Ajker Rashifal Bengali, 07 December 2025: মেষ থেকে মীন, কার ভাগ্যে খুলছে সাফল্যের দুয়ার? দেখে নিন আজকের রাশিফল

Today Horoscope, 07 December, 2025: আজকের রাশিফলে জানুন মেষ থেকে মীনের শুভ-অশুভ, সৌভাগ্যের রং-সংখ্যা, চন্দ্রের অবস্থান এবং আপনার জন্য কী বার্তা রাখল আজকের গ্রহ-নক্ষত্র।

Today Horoscope, 07 December, 2025: আজকের রাশিফলে জানুন মেষ থেকে মীনের শুভ-অশুভ, সৌভাগ্যের রং-সংখ্যা, চন্দ্রের অবস্থান এবং আপনার জন্য কী বার্তা রাখল আজকের গ্রহ-নক্ষত্র।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Today's Horoscope: এদিনের রাশিফল দেখে নিন।

Today Sunday horoscope: রবিবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 07 December 2025: ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার। আজকের দিনটি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নানা পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। চন্দ্র আজ অবস্থান করছে মিথুন রাশিতে, যার ফলে বুদ্ধিবৃত্তিক শক্তি, যোগাযোগ, সিদ্ধান্ত গ্রহণ এবং দ্রুততার ওপর বেশি প্রভাব পড়বে। যাঁদের জন্মদিন আজ, পাশ্চাত্য জ্যোতিষ অনুসারে তাঁদের রাশি ধনু। আজকের দিনে নেপচুন এবং বৃহস্পতির সম্মিলিত প্রভাব আপনার ব্যক্তিত্বকে আরও স্বপ্নময়, দয়ালু এবং আধ্যাত্মিক করে তুলতে পারে। ৭ তারিখে জন্মগ্রহণকারীরা সাধারণত কল্পনাশক্তিতে সমৃদ্ধ এবং অন্তর্দৃষ্টিতে প্রখর হন। আজ আপনার শুভ সংখ্যা ৭, ১৬ ও ২৫। শুভ গ্রহ সোম ও বৃহস্পতি, তাই নীল, হলুদ ও বেগুনি রঙ আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

মেষ রাশির জাতকদের আজকের দিনটিতে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে। বিদেশ সংক্রান্ত কাজ বা যোগাযোগে সাফল্য মিলবে। গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম বা লেখালেখির সঙ্গে জড়িত ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন। পারিবারিক প্রেক্ষাপটে ছোট ভাইবোনের সাহায্য মানসিক শান্তি আসবে। গার্মেন্টস বা টেক্সটাইল ব্যবসায় লাভের যোগ প্রবল।

আরও পড়ুন- বাড়িতে থাকা পাঁচটি পবিত্র গাছ কাটলে রুষ্ট হন শিব–শনিদেব, ঘনায় অমঙ্গলের ছায়া!

বৃষ/ Taurus রাশিফল Rashifal

বৃষ রাশির সৌভাগ্য আজ অর্থলাভে কেন্দ্রিক। যে টাকা দীর্ঘদিন আটকে ছিল, তা ফিরে আসতে পারে। খাদ্যপদার্থ, পানীয় বা রেস্তোরাঁ সংক্রান্ত ব্যবসায়ীদের জন্য বড় সুযোগ তৈরি হবে। আয় এবং সঞ্চয় দু’দিকেই বৃদ্ধি দেখা যাবে। পরিবারের প্রয়োজনীয় কাজে আপনাকে আর্থিকভাবে এগিয়ে আসতে হতে পারে, তবে দিন শেষে তা সন্তুষ্টিও দেবে।

আরও পড়ুন- সূর্যাস্তের পরে নিষিদ্ধ, ভুলেও করবেন না এই সব কাজ, রুষ্ট হতে পারেন লক্ষ্মী!

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

মিথুন রাশির জন্য দিনটি কর্মক্ষেত্রে শুভ। বস বা উচ্চপদস্থদের প্রশংসা পেতে পারেন। ব্যবসায়ীদের নতুন চুক্তি সম্পাদনের সুযোগ মিলতে পারে। তবে শারীরিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কাজের চাপ বাড়ায় ক্লান্তি বা মাথাব্যথা হতে পারে। কোনও বিষয়ে রাগ বা জেদ দেখালে পরিস্থিতি খারাপ হতে পারে। তাই ধৈর্য ধরা জরুরি।

আরও পড়ুন- চূড়ান্ত অশান্তি, ২০২৬-এ ভাঙতে পারে এই তিন রাশির সম্পর্ক!

কর্কট/ Cancer রাশিফল Rashifal

কর্কট রাশির জাতকদের আজ ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিদেশযাত্রা বা ব্যবসায়িক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। প্রবাসীদের দিনটি খুব একটা অনুকূল না-ও যেতে পারে। তবে দীর্ঘদিনের আইনগত জটিলতা থেকে মুক্তি মিলতে পারে, যা মনে শান্তি দেবে।

আরও পড়ুন- বিয়ের পর ভালোবাসা কমছে? দাম্পত্যে অশান্তির নেপথ্যে নাড়ীদোষ, জানুন প্রতিকার

সিংহ/ Leo রাশিফল Rashifal 

সিংহ রাশির জাতকদের জন্য আজ কর্মক্ষেত্রে বাড়তি আয়ের সুযোগ রয়েছে। ব্যবসায়ীরা নতুন লাভের সম্ভাবনা দেখতে পাবেন। বড় ভাই বা পরিচিত কারও মাধ্যমে কাজের অগ্রগতি ঘটতে পারে। বন্ধুর সাহায্যও মিলবে যা নতুন দরজা খুলে দিতে সক্ষম।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

কন্যা রাশির জাতকদের আজ কাজে উন্নতি নিশ্চিত। ব্যবসায় প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা আপনার পথ সহজ করবে। পারিবারিক ক্ষেত্রে পিতার সাহায্য আজ খুবই পাবেন। চাকরি খোঁজা বা পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে বেকাররা পাবেন শুভ সংকেত।

তুলা/ Libra রাশিফল Rashifal

তুলা রাশির জাতকদের আজ ভাগ্য এমনি এমনি সহায় হবে। বিদেশযাত্রা, আমদানি-রফতানি ব্যবসা বা আধ্যাত্মিক কাজে সাফল্যের সম্ভাবনা প্রবল। পুরোনো কোনও ইচ্ছাও পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

বৃশ্চিক রাশির জন্য দিনটি কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও লাভজনক হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগও ফল দেবে, তবে সতর্ক থাকা জরুরি। ব্যাংক ঋণ বা আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির কাজে কিছু অতিরিক্ত খরচের প্রয়োজন হতে পারে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

ধনু রাশির জাতকদের আজ দাম্পত্যে শান্তি আসবে। অংশীদারিত্বে কাজের ক্ষেত্রে অগ্রগতি মিলবে। ব্যবসায় লাভের সম্ভাবনা খুব উজ্জ্বল। জীবনের সঙ্গীর সাহায্য বাড়ির কাজে চমৎকার অবদান রাখবে।

মকর/ Capricorn রাশিফল Rashifal

মকর রাশির জাতকদের আজ স্বাস্থ্য বিষয়ে মনোযোগী হওয়া প্রযোজন। সহকর্মীদের সাপোর্ট কাজ সহজ করবে। ব্যবসায় কোনও সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হবে। নিজের পরিকল্পনা গোপন রাখা ভাল।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

কুম্ভ রাশির জাতকদের জন্য প্রেম এবং সৃজনশীলতার দিন। শিল্পী, অভিনেতা ও সঙ্গীতশিল্পীরা আজ বিশেষ সুবিধা পাবেন। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা থাকলে তা দূর হবে। সব ক্ষেত্রেই সাফল্য মিলবে।

মীন/ Pisces রাশিফল Rashifal

মীন রাশির জাতকদের জন্য আজ পারিবারিক প্রত্যাশা পূরণের দিন। মা বা পরিবারের জ্যেষ্ঠদের সহযোগিতা জীবনকে সহজ করবে। কর্মক্ষেত্রে বহুদিনের স্বপ্ন পূরণ হতে পারে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত লাভের ইঙ্গিত রয়েছে।

দিনের শুভ সময় রয়েছে সকাল, দুপুর ও রাতের বিভিন্ন ভাগে, যা গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আপনাকে সুরক্ষা দেবে। রাত ১১টা ২৪ মিনিট পর্যন্ত তৃতীয়া তিথি চলবে, এরপর শুরু হবে চতুর্থী তিথি। চন্দ্রের অবস্থান আজ মিথুনে হওয়ায় বায়ুতত্ত্ব প্রবল থাকবে। এর প্রভাব রাশি অনুযায়ী ভিন্নভাবে অনুভূত হবে।

bengali Ajker Rashifal