/indian-express-bangla/media/media_files/va1NNakT1gF453xAOxOH.jpeg)
Horoscope: রাশিফল।
Ajker Rashifal Bengali, 10 January, 2026: শনিবার ১০ জানুয়ারি ২০২৬ দিনটি জ্যোতিষের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মকর এবং আপনার জীবনে রবি ও শনির যুগ্ম প্রভাব স্পষ্টভাবে কাজ করে। ১০ তারিখে জন্ম হওয়ার কারণে রবির শক্তি নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। আজকের দিনে শুভ সংখ্যা ১, ১০, ১৯ এবং ২৮। শুভ বার রবি ও শনি। রুবি এবং নীলা রত্ন সৌভাগ্য বৃদ্ধি করতে পারে। কমলা এবং নীল রং আজকের দিনে ইতিবাচক শক্তি এনে দিতে পারে বলেই জ্যোতিষীরা মনে করেন।
মেষ/ Aries রাশিফল Rashifal
মেষ রাশির জাতকদের জন্য আজ কর্মক্ষেত্রে অধীনস্ত কর্মচারীর সাহায্য লাভের যোগ রয়েছে। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা জরুরি। নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রণে রেখে অভিজ্ঞতাকে কাজে লাগালে পরিস্থিতি অনুকূলে আসবে।
আরও পড়ুন- আপনার তালুর আকার ও রং বলবে আপনি কেমন মানুষ, জানাচ্ছেন জ্যোতিষী
বৃষ/ Taurus রাশিফল Rashifal
বৃষ রাশির জাতকদের সৃজনশীল কাজে সাময়িক বাধা আসতে পারে। প্রেম ও উচ্চশিক্ষার ক্ষেত্রে ধৈর্য ধরে এগোতে হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা প্রয়োজন।
আরও পড়ুন- শুভ কাজে বেরোনোর সময় পিছু ডাকলেই কি অঘটন নিশ্চিত, সত্যিটা কী?
মিথুন/ Gemini রাশিফল Rashifal
মিথুন রাশির জাতকদের প্রত্যাশিত কাজে বিলম্ব হতে পারে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সংঘাত এড়িয়ে চলা শ্রেয়। পারিবারিক কাজে কিছুটা চাপ আসতে পারে এবং আত্মীয়দের সাহায্যের প্রত্যাশা পূরণ না-ও হতে পারে।
আরও পড়ুন- কেউ স্বাচ্ছন্দ্যের গণ্ডি পেরোন না, কেউ আবার সকলের ওপর ছড়ি ঘোরান! ১২ রাশির খারাপ দিকগুলি জানুন
কর্কট/ Cancer রাশিফল Rashifal
কর্কট রাশির জাতকদের জন্য দিনটি তুলনামূলকভাবে শুভ। মধ্যস্থতার কাজে সাফল্যের ইঙ্গিত রয়েছে। ছোট ভাই-বোনের সহায়তা মিলতে পারে। কন্টেন্ট ক্রিয়েশন এবং ডিজিটাল কাজ থেকে আয় বাড়ার সম্ভাবনা রয়েছে, যা বর্তমান সময়ে অত্যন্ত ইতিবাচক।
আরও পড়ুন- মনের মানুষের 'চোখের তারা', প্রেম এসে কড়া নাড়ে এই ৩ রাশির মনের দরজায়
সিংহ/ Leo রাশিফল Rashifal
সিংহ রাশির জাতকদের বকেয়া টাকা আদায়ে কিছুটা অসুবিধা হতে পারে, তবে খাদ্য ও পানীয় সংক্রান্ত ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। সঞ্চয়ের ক্ষেত্রে আগের বাধা কিছুটা কাটতে পারে।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
কন্যা রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে উন্নতির দিন হলেও দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে। ব্যবসায়িক সিদ্ধান্তে সতর্ক থাকা প্রয়োজন এবং বয়স্কদের স্বাস্থ্য বিষয়ে বাড়তি যত্ন জরুরি।
তুলা/ Libra রাশিফল Rashifal
তুলা রাশির জাতকদের আজ ব্যয় বৃদ্ধি হতে পারে এবং দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। প্রবাসীদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক প্রয়োজনে বিদেশ যাত্রার যোগ এবং আইনগত জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
বৃশ্চিক রাশির চাকরিজীবীদের বকেয়া অর্থ আদায়ের সুযোগ আসতে পারে। বড় ভাই-বোনের সহায়তায় কাজের অগ্রগতি হলেও ঠিকাদারি কাজে সাময়িক বাধা আসতে পারে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
ধনু রাশির জাতকদের কর্মক্ষেত্রে জটিলতার আশঙ্কা রয়েছে। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে বিরোধে না জড়িয়ে কৌশলী হলে সাফল্য আসবে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
মকর রাশির জাতকদের জন্য আজ ভাগ্য উন্নতির দিন। জীবিকার প্রয়োজনে বিদেশ যাত্রার সুযোগ এবং উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্যের সম্ভাবনা প্রবল। ব্যবসায়িক জটিলতা ধীরে ধীরে কমতে শুরু করবে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
কুম্ভ রাশির জাতকদের আর্থিক ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। আজ অনেকেই ধার চাইতে পারে, তাই বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করা প্রয়োজন। কৌশলী আর্থিক পরিকল্পনা ভবিষ্যতে কাজে দেবে।
মীন/ Pisces রাশিফল Rashifal
মীন রাশির জাতকদের জন্য আয় ও ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে। সংসার জীবনে জীবনসঙ্গীর সহায়তা মিলবে এবং অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। অংশীদারি কাজে অগ্রগতি হবে, যা ভবিষ্যতের জন্য স্থিতিশীলতা আনবে।
আজকের শুভ মূহুর্ত সকাল ৬টা ৫৫ থেকে ৭টা ৩৬, ৮টা ১৯ থেকে ১০টা ২০, দুপুর ১২টা ৩৫ থেকে ৩টে ২৫, বিকাল ৪টা ০৮ থেকে ৫টা ৩৫ এবং গভীর রাতে ১টা ৩৪ থেকে ৩টা ২০ পর্যন্ত। গুরুত্বপূর্ণ কাজ, নতুন শুরু, আর্থিক সিদ্ধান্ত বা ভ্রমণের ক্ষেত্রে এই সময়গুলো অনুসরণ করলে সাফল্যের সম্ভাবনা বাড়বে। চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করায় বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে, তবে অতিরিক্ত চিন্তা এবং খুঁটিনাটি নিয়ে দুশ্চিন্তা এড়িয়ে চলাই ভালো।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us