/indian-express-bangla/media/media_files/QW5Qnqto3gdAQXCr5mLy.jpeg)
Tuesday horoscope: মঙ্গলবারের রাশিফল।
Ajker Rashifal Bengali, 09 December 2025: জকের দিনটি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিশেষ শুভ শক্তির সমন্বয়ে গঠিত। আজ যাঁদের জন্মদিন, পাশ্চাত্য মতে তাঁরা ধনু রাশির জাতক-জাতিকা। এই রাশির ওপর আজ প্রভাব বিস্তার করছে মঙ্গল এবং বৃহস্পতি, যার ফলে সাহস, উদ্যম, কাজের প্রতি তীব্র মনোযোগ এবং ভাগ্যচক্রে অগ্রগতি—সবকিছুই আজকে বিশেষভাবে প্রকাশ পাবে। ৯ তারিখে জন্মগ্রহণের কারণে আজকের দিনটির ওপর মঙ্গলের শক্তি সবচেয়ে বেশি কার্যকর। ফলে ব্যক্তিজীবনে সংগ্রাম জেতা এবং কাজের ক্ষেত্রে দ্রুত উন্নতি—উভয়ই সম্ভব হবে।
মেষ/ Aries রাশিফল Rashifal
মেষ রাশির জাতকদের জন্য আজ কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণের সম্ভাবনা প্রবল। স্থাবর সম্পত্তি কেনাবেচায় লাভ হতে পারে এবং আত্মীয়স্বজনের সহযোগিতা সৌভাগ্য এনে দেবে।
আরও পড়ুন- চলতি সপ্তাহে কেমন যাবে প্রেমের সম্পর্ক? দেখুন সাপ্তাহিক প্রেমের রাশিফল!
বৃষ/ Taurus রাশিফল Rashifal
বৃষ রাশির জাতকদের জন্য বৈদেশিক যোগাযোগে উন্নতি এবং গৃহস্থালি কাজে ভাইবোনের সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। গণমাধ্যম, মিডিয়া বা মধ্যস্থতার কাজে ভালো আয় হতে পারে।
আরও পড়ুন- স্রেফ চুল দেখেই যায় মানুষ চেনা, জানেন কী ভাবে?
মিথুন/ Gemini রাশিফল Rashifal
মিথুন রাশির জাতকদের জন্য আজ আয় রোজগার বৃদ্ধি এবং খাদ্য-ব্যবসায় লাভের সম্ভাবনা থাকবে। বাড়িতে অতিথি আগমন হতে পারে এবং বকেয়া টাকা পাওয়া সংক্রান্ত কিছু ইতিবাচক খবর মিলবে।
আরও পড়ুন- কার জীবনে মিলবে সৌভাগ্য, কে হবেন ব্যর্থ? দেখুন সাপ্তাহিক রাশিফল
কর্কট/ Cancer রাশিফল Rashifal
কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি কর্ম এবং ব্যবসায় সাফল্যের জন্য পরিচিত হয়ে থাকবে। গৃহস্থালি ক্ষেত্রে সমৃদ্ধি আসবে এবং ব্যক্তিত্বের প্রভাবও বাড়বে।
আরও পড়ুন- কীভাবে সাজাবেন নবদম্পতির ঘর? ফুলশয্যার সময় মাথায় রাখুন বাস্তুর এই নিয়মগুলি
সিংহ/ Leo রাশিফল Rashifal
সিংহ রাশির জন্য আজ বিদেশযাত্রার সুযোগ আসতে পারে, বিশেষ করে যাদের কাজ ট্রাভেল বা পরিবহণ ব্যবসা—তাঁদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। আইনগত জটিলতা থেকেও মুক্তি মিলতে পারে।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
কন্যা রাশির জাতকদের জন্য আজ বন্ধুদের সাহায্য পাওয়া এবং চাকরিজীবীদের ক্ষেত্রে বকেয়া অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল।
তুলা/ Libra রাশিফল Rashifal
তুলা রাশির জন্য আজকের দিনটি ব্যবসায়িক কাজে বিশেষ সফলতার। উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ভাগ্যকে অনুকূলে আনবে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
বৃশ্চিক রাশির জাতকদের জন্য উচ্চশিক্ষা বা গবেষণার কারণে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। বৈদেশিক ব্যবসায় উন্নতি এবং ধর্মীয় কাজে সফলতাও আসতে পারে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
ধনু রাশির জাতকদের আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকতে হবে, তবে শেয়ার বাজারে ভালো আয়ের সুযোগ রয়েছে। চিকিৎসক বা ঔষধ ব্যবসার সঙ্গে যুক্তরা আজ লাভবান হবেন।
মকর/ Capricorn রাশিফল Rashifal
মকর রাশির জাতকদের জন্য আজ দাম্পত্য জীবন সুখময় এবং অংশীদারি ব্যবসায় উন্নতি সম্ভাবনাময়।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
কুম্ভ রাশির জাতকদের সহকর্মী এবং কর্মচারীদের সহযোগিতা মিলবে, তবে বয়স্কদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
মীন/ Pisces রাশিফল Rashifal
মীন রাশির জাতকদের জন্য প্রেম-ভালোবাসায় শুভ দিন। শিল্পী, লেখক বা যে কোনও সৃষ্টিশীল পেশার মানুষের জন্য কাজের সুযোগ বাড়বে। সন্তানদের মাধ্যমে গৃহস্থালি কাজে আনন্দ আসবে, তবে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে।
আজকের দিনটি সার্বিকভাবে উদ্যোগ, সাহস এবং সাফল্যের বার্তা বহন করছে। যাঁরা নতুন কাজ শুরু করতে চান, তাঁরা শুভ সময়গুলোকে প্রাধান্য দিলে ভালো ফল পাবেন। পরিবার, কাজ এবং আর্থিক স্থিতি—এই তিনটি ক্ষেত্র আজ ভারসাম্যপূর্ণ ও উন্নত হতে পারে। আজকের শুভ মূহুর্তগুলি হল—ভোর ৬:৩৯ থেকে ৭:৩০, সকাল ৮:১২ থেকে ১১:৪২, সন্ধ্যা ৫:১৮ থেকে রাত ৮:৫৬, রাত ৯:৫০ থেকে ১২:৩০ এবং রাত ২:১৫ থেকে ৪:০২, শেষে ভোর ৫:৪৯ থেকে ৬:৪০।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us