Ajker Rashifal Bengali, 3 February 2026: আজ কোন রাশিকে সতর্ক থাকতে হবে, কার হবে উন্নতি? পড়ুন রাশিফল

Today Horoscope, 3 February, 2026: কুম্ভ-সহ ১২ রাশির প্রেম, কর্মজীবন, ব্যবসা ও প্রতিকারের বিস্তারিত বিশ্লেষণ জেনে নিন এই প্রতিবেদনে। কোন রাশিকে সতর্ক থাকতে হবে, জানুন এখানে।

Today Horoscope, 3 February, 2026: কুম্ভ-সহ ১২ রাশির প্রেম, কর্মজীবন, ব্যবসা ও প্রতিকারের বিস্তারিত বিশ্লেষণ জেনে নিন এই প্রতিবেদনে। কোন রাশিকে সতর্ক থাকতে হবে, জানুন এখানে।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Today tuesday horoscope, september horoscope, ajker rashifal, viswakarma puja, bangla horoscope, Today rashifal bangla, আজকের রাশিফল বাংলা

Horoscope: মঙ্গলবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 3 February, 2026: মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬। আজ জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি কুম্ভ এবং শনি ও বৃহস্পতি আপনার জীবনে বিশেষ প্রভাব বিস্তার করছে। ৩ তারিখে জন্ম হওয়ায় বৃহস্পতির শুভ প্রভাব আজ আপনার চিন্তাভাবনা ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আজকের দিনে নীল ও হলুদ রং সৌভাগ্য বৃদ্ধি করতে পারে।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

মেষ রাশির জাতকদের প্রেমের বিষয়ে সতর্ক থাকতে হবে। আবেগের জায়গায় যুক্তি না থাকলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। পড়ুয়াদের মনোযোগে ঘাটতি দেখা দিতে পারে, তাই পড়াশোনায় বাড়তি ফোকাস প্রয়োজন। শিল্প ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্তরা আজ প্রতারণার শিকার হতে পারেন।

আরও পড়ুন- ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের রাশিফল, কারা পাবেন সাফল্য, কারা পড়বেন চাপে?

বৃষ/ Taurus রাশিফল Rashifal

বৃষ রাশির ক্ষেত্রে পারিবারিক অশান্তির সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের সঙ্গে মতবিরোধ মানসিক চাপ বাড়াতে পারে। মাতার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। কর্মক্ষেত্রে বারবার বিশ্বাস ভাঙতে পারে, তাই কাউকে অন্ধভাবে ভরসা না করাই ভালো।

আরও পড়ুন- ফেব্রুয়ারিতে কর্মক্ষেত্রে কারা সাফল্যের শীর্ষে, আর কোন রাশিকে পড়তে হবে জটিলতায়?

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

মিথুন রাশির জাতকদের ব্যবসায়িক মধ্যস্থতায় সাবধান হতে হবে। ছোট ভাই বা বোনের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। কন্টেন্ট ক্রিয়েশন বা মিডিয়া সংক্রান্ত কাজে যাঁরা যুক্ত, তাঁদের আজ অতিরিক্ত সতর্কতা প্রয়োজন।

আরও পড়ুন- ক্রাশের মনের কথা বুঝতে চান? মহাশিবরাত্রিতে এভাবে ব্রত পালন করে দেখুন

কর্কট/ Cancer রাশিফল Rashifal

কর্কট রাশির জন্য আর্থিক দিকটা কিছুটা চ্যালেঞ্জিং। বকেয়া টাকা আদায়ে সমস্যা হতে পারে। খুচরা বা পাইকারি ব্যবসায় জটিলতা দেখা দিতে পারে। আজ আয় বাড়ানোর চেয়ে খরচ নিয়ন্ত্রণে রাখা বেশি জরুরি।

আরও পড়ুন- এবছর কবে পড়েছে মহাশিবরাত্রি? জানুন নিশীথ কাল ও চার প্রহরের পুজোর সময়

সিংহ/ Leo রাশিফল Rashifal 

সিংহ রাশির জাতকদের ব্যক্তিগত জীবনে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। চোখের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। কর্মক্ষেত্রে হঠাৎ কিছু জটিল পরিস্থিতি তৈরি হতে পারে, তবে ধৈর্য রাখলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

কন্যা রাশির জন্য আজ রহস্যজনক খরচ বাড়তে পারে। দূরযাত্রার যোগ রয়েছে। আইনি বা কাগজপত্র সংক্রান্ত বিষয়ে সাবধান থাকতে হবে। প্রবাসী কারও সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।

তুলা/ Libra রাশিফল Rashifal

তুলা রাশির জাতকদের হঠাৎ কোনও গোপন আয়ের সুযোগ আসতে পারে। বন্ধুত্বে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। ঠিকাদারি বা কমিশনভিত্তিক কাজে লাভের যোগ রয়েছে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্রে বদনাম এড়িয়ে চলাই শ্রেয়। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে লেনদেনে সাবধান থাকুন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

ধনু রাশির জাতকদের জন্য আজ আধ্যাত্মিক উন্নতির দিন। ধর্মীয় বা গবেষণামূলক কাজে সাফল্য মিলতে পারে। বিদেশযাত্রা বা উচ্চশিক্ষার বিষয়ে অগ্রগতি হবে।

মকর/ Capricorn রাশিফল Rashifal

মকর রাশির জাতকদের আর্থিক চাপ বাড়তে পারে। পাওনাদারের সঙ্গে সমস্যা দেখা দিতে পারে। ব্যাংক বা বিমা সংক্রান্ত কাজে জটিলতা আসতে পারে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

কুম্ভ রাশির জাতকদের দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির কারণে মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসায় অংশীদারের সঙ্গে মতানৈক্য হতে পারে। আজ কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবা জরুরি।

মীন/ Pisces রাশিফল Rashifal

মীন রাশির জাতকদের কর্মচারী বা সহকর্মীদের সঙ্গে বিরোধ এড়াতে হবে। তবে সামগ্রিকভাবে কাজের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিলে আজ লাভবান হবেন।

চন্দ্র আজ সিংহ রাশিতে অবস্থান করছে, ফলে আত্মসম্মান, অহং ও আবেগের বিষয়গুলো বেশি সক্রিয় থাকবে। অনেকেই আজ আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিতে পারেন, তাই প্রতিটি ক্ষেত্রেই সচেতন থাকা জরুরি। আজ ২য়া তিথি রাত ২টো ৪১ পর্যন্ত থাকবে, এরপর ৩য়া তিথি শুরু হবে, যা নতুন পরিকল্পনার জন্য অনুকূল।

bengali Ajker Rashifal