/indian-express-bangla/media/media_files/2025/01/01/HnkiEJtWlNLXc4sO123C.jpeg)
Horoscope: লক্ষ্মীবারের রাশিফল।
Ajker Rashifal Bengali, 25 December: আজ বড় দিন। উৎসবের আবহের মধ্যেই অনেকের মন থাকে ভবিষ্যৎ ভাবনায়। গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী আজকের দিনটি কার জন্য কেমন কাটতে পারে, সেই কৌতূহল স্বাভাবিক। জ্যোতিষ মতে আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। তিথিগত ভাবে সকাল এগারোটা সতেরো মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি এবং তার পর থেকে ষষ্ঠী তিথি থাকবে। আজকের দিনে কয়েকটি গুরুত্বপূর্ণ শুভ মুহূর্ত রয়েছে, যা কাজে লাগাতে পারলে বহু ক্ষেত্রেই সাফল্য আসতে পারে।
মেষ/ Aries রাশিফল Rashifal
মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি আনন্দঘন। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে। বড় ভাই বা বোনের বিয়ে বা শুভ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হতে পারে। প্রবাসী কোনও বন্ধুর সাহায্য বা যোগাযোগ মানসিক আনন্দ দেবে। দিনটি ঘোরাফেরা ও সামাজিক মেলামেশার জন্য অনুকূল।
আরও পড়ুন- ডান না বাঁ হাত, কোন বৃদ্ধাঙ্গুলিতে আংটি পরলে খুলবে ভাগ্য? জানুন শাস্ত্রসম্মত নিয়ম
বৃষ/ Taurus রাশিফল Rashifal
বৃষ রাশির জাতকদের জন্য আজ সম্মান ও স্বীকৃতির যোগ রয়েছে। সামাজিক বা সংগঠনিক কাজে আপনার ভূমিকা প্রশংসিত হতে পারে। প্রশাসনিক ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি সম্ভাবনাময়। ব্যবসার ক্ষেত্রে পিতার পরামর্শ কাজে লাগবে। পরিবারের সঙ্গে বিদেশ যাত্রার পরিকল্পনাও তৈরি হতে পারে।
আরও পড়ুন- মনের মতো আয় সত্ত্বেও টাকা থাকে না? জেনে নিন, বাড়ির কোন জায়গায় টাকা রাখলে নষ্ট হয় সঞ্চয়
মিথুন/ Gemini রাশিফল Rashifal
মিথুন রাশির জাতকরা আজ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে সাফল্য পাবেন। খ্রিষ্টান ধর্মাবলম্বী বন্ধুদের সঙ্গে বড় দিন উদযাপনের সুযোগ আসতে পারে। ভাগ্যোন্নতির ইঙ্গিত রয়েছে এবং বিদেশ যাত্রার সম্ভাবনাও তৈরি হতে পারে। মানসিক দিক থেকে দিনটি ইতিবাচক।
আরও পড়ুন- বর্ষশেষে মন্দিরে দান করুন এই ৭ সামান্য জিনিস, সৌভাগ্যের দরজা খুলবে নতুন বছরে
কর্কট/ Cancer রাশিফল Rashifal
কর্কট রাশির জাতকদের আজ সতর্ক থাকা প্রয়োজন। দূরের যাত্রায় সাবধানতা অবলম্বন করা ভালো। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলাই বুদ্ধিমানের। আইন ও নিয়ম মেনে চললে অপ্রয়োজনীয় ঝামেলা এড়ানো যাবে। কোনও আত্মীয়ের অসুস্থতার খবর উদ্বেগ বাড়াতে পারে।
আরও পড়ুন- রান্নাঘরের ৩ জিনিস স্নানের জলে মেশালেই ‘শুদ্ধ’ হবে ভাগ্য! তবে মানতে হবে নির্দিষ্ট নিয়ম
সিংহ/ Leo রাশিফল Rashifal
সিংহ রাশির জাতকদের জন্য আজ দাম্পত্য জীবনে সংযম জরুরি। জীবনসঙ্গীর বিদেশ যাত্রার যোগ রয়েছে। ব্যবসায়িক কারণে বিদেশ যাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে অগ্রগতি দেখা যাবে, তবে ব্যক্তিগত সম্পর্কে ধৈর্য প্রয়োজন।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
কন্যা রাশির জাতকদের জন্য আজ অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলা ভালো। পা বা হাঁটুতে ব্যথা বা অস্বস্তি দেখা দিতে পারে। ব্যবসায় নতুন কর্মচারী নিয়োগের পরিকল্পনা সফল হতে পারে। শরীরের দিকে নজর দেওয়া জরুরি।
তুলা/ Libra রাশিফল Rashifal
তুলা রাশির জাতকদের প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সাবধানতা প্রয়োজন। অকারণ ভুল বোঝাবুঝি এড়াতে শান্ত থাকা জরুরি। সন্তানের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে। ব্যবসায়িক কারণে বিদেশ যাত্রা হতে পারে। শিল্পী ও কলাকুশলীদের আয় বাড়ার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
বৃশ্চিক রাশির জাতকদের পারিবারিক জীবনে কিছু জটিলতা দেখা দিতে পারে। আত্মীয়দের সঙ্গে বিরোধে সতর্ক থাকা প্রয়োজন। দূরের যাত্রায় বিশেষ সাবধানতা জরুরি। যানবাহন সংক্রান্ত খরচ বাড়তে পারে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
ধনু রাশির জাতকদের জন্য আজ মধ্যস্থতা বা পরামর্শমূলক কাজে ভালো আয় হতে পারে। প্রবাসী ছোট ভাই বা বোনের আগমন ঘরে আনন্দ আনবে। গণমাধ্যম কর্মী ও কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুযোগ আসতে পারে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
মকর রাশির জাতকদের জন্য আজ ব্যবসায়িক দিক শুভ। বেকারি ও পেস্ট্রি ব্যবসায়ীদের আয় বৃদ্ধি পাবে। কোনও বন্ধুর বাড়িতে আপ্যায়িত হওয়ার সুযোগ আসবে। খাদ্য ও পানীয় সংক্রান্ত ব্যবসায় উন্নতি দেখা যাবে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
কুম্ভ রাশির জাতকদের আজ ঠান্ডা মাথায় কাজ করা জরুরি। রাগ ও জেদের বশে কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। ধৈর্য রাখলে কাজে উন্নতি হবে এবং সম্মান বাড়বে।
মীন/ Pisces রাশিফল Rashifal
মীন রাশির জাতকদের আজ ব্যয় বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি দূরের যাত্রার সুযোগও আসবে। ভ্রমণ ও পরিবহণ সংক্রান্ত ব্যবসায় ভালো আয় হবে। গৃহস্থালির খরচ কিছুটা বাড়তে পারে।
আজ যাঁদের জন্মদিন, তাঁদের জন্য দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। পাশ্চাত্য মতে আজ জন্মগ্রহণকারীদের রাশি মকর। শনি ও নেপচুন এই রাশির ওপর প্রভাব বিস্তার করে। বিশেষ করে ২৫ তারিখে জন্ম হওয়ার কারণে নেপচুনের প্রভাব স্পষ্ট থাকে। এই প্রভাবের ফলে কল্পনাশক্তি, সৃজনশীলতা ও অনুভূতির গভীরতা বেশি দেখা যায়। আজকের শুভ সংখ্যা সাত, ষোল ও পঁচিশ। শুভ বার হিসেবে সোমবার ও শনিবার সহায়ক। নীলা ও এমেথিষ্ট রত্ন শুভ ফল দিতে পারে বলে মনে করা হয়। আজ নীল ও বেগুনি রং সৌভাগ্য বয়ে আনতে পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us