Ajker Rashifal Bengali, 3 January 2026: কোন রাশির আয় বাড়বে, কার সম্পর্ক ও স্বাস্থ্যে সতর্কতা জরুরি আজ? জানুন বিস্তারিত

Today Horoscope, 3 January, 2026: শনিবার ৩ জানুয়ারি ২০২৬, প্রতিটি রাশির জন্য আলাদা ইঙ্গিত বহন করছে। মেষ থেকে মীন—আজ কার আয় বাড়বে, কে বিপদে পড়তে পারেন, জেনে নিন আজকের রাশিফল।

Today Horoscope, 3 January, 2026: শনিবার ৩ জানুয়ারি ২০২৬, প্রতিটি রাশির জন্য আলাদা ইঙ্গিত বহন করছে। মেষ থেকে মীন—আজ কার আয় বাড়বে, কে বিপদে পড়তে পারেন, জেনে নিন আজকের রাশিফল।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
saturday horoscope

Horoscope: রাশিফল।

Ajker Rashifal Bengali, 3 January, 2026: আজ কারও ক্ষেত্রে আর্থিক লাভের যোগ রয়েছে, আবার কারও জন্য দিনটি সতর্কতার। কাজ, সম্পর্ক, স্বাস্থ্য ও অর্থ—সব ক্ষেত্রেই রাশিভেদে প্রভাব আলাদা হবে। তাই কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের রাশির পূর্বাভাস জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি মানসিক অস্থিরতায় ভরা। কাজের ক্ষেত্রে ধৈর্য না হারালে সাফল্য আসবে। বিশেষ করে তরল দ্রব্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা আজ লাভবান হতে পারেন। তবে হুটহাট মন্তব্য করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে মনোমালিন্যের কারণে মন খারাপ থাকতে পারে।

আরও পড়ুন- কেউ এক, কেউ দু’বার, কেউ বারবার প্রেমে পড়েন! সম্পর্কে জড়ানোর আগে উনিশ-বিশ ভাবে না এই রাশিগুলো

বৃষ/ Taurus রাশিফল Rashifal

বৃষ রাশির জাতকদের জন্য আজ আর্থিক দিক থেকে শুভ ইঙ্গিত রয়েছে। আগে ধার দেওয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। আইন বা প্রশাসনিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজের সুযোগ বাড়বে। নতুন দায়িত্ব পাওয়ায় পরিশ্রম বাড়লেও একাধিক উৎস থেকে আয় হওয়ার যোগ রয়েছে।

আরও পড়ুন- জানুয়ারি ২০২৬ মাসিক রাশিফল, নতুন বছরে কোন রাশির জীবনে আসছে সাফল্য আর কোন রাশিকে থাকতে হবে সতর্ক?

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি কিছুটা চ্যালেঞ্জিং। আর্থিক লোকসানের আশঙ্কা রয়েছে এবং কাছের কেউ বিশ্বাসভঙ্গ করতে পারে। শরীর-স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি। বন্ধুদের জন্য খরচ বাড়তে পারে। তবে প্রেমের ক্ষেত্রে ইতিবাচক ফল পাবেন।

আরও পড়ুন- জানুয়ারি মাসে এই ৩টি যোগাসন করুন, ৩০ দিনের মধ্যেই শরীর ও মনের পার্থক্য বুঝতে পারবেন

কর্কট/ Cancer রাশিফল Rashifal

কর্কট রাশির জাতকদের আজ সতর্ক থাকা প্রয়োজন। যাঁকে বিশ্বাস করছেন, তাঁর থেকেই ক্ষতির আশঙ্কা রয়েছে। কোমর বা পায়ে আঘাত লাগতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা থাকলেও নতুন বিনিয়োগের ক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করাই ভাল।

আরও পড়ুন- ঠান্ডায় ঘরে চটি পরার অভ্যাস ডেকে আনছে দুর্ভাগ্য? বাড়ির এই ৪ স্থানে জুতো পায়ে গেলেই নষ্ট হতে পারে সৌভাগ্য!

সিংহ/ Leo রাশিফল Rashifal 

সিংহ রাশির জাতকদের আজ শত্রুতা বাড়তে পারে। আবেগের বশে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আর্থিক লেনদেনে সতর্কতা জরুরি। ভাই বা বোনের সাহায্যে উন্নতির সুযোগ আসতে পারে। স্বাস্থ্যের উন্নতি হবে।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

কন্যা রাশির জাতকদের দানশীল মনোভাব আজ মানসিক স্বস্তি এনে দেবে। নতুন আর্থিক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন অনুভূতির সূচনা হতে পারে। কর্মক্ষেত্রে আপনার মতামত গুরুত্ব পাবে এবং ব্যক্তিগত জীবনে সুখের অনুভব বাড়বে।

তুলা/ Libra রাশিফল Rashifal

তুলা রাশির জাতক-জাতিকারা আজ নতুন কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। প্রেম বা দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। গুরুস্থানীয় ব্যক্তির সঙ্গে মতভেদ হতে পারে। ব্যবসায় ব্যয় বাড়লেও প্রত্যাশিত লাভ না-ও হতে পারে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

বৃশ্চিক রাশির জাতকদের আজ আইনি জটিলতা এড়িয়ে চলা উচিত। মূল্যবান জিনিস হারানোর আশঙ্কা রয়েছে। বিতর্কে জড়ানো থেকে দূরে থাকুন। সন্তানের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। কর্মক্ষেত্রে গোপন কথা প্রকাশ না করাই শ্রেয়।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

ধনু রাশির জাতকদের জন্য আজ হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পড়াশোনায় কিছু বাধা আসতে পারে। আগুন বা গরম জিনিস থেকে সাবধান থাকুন। নতুন চাকরির সুযোগ জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।

মকর/ Capricorn রাশিফল Rashifal

মকর রাশির জাতকদের আজ আর্থিক দিক থেকে সাবধান থাকা প্রয়োজন। মায়ের স্বাস্থ্যের কারণে উদ্বেগ বাড়তে পারে। কাছের কেউ বিশ্বাসভঙ্গ করতে পারে। জমি বা রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ে বিশেষ সতর্কতা জরুরি।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

কুম্ভ রাশির জাতকদের জন্য আজ পরিবারকে সময় দেওয়া গুরুত্বপূর্ণ। রূঢ় কথায় প্রিয়জন কষ্ট পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন। কর্মক্ষেত্রে গোলযোগ এড়াতে সহানুভূতির সঙ্গে কাজ করুন।

মীন/ Pisces রাশিফল Rashifal

মীন রাশির জাতকদের জন্য আজ দীর্ঘমেয়াদি বিনিয়োগ অনুকূল নয়। তবে কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। ব্যবসায়িক সফর লাভজনক হতে পারে। ঠান্ডাজনিত সমস্যায় ভোগান্তি হতে পারে।

bengali Ajker Rashifal