবারের সিনিয়র কারও সাহায্য পেতে পারেন। চাকরিজীবীদের জন্য অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

কন্যা রাশির জন্য আজ কর্মজীবনে উন্নতির দিন। প্রভাবশালী কোনও ব্যক্তির সহায়তায় গুরুত্বপূর্ণ কাজ সফল হতে পারে। যাঁরা চাকরির খোঁজে আছেন, তাঁদের জন্য দিনটি শুভ। প্রশাসনিক বা সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সাফল্য পাবেন।

তুলা/ Libra রাশিফল Rashifal

তুলা রাশির জন্য আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভ হতে পারে। পুরোনো কোনও পাওনাদারের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। আয়–রোজগার মিশ্র হলেও আর্থিক বিষয়ে গভীর সতর্কতা প্রয়োজন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

বৃশ্চিক রাশি আজ দাম্পত্য জীবনে শান্তি পাবে। অংশীদারি ব্যবসা লাভজনক হতে পারে। জীবনসঙ্গীর পরামর্শ কাজে লাগাতে পারেন এবং আর্থিক সাফল্যের সম্ভাবনাও রয়েছে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

ধনু রাশির জন্য আজ ব্যবসায় সাফল্য লাভের আশা রয়েছে। আয় বাড়ানোর জন্য বিকল্প পথ খুঁজে পেতে পারেন। গৃহস্থালি কাজে সঙ্গীর সাহায্য পাবেন।

মকর/ Capricorn রাশিফল Rashifal

মকর রাশির জাতকরা কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন। বেকারদের চাকরির সুযোগ তৈরি হতে পারে। পারিবারিক জীবনে সতর্ক থাকতে হবে। রাগ ও আবেগ নিয়ন্ত্রণ করা জরুরি।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

কুম্ভ রাশির আজ সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। সন্তানের সাহায্যে গৃহস্থালি কাজ সহজ হবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সাফল্য মিলতে পারে।

মীন/ Pisces রাশিফল Rashifal

মীন রাশির আজ কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণের দিন। গৃহস্থালি কাজে আত্মীয়দের, বিশেষ করে মায়ের সাহায্য পেতে পারেন। আত্মীয়–স্বজনের আগমনে বাড়িতে আনন্দ বাড়বে।

আজকের দিনের গুরুত্বপূর্ণ শুভ সময়গুলো হল, সকাল ৬টা ৩৭ থেকে ৭টা ৩৩ পর্যন্ত, এরপর ৮টা ১৫ থেকে ১০টা ২২ পর্যন্ত। দুপুরে ১২টা ৩২ থেকে ৩টা ২০ পর্যন্ত। বিকেলের ৪টা থেকে ৫টা ১৭ পর্যন্ত অন্যতম গুরুত্বপূর্ণ সময়। রাত ১টা ২৯ থেকে ভোর ৪টা ১০ পর্যন্ত সময়কে জ্যোতিষ মতে শুভ হিসেবে ধরা হয়। আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করবে, যা সম্পর্ক, যোগাযোগ ও মানসিক শক্তির ওপর বিশেষ প্রভাব ফেলবে। আজ দ্বিতীয়া তিথি রাত ১টা ২০ পর্যন্ত চলবে, এরপর তৃতীয়া তিথি শুরু হবে।

bengali Ajker Rashifal