/indian-express-bangla/media/media_files/2025/06/22/monday-horoscope-2025-06-22-21-22-49.jpeg)
Today's Horoscope: এদিনের রাশিফল দেখে নিন।
Ajker Rashifal Bengali, 29 December: সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫ দিনটি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ যাঁদের জন্মদিন, পাশ্চাত্য মতে তাঁদের রাশি মকর এবং তাঁদের জীবনে চন্দ্র ও শনির প্রভাব বেশি। ২৯ তারিখে জন্ম হওয়ার কারণে চন্দ্রের মানসিক প্রভাব স্পষ্টভাবে অনুভূত হতে পারে।
মেষ/ Aries রাশিফল Rashifal
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য আজ কর্মক্ষেত্রে পরিশ্রমের যথাযথ স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা প্রবল। দীর্ঘদিনের চেষ্টায় আজ ফল মিলতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে নিজের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ মিলবে এবং পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে।
আরও পড়ুন- প্রেমে কে একনিষ্ঠ, কে বারবার সম্পর্কে জড়ান? জেনে নিন রাশি অনুযায়ী প্রেমিক-প্রেমিকার আসল স্বভাব!
বৃষ/ Taurus রাশিফল Rashifal
বৃষ রাশির জাতক-জাতিকারা আজ বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি লক্ষ্য করবেন। আমদানি-রফতানি ও ব্যবসা-বাণিজ্যে উন্নতির যোগ রয়েছে। সংসারের প্রয়োজনীয় কোনও জিনিস কেনার জন্য বড় ব্যয় হতে পারে, তবে তা ভবিষ্যতে লাভজনক হবে।
আরও পড়ুন- নতুন বছরের প্রথম দিনে এই ৫টি জিনিস বাড়িতে আনুন, সারা বছর ভাণ্ডার ভরে রাখবেন দেবী লক্ষ্মী
মিথুন/ Gemini রাশিফল Rashifal
মিথুন রাশির জাতক-জাতিকাদের আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুর সহযোগিতায় ব্যবসায় উন্নতি হবে। পরিবারের বড় ভাই বা বোনের সঙ্গে পুরনো মতভেদ কেটে যেতে পারে এবং ঘরোয়া পরিবেশে স্বস্তি ফিরবে।
আরও পড়ুন- রাহুর গোচর! ২০২৬-এ মীন রাশিতে প্রবেশ, ভাগ্য বদলাতে চলেছে এই ৩ রাশির
কর্কট/ Cancer রাশিফল Rashifal
কর্কট রাশির জাতক-জাতিকারা আজ কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন। চাকরি সংক্রান্ত পরীক্ষায় সাফল্যের যোগ রয়েছে। পিতার কোনও উপদেশ ভবিষ্যতে জীবনের গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে।
আরও পড়ুন- হিন্দু ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ, ৩০ না ৩১ ডিসেম্বর কবে পৌষ পুত্রদা একাদশী?
সিংহ/ Leo রাশিফল Rashifal
সিংহ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য আজ বিদেশ যাত্রার সুযোগ এনে দিতে পারে। ব্যবসায়িক প্রয়োজনে বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমদানি-রফতানি সংক্রান্ত কাজে উন্নতি হবে।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
কন্যা রাশির জাতক-জাতিকাদের ওপর আর্থিক চাপ কিছুটা বাড়তে পারে। ঋণ পরিশোধ বা সংসারের প্রয়োজনে ধার করার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির যোগ থাকায় ধীরে ধীরে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে।
তুলা/ Libra রাশিফল Rashifal
তুলা রাশির জাতক-জাতিকাদের দাম্পত্য জীবন আজ সুখময় হবে। অংশীদারিত্ব ব্যবসায় ভালো আয় হতে পারে। ভবিষ্যতের আর্থিক স্থিতির জন্য বিনিয়োগের সুযোগ আসতে পারে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে উন্নতির আশা করতে পারেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন। তবে শরীর-স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। নতুন কর্মী নিয়োগের চিন্তাভাবনাও হতে পারে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
ধনু রাশির জাতক-জাতিকাদের প্রত্যাশিত কাজে আজ সাফল্য আসবে। প্রেম ও সৃজনশীল কাজে শুভ ফল মিলতে পারে। মেধা ও কৌশলের মাধ্যমে আয় বাড়ানোর সুযোগ রয়েছে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
মকর রাশির জাতক-জাতিকাদের পারিবারিক প্রত্যাশা পূরণ হবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনও প্রস্তাব আসতে পারে। আত্মীয়দের সহযোগিতায় সাংসারিক ও ব্যবসায়িক কাজে উন্নতি হবে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের বিদেশ সংক্রান্ত যোগাযোগে উন্নতি হবে। মধ্যস্থতামূলক ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে তর্ক এড়িয়ে চলাই শ্রেয়।
মীন/ Pisces রাশিফল Rashifal
মীন রাশির জাতক-জাতিকাদের আয় বাড়বে এবং বকেয়া টাকা আদায় হতে পারে। খুচরা ও পাইকারি ব্যবসায় লাভ করবেন।
আজ নীল ও সাদা রং সৌভাগ্য বয়ে আনতে পারে এবং শুভ সংখ্যা ২, ১১, ২০ ও ২৯ বিশেষ ফলদায়ক হতে পারে। জ্যোতিষীর মতে সকালের ও রাতের নির্দিষ্ট কিছু সময় আজ গুরুত্বপূর্ণ কাজের জন্য অত্যন্ত শুভ। আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। এর ফলে মানসিক শক্তি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সাহস বৃদ্ধি পায়। দশমী তিথি শেষ হয়ে একাদশী তিথির প্রভাব শুরু হওয়ায় আজ আধ্যাত্মিক ভাবনা ও আত্মসংযমের দিকেও মন যেতে পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us