Ajker Rashifal Bengali, 8 January 2026: বৃহস্পতিবারের রাশিফল জানুন, কোন রাশির ভাগ্যে সম্মান আর কার জীবনে সতর্কতা জরুরি?

Today Horoscope, 8 January, 2026: আজ কোন রাশির জীবনে সাফল্য, কার জন্য সতর্কতার সময়, জেনে নিন মেষ থেকে মীন পর্যন্ত আজকের দিনভিত্তিক ভবিষ্যৎফল।

Today Horoscope, 8 January, 2026: আজ কোন রাশির জীবনে সাফল্য, কার জন্য সতর্কতার সময়, জেনে নিন মেষ থেকে মীন পর্যন্ত আজকের দিনভিত্তিক ভবিষ্যৎফল।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Thursday Horoscope

Horoscope: রাশিফল।

Ajker Rashifal Bengali, 8 January, 2026: ৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার। আজ যাঁদের জন্মদিন, পাশ্চাত্য মতে তাঁদের রাশি মকর এবং প্রভাবকারী গ্রহ শনি। জন্ম তারিখ আট হওয়ায় শনির প্রভাব আজ বিশেষভাবে থাকবে। নীল বর্ণ আজ সৌভাগ্য বয়ে আনতে পারে।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

মেষ রাশির জাতকদের জন্য আজ সৃজনশীল কাজের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা প্রবল। শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। শিল্প ও সংস্কৃতির সঙ্গে যুক্তদের জীবনে অপ্রত্যাশিত কোনও ঘটনা মানসিক আলোড়ন আনতে পারে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলাই শ্রেয়।

আরও পড়ুন- মৌনী অমাবস্যা কবে, ১৮ না ১৯ জানুয়ারি? এর ধর্মীয় তাৎপর্যর কথা শুনলে আপনিও সঠিক তারিখের খোঁজ করবেন

বৃষ/ Taurus রাশিফল Rashifal

বৃষ রাশির জাতকদের পারিবারিক পরিবেশ আজ কিছুটা অস্থির হতে পারে। আত্মীয়দের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে এবং ব্যবসায়িক সিদ্ধান্তে জটিলতা তৈরি হতে পারে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন।

আরও পড়ুন- বাস্তবের 'সত্যবাদী যুধিষ্ঠির'! পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, মিথ্যার আশ্রয় নেন না এই ৪ রাশি

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

মিথুন রাশির জাতকদের জন্য আজ মধ্যস্থতার কাজ কঠিন হয়ে উঠতে পারে। ভাইবোন বা প্রতিবেশীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। বস্ত্র ও গার্মেন্টস ব্যবসার সঙ্গে যুক্তরা অপ্রত্যাশিত বাধার সম্মুখীন হতে পারেন।

আরও পড়ুন- শীতের হিমেল হাওয়ায় সুখ খুঁজে পান, ঠান্ডায় কর্মক্ষমতা বাড়ে এই ৭ রাশির

কর্কট/ Cancer রাশিফল Rashifal

কর্কট রাশির জাতকদের আজ অর্থনৈতিক বিষয়ে দৃঢ় অবস্থান নিতে হবে। বকেয়া টাকা আদায়ে বিলম্ব হতে পারে। আত্মীয়স্বজনের আচরণে মন খারাপ হলেও সঞ্চয়ের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত রয়েছে।

আরও পড়ুন- মানিপ্ল্যান্টে এই দুই সাধারণ জিনিস বেঁধে দিলেই বদলে যাবে ভাগ্য, বিদায় নেবে অর্থকষ্ট!

সিংহ/ Leo রাশিফল Rashifal 

সিংহ রাশির জাতকদের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সংযত থাকা জরুরি। আজ ভুল বোঝাবুঝি থেকে বিরোধ তৈরি হতে পারে। চোখ ও ত্বক সংক্রান্ত সমস্যায় সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

কন্যা রাশির জাতকদের আজ ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। ব্যবসায়িক কারণে অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে। ভ্রমণ সংক্রান্ত ব্যবসায় উন্নতির যোগ রয়েছে এবং প্রবাসীদের জীবনে হঠাৎ কোনও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে।

তুলা/ Libra রাশিফল Rashifal

তুলা রাশির জাতকদের জন্য আজ কর্মক্ষেত্রে অতিরিক্ত আয়ের সম্ভাবনা থাকলেও ব্যবসায় সতর্কতা জরুরি। বন্ধু বা বড় ভাইবোনের সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

বৃশ্চিক রাশির জাতকদের কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে জটিলতা বাড়তে পারে। পিতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সংযম বজায় রাখা প্রয়োজন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

ধনু রাশির জাতকদের জন্য দিনটি আধ্যাত্মিক চর্চার পক্ষে অনুকূল হলেও বিদেশ সংক্রান্ত বিষয়ে জটিলতা দেখা দিতে পারে। আমদানি রপ্তানি সংক্রান্ত কাজে বাড়তি সতর্কতা প্রয়োজন।

মকর/ Capricorn রাশিফল Rashifal

মকর রাশির জাতকদের জন্য আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলাই শ্রেয়। অনৈতিক পথে না গিয়ে ধৈর্য ধরলে ভবিষ্যতে সুফল মিলবে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

কুম্ভ রাশির জাতকদের দাম্পত্য জীবনে অশান্তির আশঙ্কা রয়েছে। অংশীদারি ব্যবসায় ভুল বোঝাবুঝি হতে পারে।

মীন/ Pisces রাশিফল Rashifal

মীন রাশির জাতকদের আজ গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকতে হবে। অর্থ লেনদেনে সংযম জরুরি। আচরণে পরিবর্তন আনলে পরিস্থিতি অনুকূল হবে।

জ্যোতিষ শাস্ত্র মতে আজ সকাল, দুপুর ও রাত্রির নির্দিষ্ট সময়গুলি শুভ কাজের জন্য অনুকূল। চন্দ্র আজ সিংহ রাশিতে অবস্থান করছে এবং পঞ্চমী তিথি শেষে ষষ্ঠী তিথি শুরু হবে, যার ফলে সিদ্ধান্ত গ্রহণে সংযম জরুরি।

bengali Ajker Rashifal