Ajker Rashifal Bengali, 19 December 2025: কার ভাগ্য খুলছে, কার বাড়বে সতর্কতা, দেখুন রাশিফল

Today Horoscope, 19 December, 2025: ১২ রাশির ভাগ্য, শুভ সময়, শুভ সংখ্যা, ব্যবসা, স্বাস্থ্য ও প্রেমের সম্পূর্ণ ভবিষ্যৎ জানুন একনজরে। পড়ুন আজকের রাশিফল।

Today Horoscope, 19 December, 2025: ১২ রাশির ভাগ্য, শুভ সময়, শুভ সংখ্যা, ব্যবসা, স্বাস্থ্য ও প্রেমের সম্পূর্ণ ভবিষ্যৎ জানুন একনজরে। পড়ুন আজকের রাশিফল।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
friday horoscope

Friday Horoscope: শুক্রবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 19 December 2025: পাশ্চাত্য মতে আজ জন্মদিন হলে আপনার রাশি ধনু এবং আপনার ওপর রবি ও বৃহস্পতির প্রভাব বিশেষভাবে থাকবে। ১৯ তারিখে জন্ম হওয়ার কারণে আপনার মধ্যে আত্মবিশ্বাস, নেতৃত্বদানের ক্ষমতা ও সম্মান লাভের যোগ প্রবল। 

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

মেষ রাশির জাতকদের জন্য আজ কাজের চাপ তুলনামূলক কম থাকবে। ব্যবসায় অর্থ সংক্রান্ত বিষয়ে ঋণের প্রয়োজন হতে পারে। হঠাৎ কোনও আত্মীয়ের অসুস্থতার খবর মানসিক চাপ বাড়াতে পারে। শান্তভাবে পরিস্থিতি সামাল দিলে সমস্যা বড় হবে না।

আরও পড়ুন- বরফে জমিয়ে রাখা কোন খাবারগুলো ক্ষতি করছে আপনার শরীরের?

বৃষ/ Taurus রাশিফল Rashifal

বৃষ রাশির জাতকদের ব্যবসায় কিছু জটিলতা দেখা দিতে পারে, তবে সংসার জীবনে জীবনসঙ্গীর সহযোগিতা মনোবল বাড়াবে। অংশীদারিত্বে করা ব্যবসা থেকে আয় বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে।

আরও পড়ুন- মানসিক স্বাস্থ্যের জেরেও বাড়তে পারে হাঁপানি? চাঞ্চল্যকর তথ্য মিলল গবেষণায়!

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

মিথুন রাশির জাতকদের আজ শরীর-স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি। ব্যবসার প্রয়োজনে নতুন কর্মী নিয়োগের সম্ভাবনা রয়েছে। নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা ভবিষ্যতে সাফল্য এনে দেবে।

আরও পড়ুন- সায়েন্স সিটিতে বাণিজ্য মেলা, দেশ-বিদেশের পণ্যে জমজমাট কেনাকাটা!

কর্কট/ Cancer রাশিফল Rashifal

কর্কট রাশির জাতকদের জন্য প্রেম ও সম্পর্কের ক্ষেত্র আজ অত্যন্ত শুভ। বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবসায়িক সিদ্ধান্ত নিলে সাফল্য নিশ্চিত। সন্তানদের সহায়তায় গৃহস্থালির কাজ সহজ হবে। শিল্প ও সৃজনশীল কাজের জন্য সম্মান বা পুরস্কার পেতে পারেন।

আরও পড়ুন- মানসিক স্বাস্থ্যের জেরেও বাড়তে পারে হাঁপানি? চাঞ্চল্যকর তথ্য মিলল গবেষণায়!

সিংহ/ Leo রাশিফল Rashifal 

সিংহ রাশির জাতকদের পারিবারিক প্রত্যাশা আজ পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল। আত্মীয়দের সহযোগিতায় ব্যবসায় উন্নতি হবে। যানবাহন কেনাবেচায় লাভের যোগ রয়েছে।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

কন্যা রাশির জাতকদের ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। তবে ভাইবোনের বিবাহ সংক্রান্ত বিষয়ে সাময়িক বাধা আসতে পারে। বিদেশ সংক্রান্ত কাজ বা সফরের সুযোগ তৈরি হতে পারে।

তুলা/ Libra রাশিফল Rashifal

তুলা রাশির জাতকদের আজ সামাজিক যোগাযোগ বাড়বে। আত্মীয়দের সাহায্যে পারিবারিক কাজ সম্পন্ন হবে। ব্যবসায় বকেয়া টাকা ফেরত পাওয়ার যোগ রয়েছে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

বৃশ্চিক রাশির জাতকদের স্বাস্থ্য বিষয়ে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। মানসিক চাপ বাড়তে পারে, তবে ধৈর্য ধরে চললে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

ধনু রাশির জাতকদের জন্য বিদেশ যাত্রার প্রবল যোগ রয়েছে। ট্রাভেল ও ট্রান্সপোর্ট সংক্রান্ত ব্যবসায় লাভের সম্ভাবনা উজ্জ্বল। প্রবাসীদের শরীরের দিকে বিশেষ নজর দেওয়া দরকার।

মকর/ Capricorn রাশিফল Rashifal

মকর রাশির জাতকদের বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা জরুরি। ব্যবসায় আয় ভালো হলেও পারিবারিক কিছু বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

কুম্ভ রাশির জাতকদের পিতার সহযোগিতায় গৃহস্থালির কাজ সহজ হবে। চাকরি সংক্রান্ত পরীক্ষায় সাফল্যের যোগ রয়েছে। প্রভাবশালী ব্যক্তির সহায়তায় ব্যবসায় উন্নতি হবে।

মীন/ Pisces রাশিফল Rashifal

মীন রাশির জাতকদের ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। অনলাইন ও বৈদেশিক পণ্যের ব্যবসায় লাভ হবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি পাবেন।

আজ হলুদ ও কমলা রঙ আপনার জীবনে ইতিবাচক শক্তি আনতে পারে। চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করায় আবেগের ওঠানামা বেশি হতে পারে, তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ধরাই শ্রেয়।

bengali Ajker Rashifal