Ajker Rashifal Bengali, 21 December 2025: আজ বদলে যেতে পারে ভাগ্য, জানুন ১২ রাশির সম্পূর্ণ ভবিষ্যৎ

Today Horoscope, 21 December, 2025: আজ আপনার জন্মদিন হলে কোন রাশি প্রভাব ফেলবে, শুভ সময়, শুভ সংখ্যা ও ১২ রাশির আজকের রাশিফল কী বলছে—জেনে নিন বিস্তারিত জ্যোতিষ বিশ্লেষণ।

Today Horoscope, 21 December, 2025: আজ আপনার জন্মদিন হলে কোন রাশি প্রভাব ফেলবে, শুভ সময়, শুভ সংখ্যা ও ১২ রাশির আজকের রাশিফল কী বলছে—জেনে নিন বিস্তারিত জ্যোতিষ বিশ্লেষণ।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Sunday horoscope

Horoscope: রাশিফল।

Ajker Rashifal Bengali, 21 December: আজ রবিবার ২১ ডিসেম্বর ২০২৫। আজ যাঁদের জন্মদিন, পাশ্চাত্য জ্যোতিষ অনুযায়ী তাঁদের রাশি মকর। এই তারিখে জন্মগ্রহণকারীদের জীবনে শনি ও বৃহস্পতি গ্রহের প্রভাব বিশেষভাবে কাজ করে। ২১ সংখ্যাটি বৃহস্পতির প্রতীক হওয়ায় জ্ঞান, প্রজ্ঞা, নৈতিকতা ও ভাগ্য উন্নতির যোগ আজকের দিনে আরও সক্রিয় থাকে। আজ আপনার শুভ সংখ্যা ৩, ১২, ২১ ও ৩০। শুভ বার হিসেবে শনি ও বৃহস্পতি দিন আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। পোখরাজ ও নীলা রত্ন শুভ ফল দিতে সক্ষম। আজকের শুভ রং হলুদ ও নীল, যা মানসিক স্থিতি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করবে।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

মেষ রাশির জাতকদের জন্য আজ কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা কর্তৃপক্ষের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তির সহায়তায় প্রশাসনিক জটিলতা কেটে যেতে পারে। পিতার সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।

আরও পড়ুন- তুলসী পাতা তোলার সময় দিনের দিকে খেয়াল না রাখলে হতে পারে বড় ক্ষতি

বৃষ/ Taurus রাশিফল Rashifal

বৃষ রাশির জাতকদের জন্য আজ ভাগ্য সহায়ক। বিদেশ সংক্রান্ত যোগাযোগ বা ভ্রমণের সুযোগ আসতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে এবং মানসিক শান্তি লাভ করবেন।

আরও পড়ুন- শনির গোচর ২০২৬-এ, খুলবে তুলা-সহ এই রাশিগুলির ভাগ্যের দরজা, প্রবল ধনলাভের যোগ

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

মিথুন রাশির জাতকদের আজ ঝুঁকি এড়িয়ে চলাই শ্রেয়। ব্যবসায় ধীরে হলেও অগ্রগতি হবে। ব্যাংক ও বীমা সংক্রান্ত বিষয়ে সাফল্যের সম্ভাবনা রয়েছে। গৃহস্থালির প্রয়োজনে সামান্য ঋণ করতে হতে পারে।

আরও পড়ুন- অনামিকা, তালু ও কবজিতে তিল থাকলে কী ইঙ্গিত দেয় ভাগ্য? জানুন জ্যোতিষশাস্ত্র কী বলে

কর্কট/ Cancer রাশিফল Rashifal

কর্কট রাশির জাতকদের জন্য আজ অংশীদারি ব্যবসায় সাফল্য আসতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসার যোগ রয়েছে।

আরও পড়ুন- ভাগ্যের রূপ বদলাতেও কার্যকরী চন্দন, সহজ এই ৬ টোটকা মানলে জীবনের নানা দিকে আসবে উন্নতি

সিংহ/ Leo রাশিফল Rashifal 

সিংহ রাশির জাতকদের সহকর্মীদের সঙ্গে সম্পর্কের দিকে নজর দিতে হবে। অহেতুক তর্ক এড়িয়ে চলাই ভালো। ব্যবসায় কর্মচারীদের সাহায্যে কাজ এগোবে, তবে স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে।

আরও পড়ুন- স্বাস্থ্য, কেরিয়ার, অর্থ ও প্রেম, ২০২৬ কেমন কাটবে কুম্ভ রাশির জাতকদের? 

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

কন্যা রাশির জাতকদের জন্য আজ প্রেম ও সৃজনশীলতার দিন। শিক্ষার্থীরা ভালো সংবাদ পেতে পারেন। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন এবং দীর্ঘদিনের বাধা কাটতে শুরু করবে।

তুলা/ Libra রাশিফল Rashifal

তুলা রাশির জাতকদের আজ পারিবারিক কাজে আত্মীয়দের সহায়তা মিলবে। কর্মক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য আসতে পারে এবং ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়িত হবে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

বৃশ্চিক রাশির জাতকদের বৈদেশিক কাজ ও গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে সাফল্যের সম্ভাবনা রয়েছে। তবে ভাইবোনের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলা জরুরি।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

ধনু রাশির জাতকদের জন্য আজ আর্থিক দিক অনুকূল। বকেয়া অর্থ আদায় হতে পারে। পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আসবে।

মকর/ Capricorn রাশিফল Rashifal

মকর রাশির জাতকদের আজ সম্মান ও দায়িত্ব বৃদ্ধির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। গৃহস্থালি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

কুম্ভ রাশির জাতকদের বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল। ব্যবসায় ব্যয় বাড়লেও ট্রাভেল সংক্রান্ত কাজে লাভ হবে।

মীন/ Pisces রাশিফল Rashifal

মীন রাশির জাতকদের আয় বৃদ্ধি ও ব্যবসায় বন্ধুর সহায়তা মিলবে। ঠিকাদারি ও নির্মাণ সংক্রান্ত কাজে ভালো লাভের যোগ রয়েছে।

জ্যোতিষ গণনা অনুযায়ী আজ দিনের বিভিন্ন সময়ে একাধিক শুভ মুহূর্ত রয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে ন’টা, দুপুর বারোটা থেকে বিকেল সাড়ে তিনটে এবং সন্ধ্যার পর নির্দিষ্ট সময়গুলো গুরুত্বপূর্ণ কাজের জন্য অনুকূল। চন্দ্র আজ প্রথমে ধনু রাশিতে অবস্থান করে পরে মকর রাশিতে প্রবেশ করবে, ফলে দিনের দ্বিতীয়ার্ধে স্থিরতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়বে।

bengali Ajker Rashifal