/indian-express-bangla/media/media_files/jTaANk8OPMKeU1iDMfEl.jpeg)
Today's Horoscope: এদিনের রাশিফল দেখে নিন।
Ajker Rashifal Bengali, 4 February, 2026: বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬। আজকের দিনটি জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। আজ যাঁদের জন্মদিন, পাশ্চাত্য মতে তাঁদের রাশি কুম্ভ। এই জাতকদের ওপর শনি ও ইউরেনাস গ্রহের প্রভাব স্পষ্ট থাকবে। ৪ তারিখে জন্ম হওয়ার কারণে ইউরেনাসের প্রভাব আজ আরও জোরালো হবে, যা হঠাৎ পরিবর্তন, অপ্রত্যাশিত সিদ্ধান্ত ও চিন্তাধারায় ভিন্নতা এনে দিতে পারে। আজকের দিনে শুভ সংখ্যা হিসেবে বিবেচিত হবে ৪, ১৩, ২২ এবং ৩১। শনি ও রবিবার এবং বুধবার আপনার জন্য শুভ হতে পারে। গার্নেট ও নীলা রত্ন সৌভাগ্য বৃদ্ধি করতে সহায়ক হবে। গোলাপি ও নীল রং আজ ইতিবাচক সাফল্য এনে দিতে পারে।
মেষ/ Aries রাশিফল Rashifal
মেষ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে আজ কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে এবং সন্তানের আচরণ নিয়ে চিন্তা বাড়তে পারে। আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়।
আরও পড়ুন- মেষ রাশির ২০২৬ কেমন যাবে? স্বাস্থ্য, চাকরি, ব্যবসা, প্রেম ও অর্থভাগ্যের সম্পূর্ণ বিশ্লেষণ পড়ুন
বৃষ/ Taurus রাশিফল Rashifal
বৃষ রাশির ক্ষেত্রে পারিবারিক জীবনে উত্তেজনা তৈরি হতে পারে। গৃহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আজ বিশেষ সতর্কতা প্রয়োজন, কারণ সামান্য ভুল বড় সমস্যার কারণ হতে পারে।
আরও পড়ুন- মহাশিবরাত্রিতে প্রথমবার উপবাস করছেন? জেনে নিন কী খাবেন আর কী খাবেন না
মিথুন/ Gemini রাশিফল Rashifal
মিথুন রাশির জাতকদের আজ ভার্চুয়াল প্রতারণা বিষয়ে সাবধান থাকতে হবে। পাড়া প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়ানোর সম্ভাবনা রয়েছে। সংসার সংক্রান্ত বিষয়ে আজ বাড়তি সতর্কতা প্রয়োজন।
আরও পড়ুন- কাঁসা বা মাটির নয়, ঘরে এই প্রদীপ জ্বালালেই সৌভাগ্য সঙ্গ ছাড়বে না, জানুন শাস্ত্র কী বলে!
কর্কট/ Cancer রাশিফল Rashifal
কর্কট রাশির জাতকদের আজ আর্থিক বিষয়ে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সঞ্চয়ের ক্ষেত্রে অপ্রত্যাশিত উন্নতি দেখা দিতে পারে। খাদ্য ও পানীয় সংক্রান্ত ব্যবসায় হঠাৎ পরিস্থিতির পরিবর্তন হতে পারে।
আরও পড়ুন- রাতে ভয়ঙ্কর স্বপ্নে ঘুম ভেঙে যায়? জ্যোতিষ মতে কিন্তু কিছু ভয়াল স্বপ্নই আসন্ন সুদিনের ইঙ্গিত!
সিংহ/ Leo রাশিফল Rashifal
সিংহ রাশির ব্যক্তিগত জীবন আজ হঠাৎ কোনও ঘটনা মানসিক চাপ বাড়াতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা রয়েছে। নিজের দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার চেষ্টা করুন।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
কন্যা রাশির জাতকদের রাস্তাঘাটে চলাচলের সময় বিশেষ সতর্ক থাকতে হবে। আইনগত জটিলতার আশঙ্কা রয়েছে। সংসার সংক্রান্ত খাতে অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে।
তুলা/ Libra রাশিফল Rashifal
তুলা রাশির জাতকদের আজ বন্ধুদের সঙ্গে বিরোধের সম্ভাবনা রয়েছে। পারিবারিক বিষয়ে ভাইবোনের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় সংযম জরুরি।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
বৃশ্চিক রাশির জাতকদের কর্মক্ষেত্রে ঝামেলা দেখা দিতে পারে। পিতার সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। প্রভাবশালী ব্যক্তির কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
ধনু রাশির ক্ষেত্রে আজ ভাগ্য বিড়ম্বনা অনুভূত হতে পারে। উচ্চশিক্ষায় বাধা এবং বৈদেশিক বাণিজ্যে জটিলতার সম্ভাবনা রয়েছে। ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো প্রয়োজন।
মকর/ Capricorn রাশিফল Rashifal
মকর রাশির জাতকদের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই উচিত। বিমা ও ব্যাংক সংক্রান্ত বিষয়ে প্রতারণার আশঙ্কা রয়েছে। আর্থিক জটিলতা মাথাচাড়া দিতে পারে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
কুম্ভ রাশির জাতকদের আজ নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। দাম্পত্য জীবনে কলহের আশঙ্কা রয়েছে। জীবনসঙ্গীর শরীর-স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে।
মীন/ Pisces রাশিফল Rashifal
মীন রাশির জাতকদের চাকরিক্ষেত্রে গোপন শত্রুতার আশঙ্কা রয়েছে। বিশ্বস্ত সহকর্মীর বিশ্বাসঘাতকতা মানসিক কষ্ট দিতে পারে। শরীর-স্বাস্থ্য বিষয়ে আজ বিশেষ সতর্কতা প্রয়োজন।
আজ জ্যোতিষীর দৃষ্টিতে শুভ মুহূর্ত রয়েছে ভোর থেকে সকাল, দুপুর এবং রাতের বিভিন্ন সময়ে। চন্দ্র আজ সিংহ রাশিতে অবস্থান করবে, ফলে আত্মসম্মান, ব্যক্তিত্ব ও আবেগের প্রভাব বৃদ্ধি পাবে। তৃতীয়া তিথি রাত পর্যন্ত চলার পর চতুর্থী তিথি শুরু হবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ধৈর্য রাখতে হবে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us