/indian-express-bangla/media/media_files/2025/06/21/today-sunday-horoscope-2025-06-21-22-40-31.jpeg)
THoroscope: এদিনের রাশিফল দেখে নিন।
Ajker Rashifal Bengali, 1 February, 2026: রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখটি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিশেষ তাৎপর্যপূর্ণ। আজ যাঁদের জন্মদিন, পাশ্চাত্য মতে তাঁদের রাশি কুম্ভ এবং তাঁদের ওপর রবি এবং শনি গ্রহের যুগ্ম প্রভাব স্পষ্ট। জন্মতারিখ ১ হওয়ায় রবির প্রভাব তুলনামূলকভাবে বেশি কাজ করে, যা নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বকে শক্তিশালী করে তোলে। আজকের দিনে কমলা ও নীল রঙ সৌভাগ্য আনতে পারে। চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করায় আবেগ, পরিবার ও মানসিক বিষয়ের প্রভাব বাড়বে। পূর্ণিমা তিথি শেষরাত পর্যন্ত চলার ফলে দিনের প্রথম ভাগে সিদ্ধান্ত নেওয়ার শক্তি বেশি থাকবে।
মেষ/ Aries রাশিফল Rashifal
মেষ রাশির জাতকদের জন্য আজ প্রত্যাশা পূরণের দিন। গৃহস্থালি কাজে অগ্রগতি হবে, আত্মীয়স্বজনের সহায়তা মিলবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব লাভের যোগ রয়েছে, যা ভবিষ্যতে উন্নতির পথ খুলে দিতে পারে। সবুজ বোতলে জল ভরে ভোরে অশ্বত্থ গাছের শিকড়ের কাছে মাটিতে পুঁতে দিলে পারিবারিক মঙ্গল বৃদ্ধি পাবে বলে মনে করা হয়।
বৃষ/ Taurus রাশিফল Rashifal
বৃষ রাশির জন্য আজ বৈদেশিক ব্যবসা ও বাণিজ্যে উন্নতির ইঙ্গিত রয়েছে। ব্যবসায়িক যোগাযোগে সফলতা মিলবে এবং মধ্যস্থতার কাজে অগ্রগতি হবে। ছোট ভাইবোনের সহায়তায় উপকৃত হবেন। ভালোবাসার মানুষকে নকল ক্রিস্টাল বা সাদা হাঁস উপহার দিলে সম্পর্কের মধুরতা বাড়তে পারে।
আরও পড়ুন- শনির দোষে অতিষ্ঠ জীবন? বড়ঠাকুরের কৃপা পেতে শনিবার করুন এই সহজ প্রতিকার!
মিথুন/ Gemini রাশিফল Rashifal
মিথুন রাশির জাতকদের বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা রয়েছে। সঞ্চয়ে সফল হবেন এবং আয় বৃদ্ধির সুযোগ আসবে। তবে কথা দিয়ে কথা রাখার বিষয়ে সতর্ক থাকা জরুরি। আর্থিক উন্নতির জন্য আর্থিকভাবে দুর্বল মানুষকে কালো ছাতা বা কালো জুতো দান করা শুভ।
আরও পড়ুন- ফেব্রুয়ারি ১, রবিবার মাঘী পূর্ণিমা, কোন কাজ করলে কাটে বিয়ে এবং চাকরির বাধা?
কর্কট/ Cancer রাশিফল Rashifal
কর্কট রাশির জন্য আজ সব কাজেই উন্নতির যোগ। প্রভাব প্রতিপত্তি বাড়বে এবং নতুন দায়িত্ব লাভের সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনে পরিবর্তনের সময় শুরু হতে পারে। শরীর সুস্থ রাখতে বুধ মন্ত্র দিনে দু’বার ১১ বার করে জপ করা উপকারী।
আরও পড়ুন- মাঘী পূর্ণিমায় গঙ্গাস্নানে পুণ্য অর্জন নিশ্চিত, কবে পড়ছে এই বিশেষ তিথি, স্নানের শুভ সময়?
সিংহ/ Leo রাশিফল Rashifal
সিংহ রাশির জাতকদের বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। পারিবারিক ও পরিবহণ সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পেতে পারে। আইনগত জটিলতা থেকে মুক্তি পাওয়ার যোগ রয়েছে। গৃহে সুখ ও শান্তির জন্য ভৈরব মন্দিরে দুধ ঢালা শুভ।
আরও পড়ুন- স্নানের জলে এই জিনিসগুলো ১ চিমটি মেশান, দূর হবে গ্রহের কুপ্রভাব, সৌভাগ্য মুঠোবন্দি
কন্যা/ Virgo রাশিফল Rashifal
কন্যা রাশির জাতকদের বন্ধুর সহায়তা লাভ হবে। নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে এবং আয় বৃদ্ধি পাবে। বকেয়া বেতন বা বিল আদায়ের সম্ভাবনা রয়েছে। বাড়িতে গৃহদেবতার লোহার মূর্তি পূজা করলে পারিবারিক জীবনে উন্নতি আসতে পারে বলেই মনে করা হচ্ছে।
তুলা/ Libra রাশিফল Rashifal
তুলা রাশির জাতকদের চাকরি লাভের প্রচেষ্টা সফল হতে পারে। জীবনজীবিকায় অগ্রগতি হবে এবং উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। বাড়িতে পবিত্র তুলসী গাছ লাগালে মানসিক অস্থিরতা কমবে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
বৃশ্চিক রাশির জন্য আজ ভাগ্য উন্নতির দিন। জীবিকা বা শিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ রয়েছে। আমদানি-রফতানি বাণিজ্যে লাভ হতে পারে। আর্থিক উন্নতির জন্য সব ধরনের নেশাজাত দ্রব্য থেকে দূরে থাকা প্রয়োজন।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
ধনু রাশির জাতকদের ব্যাংক ঋণ পাওয়ার চেষ্টা সফল হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকা জরুরি। চিকিৎসা ব্যয় কিছুটা বাড়তে পারে। সাদা চন্দন, গোপী চন্দন ও সিঁদুরের ব্যবহার আর্থিক স্থিতিতে সহায়ক।
মকর/ Capricorn রাশিফল Rashifal
মকর রাশির জাতকদের দাম্পত্য সুখ ও শান্তি বৃদ্ধি পাবে। অংশীদারী কাজে সফলতা মিলবে এবং ব্যবসায়িক বাধা কেটে যাবে। রুপার চুড়ি বা কড়া পরলে প্রেম জীবন আরও স্মরণীয় হয়ে উঠতে পারে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
কুম্ভ রাশির জাতকদের আজ আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। সহকর্মী ও অধীনস্তদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। অসুস্থ ব্যক্তিদের আরোগ্যের যোগ রয়েছে। সাদা রঙের মিষ্টি দান করলে এবং খেলে স্বাস্থ্য ভালো থাকবে।
মীন/ Pisces রাশিফল Rashifal
মীন রাশির জাতকদের প্রেম ও ভালোবাসায় অগ্রগতি হবে। সৃজনশীল পেশাজীবীদের রোজগার বাড়বে। পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে। প্রেম জীবনে মধুরতা আনতে লালচে বাদামি কুকুরকে তন্দুরি রুটি খাওয়ানো শুভ ফল দিতে পারে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us