Ajker Rashifal Bengali, 5 February 2026: আজ কুম্ভ-সহ ১২ রাশির কেমন কাটবে? দেখুন রাশিফল!

Today Horoscope, 5 February, 2026: কেমন কাটবে আজ আপনার দিন? কুম্ভ-সহ মেষ থেকে মীন পর্যন্ত ১২ রাশির আজকের রাশিফল এখানে বিস্তারিত জেনে নিন একনজরে।

Today Horoscope, 5 February, 2026: কেমন কাটবে আজ আপনার দিন? কুম্ভ-সহ মেষ থেকে মীন পর্যন্ত ১২ রাশির আজকের রাশিফল এখানে বিস্তারিত জেনে নিন একনজরে।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Thursday Horoscope

Thursday Horoscope: লক্ষ্মীবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 5 February, 2026: বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬। আজ যাঁদের জন্মদিন, পাশ্চাত্য জ্যোতিষ অনুযায়ী তাঁদের রাশি কুম্ভ। আজকের দিনে কুম্ভ রাশির ওপর শনি এবং বুধ গ্রহের প্রভাব বিশেষভাবে রয়েছে। জন্ম তারিখ ৫ হওয়ায় বুধের প্রভাব আরও স্পষ্ট, যা বুদ্ধি, হিসাব-নিকাশ, যোগাযোগ ও সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলবে। আজকের শুভ সংখ্যা ৫, ১৪ ও ২৩ এবং শুভ বার শনি ও বুধ। নীলা ও পান্না রত্ন আজ সৌভাগ্য বৃদ্ধিতে সহায়ক হতে পারে। সবুজ ও নীল রং আজ কুম্ভ রাশির জন্য ইতিবাচক শক্তি বয়ে আনতে পারে।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

মেষ রাশির জাতকদের জন্য আজ কর্মক্ষেত্রে মনোযোগ ধরে রাখা অত্যন্ত জরুরি। অতিরিক্ত প্রশংসা বা চাটুকারিতার ফাঁদে পা দেওয়া থেকে সাবধান থাকতে হবে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে ভবিষ্যতে তার সুফল পাওয়া যাবে। শত্রুপক্ষের গতিবিধি লক্ষ্য রাখা দরকার।

আরও পড়ুন- স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, ব্যবসা ও প্রেমের ব্যাপারে মিথুন রাশির বছর কাটবে কেমন?

বৃষ/ Taurus রাশিফল Rashifal

বৃষ রাশির জন্য আজ প্রেম ও সম্পর্কের দিক থেকে আনন্দের দিন। ভালোবাসায় সাফল্য আসতে পারে। শিল্পী ও সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সামনে নতুন কাজের সুযোগ আসবে। পুরোনো সম্পর্ক আবার নতুন করে গড়ে তোলার সুযোগ মিলতে পারে।

আরও পড়ুন- বছরজুড়ে ‘পৌষ মাস’! মার্চে চাকরি, সেপ্টেম্বরে সাফল্য—২০২৬ সালে আপনার রাশির সবচেয়ে শুভ মাস কোনটি?

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

মিথুন রাশির জাতকদের জন্য আজ কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণের সম্ভাবনা প্রবল। তবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। নিজের দুর্বলতার জায়গাগুলো কাউকে জানানো থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুন- সদর দরজার সামনে ‘অশুভ’ রঙের পাপোশ পাতলেই নেমে আসতে পারে বিপদ, কোন দিকে কোন রঙ একেবারেই নিষিদ্ধ?

কর্কট/ Cancer রাশিফল Rashifal

কর্কট রাশির জাতকদের জন্য আজ ব্যবসায়িক যোগাযোগে উন্নতির যোগ রয়েছে। বিশেষ করে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিনিয়োগ বৃদ্ধি পেতে পারে। পরিবারের ছোট ভাই বা বোনের জন্য আজ অর্থ ব্যয় হতে পারে।

আরও পড়ুন- স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, ব্যবসা, প্রেম- বৃষ রাশির বছরটা কেমন কাটবে?

সিংহ/ Leo রাশিফল Rashifal 

সিংহ রাশির জন্য আজ আয় ও রোজগারের দিক থেকে ইতিবাচক দিন। বকেয়া বিল বা বেতন আদায়ের সম্ভাবনা রয়েছে। আত্মীয়-স্বজনের সহযোগিতায় গৃহস্থালি জীবনে স্বস্তি আসবে। আটকে থাকা টাকা ফেরত পেলে সঞ্চয় বাড়তে পারে।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

কন্যা রাশির জাতকদের জন্য আজ নিজের ওপর বিশ্বাসই হবে সবচেয়ে বড় শক্তি। কর্মক্ষেত্রে সফলতা এবং পড়াশোনায় ভালো ফল পাওয়ার যোগ রয়েছে। আত্মবিশ্বাস বজায় রাখলে দিনের বেশিরভাগ কাজ সহজ হয়ে যাবে।

তুলা/ Libra রাশিফল Rashifal

তুলা রাশির জাতকদের আজ দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। প্রবাসী বন্ধুর কাছ থেকে সাহায্য বা ভালো খবর পেতে পারেন। বিদেশি ব্যবসা বা আইনগত বিষয়ে সাফল্যের ইঙ্গিত রয়েছে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

বৃশ্চিক রাশির জাতকদের আজ বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকতে পারে। পারিবারিক কাজে বড় ভাই বা বোনের সহযোগিতা মিলবে। পুরোনো পাওনা টাকা আদায়ে অগ্রগতি দেখা যেতে পারে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

ধনু রাশির জাতকদের আজ ব্যস্ততায় ভরা কর্মময় দিন। উচ্চপদস্থ কর্মকর্তার সহযোগিতা পেতে পারেন। নতুন চাকরি বা কাজের সুযোগ সামনে আসতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রেও উন্নতির ইঙ্গিত রয়েছে।

মকর/ Capricorn রাশিফল Rashifal

মকর রাশির জাতকদের আজ আয় বৃদ্ধির লক্ষ্যে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। আধ্যাত্মিক ভ্রমণের যোগও রয়েছে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

কুম্ভ রাশির জাতকদের আজ শেয়ার বা বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে উন্নতির সম্ভাবনা থাকলেও ঝুঁকি নেওয়ার আগে সতর্ক থাকা জরুরি। পাওনাদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে ভবিষ্যতে আর্থিক সুবিধা মিলবে।

মীন/ Pisces রাশিফল Rashifal

মীন রাশির জাতকদের জন্য আজ দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। অংশীদারী ব্যবসায় অগ্রগতি হবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে এবং একক ব্যবসায় ব্যস্ততা বাড়বে।

আজ জ্যোতিষীর মতে শুভ মুহূর্ত রয়েছে সকাল ৬টা ৪৯ মিনিট থেকে ৮টা ১৬ মিনিট পর্যন্ত, এরপর ১১টা ১৩ মিনিট থেকে ১টা ২৬ মিনিট এবং গভীর রাতে ১টা ৩৮ মিনিট থেকে ৪টা ১২ মিনিটের মধ্যে। আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে। চতুর্থী তিথি থাকবে রাত ২টা ৩৮ মিনিট পর্যন্ত, তার পর পঞ্চমী তিথি শুরু হবে।

bengali Ajker Rashifal