/indian-express-bangla/media/media_files/jTaANk8OPMKeU1iDMfEl.jpeg)
Wednesday: রাশিফল।
Ajker Rashifal Bengali, 24 December: যাঁদের আজ জন্মদিন, তাঁদের জীবনে আজকের দিনটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। পাশ্চাত্য মতে আজ জন্মদিন হলে রাশি মকর এবং প্রভাব বিস্তারকারী গ্রহ হিসেবে শুক্র ও শনি সক্রিয় থাকবে। জাতকের জীবনের বাস্তব দিকের পাশাপাশি সৌন্দর্য, সম্পর্ক ও স্থায়িত্বের বিষয়গুলি আজ বিশেষ গুরুত্ব পাবে। শুক্রের প্রভাবে আর্থিক সুযোগ, সম্পর্কের উন্নতি ও সৃজনশীল চিন্তা বৃদ্ধি পেতে পারে, আবার শনির প্রভাবে দায়িত্ব ও ধৈর্যের পরীক্ষাও হতে পারে।
মেষ/ Aries রাশিফল Rashifal
মেষ রাশির জাতকদের জন্য আজ প্রশাসনিক ও সরকারি কাজে অগ্রগতির যোগ স্পষ্ট। দীর্ঘদিনের চাকরির চেষ্টা আজ ইতিবাচক ফল দিতে পারে। প্রভাবশালী ব্যক্তির সহায়তায় রাজনৈতিক ও সাংগঠনিক কাজেও সাফল্য মিলবে। আত্মবিশ্বাস বজায় রাখলে দিনটি আপনার পক্ষে যাবে।
আরও পড়ুন- রান্নাঘরের ৩ জিনিস স্নানের জলে মেশালেই ‘শুদ্ধ’ হবে ভাগ্য! তবে মানতে হবে নির্দিষ্ট নিয়ম
বৃষ/ Taurus রাশিফল Rashifal
বৃষ রাশির জাতকরা আজ আধ্যাত্মিক ও শিক্ষামূলক কাজে অগ্রসর হবেন। শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির সহায়তায় গবেষণা ও পড়াশোনায় উন্নতি হবে। ব্যবসায়িক কারণে বিদেশ যাত্রার সম্ভাবনাও উজ্জ্বল, বিশেষ করে ট্রাভেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্তদের জন্য।
আরও পড়ুন- ঘুমের জগতে বারবার কড়া নাড়ছে সালঙ্কারা সুন্দরী! ভাগ্যের দিশা বদলের ইঙ্গিত, জানুন শুভ না অশুভ!
মিথুন/ Gemini রাশিফল Rashifal
মিথুন রাশির ক্ষেত্রে আজ অর্থনৈতিক দিকটি শক্তিশালী। ব্যাংক, বীমা বা চিকিৎসা সংক্রান্ত পেশায় যুক্তদের আয় বাড়তে পারে। যদিও পারিবারিক কারণে কিছু অতিরিক্ত ব্যয় হতে পারে, তবুও সামগ্রিকভাবে লাভের সম্ভাবনাই বেশি।
আরও পড়ুন- বাড়ি থেকে বেরোনোর সময় শবযাত্রা দেখা কি অশুভ? জানুন কোন জিনিস দেখলে সফল হয় কাজ!
কর্কট/ Cancer রাশিফল Rashifal
কর্কট রাশির জাতকদের জন্য আজ দাম্পত্য ও সম্পর্কের দিকটি বিশেষ শুভ। ব্যবসায় অংশীদারিত্বে উন্নতি হবে এবং অবিবাহিতদের বিয়ের সম্ভাবনাও প্রবল। পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ থাকবে।
আরও পড়ুন- মুখের গড়নেই লুকিয়ে মানুষের চরিত্র, মুখ পড়েই বলা যায় কে কেমন!
সিংহ/ Leo রাশিফল Rashifal
সিংহ রাশির জাতকদের কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা মিলবে। নতুন কর্মী নিয়োগ বা কাজের সম্প্রসারণের পরিকল্পনা সফল হতে পারে। তবে আর্থিক লেনদেনে একটু সতর্ক থাকা প্রয়োজন।।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
কন্যা রাশির জাতকদের জন্য আজ প্রেম ও সৃজনশীলতার দিন। শিল্প ও কলার সঙ্গে যুক্তদের বিদেশ যাত্রার যোগ রয়েছে। পড়াশোনায় যুক্ত ছাত্রছাত্রীরা আজ ভালো ফল পেতে পারেন।
তুলা/ Libra রাশিফল Rashifal
তুলা রাশির জাতকদের কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে। পারিবারিক কাজে মায়ের সহায়তা ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। গৃহস্থালী সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি শুভ।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজ বিদেশ সংক্রান্ত কাজ ও আর্থিক উন্নতির যোগ রয়েছে। মিডিয়া ও যোগাযোগ মাধ্যমে যুক্তদের জন্য নতুন সুযোগ আসতে পারে। ভাই-বোনের সহযোগিতাও পাবেন।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
ধনু রাশির জাতকদের বকেয়া অর্থ আদায়ের সম্ভাবনা রয়েছে। সামাজিক কাজে অংশগ্রহণ ও হোটেল-রেস্তোরাঁ ব্যবসায় ভালো আয় হতে পারে। সঞ্চয়ের দিকে নজর দিন।
মকর/ Capricorn রাশিফল Rashifal
মকর রাশির জাতকদের ব্যক্তিগত ও কর্মজীবনে উন্নতির দিন। প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় কাজের অগ্রগতি হবে। বয়স্কদের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
কুম্ভ রাশির জাতকরা বৈদেশিক ব্যবসা বা প্রবাস সংক্রান্ত বিষয়ে সুখবর পেতে পারেন, যদিও গৃহস্থালি ব্যয় কিছুটা বাড়তে পারে।
মীন/ Pisces রাশিফল Rashifal
মীন রাশির জাতকদের বন্ধু ও পরিবারের সহায়তায় আর্থিক ও পেশাগত উন্নতির সম্ভাবনা প্রবল। দীর্ঘদিনের বকেয়া বিল বা পাওনা আদায়ের যোগ আজ জোরালো।
আজ চন্দ্র প্রথমে মকর রাশিতে অবস্থান করে সন্ধ্যার পর কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এর ফলে দিনের প্রথম ভাগে কর্ম ও দায়িত্বের চাপ বেশি থাকলেও সন্ধ্যার পর মানসিক স্বস্তি ও নতুন চিন্তার উদ্ভব হতে পারে। চতুর্থী তিথি শেষ হয়ে পঞ্চমী তিথি শুরু হওয়ায় শিক্ষা, পরিকল্পনা ও ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us