Ajker Rashifal Bengali, 27 December 2025: আজ কেমন যাবে ১২ রাশির দিন? দেখুন আপনার ভাগ্যে কী আছে!

Today Horoscope, 27 December, 2025: আজ কোন রাশির রয়েছে বিদেশ যাত্রার যোগ? কারা পড়বেন আর্থিক চাপে, ১২ রাশির বিস্তারিত ভাগ্যফল জেনে নিন একনজরে।

Today Horoscope, 27 December, 2025: আজ কোন রাশির রয়েছে বিদেশ যাত্রার যোগ? কারা পড়বেন আর্থিক চাপে, ১২ রাশির বিস্তারিত ভাগ্যফল জেনে নিন একনজরে।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
saturday horoscope

Horoscope: রাশিফল।

Ajker Rashifal Bengali, 27 December: আজ শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫। জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ মকর রাশির জাতকদের ওপর শনি ও মঙ্গলের প্রভাব অত্যন্ত বেশি। ২৭ তারিখে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রে মঙ্গলের শক্তি স্পষ্টভাবে কাজ করে, যার ফলে আত্মবিশ্বাস যেমন বাড়ে, তেমনই রাগ ও তাড়াহুড়োর প্রবণতাও দেখা দিতে পারে। 

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

মেষ রাশির জাতকদের জন্য আজ বিদেশ যাত্রার যোগ প্রবল হলেও পারিবারিক খরচ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক কারণে বিদেশ সংক্রান্ত আলোচনা ফলপ্রসূ হতে পারে, তবে পুরোনো কোনও জটিল বিষয় আবার মাথাচাড়া দিতে পারে। মানসিকভাবে ধৈর্য ধরে চলাই হবে আজ বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুন- মন ভোলানো কথায় ওস্তাদ এই ৪ রাশি, কথার জালে ফেলে মুহূর্তে আদায় করে নেয় কাজ!

বৃষ/ Taurus রাশিফল Rashifal

বৃষ রাশির জাতকদের ক্ষেত্রে আজ পারিবারিক সম্পর্কে অস্বস্তি দেখা দিতে পারে। বিশেষ করে বড় ভাই বা বোনের সঙ্গে মতবিরোধ মন খারাপের কারণ হতে পারে। বন্ধুর প্রত্যাশিত সাহায্য না পাওয়ায় হতাশা বাড়তে পারে এবং আর্থিক দিকেও কিছু বাধা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- বুক ফাটলেও মুখ ফোটে না, আহ্লাদের মুখোশের আড়ালে দুঃখ লুকোন এই ৫ রাশি

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

মিথুন রাশির জাতকদের জন্য দিনটি কর্মক্ষেত্রে কিছুটা চাপের। চাকরিজীবীদের প্রশাসনিক জটিলতা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতপার্থক্য হতে পারে। পিতৃস্থানীয় কোনও ব্যক্তির সঙ্গে কথা বলার সময় সংযম বজায় রাখা প্রয়োজন।

আরও পড়ুন- রান্নাঘরের ৩ জিনিস স্নানের জলে মেশালেই ‘শুদ্ধ’ হবে ভাগ্য! তবে মানতে হবে নির্দিষ্ট নিয়ম

কর্কট/ Cancer রাশিফল Rashifal

কর্কট রাশির জাতকদের বিদেশ যাত্রা সংক্রান্ত পরিকল্পনায় বাধা আসতে পারে। গৃহস্থালি কাজকর্মে অপ্রত্যাশিত জটিলতা দেখা দিতে পারে এবং গুরুস্থানীয় কারও সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সংক্রান্ত সিদ্ধান্তে অনিশ্চয়তা কাজ করতে পারে।

আরও পড়ুন- ঘুমের জগতে বারবার কড়া নাড়ছে সালঙ্কারা সুন্দরী! ভাগ্যের দিশা বদলের ইঙ্গিত, জানুন শুভ না অশুভ!

সিংহ/ Leo রাশিফল Rashifal 

সিংহ রাশির জাতকদের আর্থিক অবস্থায় কিছুটা টান পড়তে পারে। হঠাৎ করেই পাওনাদারের চাপ বাড়তে পারে এবং ব্যবসায়িক কারণে ঋণ নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। দূরের যাত্রায় বাড়তি সতর্কতা জরুরি।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছুটা অশান্তির ইঙ্গিত রয়েছে। জীবনসঙ্গীর মনোভাব আজ অনুকূলে নাও থাকতে পারে। ব্যবসায় অংশীদারিত্বে নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই শ্রেয়।

তুলা/ Libra রাশিফল Rashifal

তুলা রাশির জাতকদের কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার সম্ভাবনা রয়েছে। বয়স্কদের বাতজনিত সমস্যার কষ্ট বাড়তে পারে এবং সাংসারিক কাজে সহায়কের অভাব ভোগাতে পারে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজ আবেগের দিক থেকে সংবেদনশীল সময়। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে মানসিক আঘাত পেতে পারেন। মেধাবীরা নানা বাধার সম্মুখীন হতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের রোজগারে প্রত্যাশা পূরণ না-ও হতে পারে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

ধনু রাশির জাতকদের পারিবারিক জীবনে আত্মীয়দের সঙ্গে মতবিরোধের আশঙ্কা রয়েছে। বাড়ির কোনও যন্ত্রপাতি বিকল হতে পারে এবং স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয় মাথাব্যথার কারণ হতে পারে।

মকর/ Capricorn রাশিফল Rashifal

মকর রাশির জাতকদের জন্য আজ যোগাযোগ সংক্রান্ত ক্ষেত্রে বারবার বাধা আসতে পারে। ছোট ভাই বা বোনের সঙ্গে মতবিরোধ এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। শান্ত থেকে পরিস্থিতি সামলানোই শ্রেয়।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

কুম্ভ রাশির জাতকদের খুচরা ও পাইকারি ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে এবং বকেয়া টাকা আদায়ে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন।

মীন/ Pisces রাশিফল Rashifal

মীন রাশির জাতকদের শরীর স্বাস্থ্য আজ বিশেষ ভালো যাবে না। কর্মক্ষেত্র ও পারিবারিক জীবনে একাধিক জটিলতা মানসিক চাপ বাড়াতে পারে। বিশ্রাম ও সচেতনতা আজ অত্যন্ত প্রয়োজন।

আজ শুভ সংখ্যা ৯, ১৮ ও ২৭ এবং নীল ও লাল রং সৌভাগ্য বয়ে আনতে পারে। সকাল থেকে দুপুর এবং গভীর রাতে একাধিক শুভ মুহূর্ত থাকায় গুরুত্বপূর্ণ কাজ পরিকল্পনা করে করাই শ্রেয়।

bengali Ajker Rashifal