Ajker Rashifal Bengali, 18 December 2025: কী লেখা আছে আজ আপনার ভাগ্যে, পড়ুন রাশিফল!

Today Horoscope, 18 December, 2025: আজকের রাশিফল ১৮ ডিসেম্বর ২০২৫, জন্মদিন হলে কোন গ্রহের প্রভাব থাকবে, শুভ রং, শুভ সংখ্যা, শুভ মুহূর্ত ও ১২ রাশির বিস্তারিত ভাগ্যফল জানুন বাংলায়।

Today Horoscope, 18 December, 2025: আজকের রাশিফল ১৮ ডিসেম্বর ২০২৫, জন্মদিন হলে কোন গ্রহের প্রভাব থাকবে, শুভ রং, শুভ সংখ্যা, শুভ মুহূর্ত ও ১২ রাশির বিস্তারিত ভাগ্যফল জানুন বাংলায়।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Horoscope: আজকের রাশিফল।

Horoscope: হরস্কোপ।

Ajker Rashifal Bengali, 18 December 2025: বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫। আজ যাঁদের জন্মদিন, পাশ্চাত্য জ্যোতিষ মতে তাঁদের রাশি ধনু। আজকের দিনে জন্মগ্রহণকারীদের ওপর মঙ্গল ও বৃহস্পতির প্রভাব স্পষ্টভাবে কাজ করবে। বিশেষ করে ১৮ তারিখে জন্ম হওয়ার কারণে মঙ্গলের শক্তি সাহস, উদ্যোগ ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। তবে তাড়াহুড়ো বা আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলাই শ্রেয়। শুভ সংখ্যা হিসেবে আজ ৯, ১৮ ও ২৭ বিশেষ ফলপ্রসূ হতে পারে। মঙ্গল ও বৃহস্পতি আজকের শুভ বার এবং রক্তপ্রবাল ও পোখরাজ শুভ রত্ন হিসেবে সৌভাগ্য বৃদ্ধি করতে পারে। কমলা ও লাল রং আজকের দিনে মানসিক শক্তি ও ইতিবাচকতা বাড়াবে।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

মেষ রাশির জাতকদের জন্য আজ আর্থিক বিষয়ে বিশেষ সতর্কতার দিন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকাই ভালো। পারিবারিক দিক থেকে আত্মীয় সংক্রান্ত দুঃসংবাদ মানসিক চাপ বাড়াতে পারে। ব্যবসার প্রয়োজনে পাওনাদারের সাহায্য নিতে হতে পারে, তাই কথাবার্তায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি।

আরও পড়ুন- মীন রাশির ২০২৬ সাল কেমন যাবে? স্বাস্থ্য, প্রেম, বিবাহ, কর্ম ও অর্থভাগ্য সম্পর্কে জানুন

বৃষ/ Taurus রাশিফল Rashifal

বৃষ রাশির জাতকদের দাম্পত্য জীবনে সামান্য জটিলতা দেখা দিতে পারে। অংশীদারিত্বমূলক কাজে প্রত্যাশামতো অগ্রগতি না হওয়ায় হতাশা আসতে পারে। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নেওয়া দরকার।

আরও পড়ুন- কেমন কাটবে ২০২৬? মেষ রাশির স্বাস্থ্য, অর্থ, প্রেম, কেরিয়ার সম্পর্কে বিস্তারিত জানুন

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

মিথুন রাশির জাতকদের শরীর-স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহায়তা পেতে অসুবিধা হতে পারে। ব্যবসায়িক গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত জরুরি, অন্যের ওপর নিজের মতামত চাপিয়ে দেওয়া এড়িয়ে চলুন।

আরও পড়ুন- বান্ধবীর সঙ্গে পোশাক ভাগ করে পরেন? শাস্ত্র বলছে, ফল হতে পারে মারাত্মক!

কর্কট/ Cancer রাশিফল Rashifal

কর্কট রাশির জাতকরা সৃজনশীল কাজে বাধার সম্মুখীন হতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের জন্য দিনটি কিছুটা চাপের হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, তাই বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন।

আরও পড়ুন- সূর্য ও মঙ্গলের বিস্ফোরক জোট, বিপাকে এই ৬ রাশি

সিংহ/ Leo রাশিফল Rashifal 

সিংহ রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে আজ প্রত্যাশা পূরণের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। গৃহ ও স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে উন্নতির ইঙ্গিত থাকলেও যানবাহন ব্যবহারে সতর্কতা প্রয়োজন।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

কন্যা রাশির জাতকদের বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হতে পারে। ব্যবসায় উন্নতির সুযোগ রয়েছে, তবে মধ্যস্থতার কাজে কিছু বাধা আসতে পারে। ভাইবোনের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলাই ভালো।

তুলা/ Libra রাশিফল Rashifal

তুলা রাশির জাতকদের আয় রোজগারে কিছুটা প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। তবে গোপন বা রহস্যজনক সূত্র থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। খাদ্য ও পানীয় সংক্রান্ত ব্যবসায় ভালো ফল মিলতে পারে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

বৃশ্চিক রাশির জাতকদের সম্মান ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। তবে নিজের কাজের সমালোচনা গ্রহণ করার মানসিকতা রাখলে ভবিষ্যতে লাভ হবে। ব্যক্তিগত জীবনে গোপন কোনও ঘটনা সামনে আসতে পারে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

ধনু রাশির জাতকদের আজ ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। প্রবাসীদের জন্য দিনটি শুভ ও সম্ভাবনাময়। ট্রাভেল, ট্রান্সপোর্ট ও যাত্রা সংক্রান্ত ব্যবসায় ভালো আয় হতে পারে। দূরযাত্রার যোগ প্রবল।

মকর/ Capricorn রাশিফল Rashifal

মকর রাশির জাতকদের বড় ভাইবোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। বন্ধুদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বকেয়া অর্থ আদায়ে অগ্রগতি আসতে পারে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

কুম্ভ রাশির জাতকদের কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় ব্যবসায় উন্নতির পথ খুলতে পারে। চাকরিজীবীদের জন্য আজ উন্নতির দিন, নতুন দায়িত্ব বা নতুন কর্মক্ষেত্রে যোগদানের সম্ভাবনা রয়েছে।

মীন/ Pisces রাশিফল Rashifal

মীন রাশির জাতকদের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ধর্মীয় বা আধ্যাত্মিক ভ্রমণের যোগ রয়েছে। আমদানি-রফতানি ও আন্তর্জাতিক ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে।

জ্যোতিষ শাস্ত্র অনুসারে আজ দিনের কিছু সময় বিশেষভাবে শুভ। সকাল ৬টা ৪৬ মিনিট থেকে ৮টা ২০ মিনিট পর্যন্ত, দুপুর ২টা ১ মিনিট থেকে ৩টা ২৮ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা ও রাতের কয়েকটি নির্দিষ্ট সময়ে গুরুত্বপূর্ণ কাজ করলে সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। শেষরাত পর্যন্ত চতুর্দশী তিথি চলার পর অমাবস্যা তিথি শুরু হবে, যার ফলে মানসিক সংবেদনশীলতা ও গোপন চিন্তার প্রবণতা বাড়তে পারে।

bengali Ajker Rashifal