Ajker Rashifal Bengali, 18 January 2026: আজ কোন রাশির ভাগ্যে উন্নতি, কারা পাবেন সাফল্য? জানুন সম্পূর্ণ রাশিফল

Today Horoscope, 18 January, 2026: রাশিফল অনুযায়ী কোন রাশির কর্মে উন্নতি, কারা পাবেন অর্থ ও সম্পর্কের সুখ? জন্মদিনের প্রভাব, শুভ সময় ও চন্দ্রাবস্থা-সহ বিস্তারিত জানুন।

Today Horoscope, 18 January, 2026: রাশিফল অনুযায়ী কোন রাশির কর্মে উন্নতি, কারা পাবেন অর্থ ও সম্পর্কের সুখ? জন্মদিনের প্রভাব, শুভ সময় ও চন্দ্রাবস্থা-সহ বিস্তারিত জানুন।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Today's Horoscope: এদিনের রাশিফল দেখে নিন।

Horoscope: রাশিফল।

Ajker Rashifal Bengali, 18 January, 2026: রবিবার ১৮ জানুয়ারি ২০২৬ দিনটি জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ যাঁদের জন্মদিন, পাশ্চাত্য মতে তাঁদের রাশি মকর এবং তাঁদের ওপর প্রভাব বিস্তারকারী গ্রহ হিসেবে মঙ্গল ও শনির প্রভাব স্পষ্টভাবে কাজ করছে। বিশেষ করে ১৮ তারিখে জন্ম হওয়ার কারণে মঙ্গলের শক্তি আজ সিদ্ধান্ত গ্রহণ, সাহস এবং কর্মক্ষমতাকে বাড়িয়ে তুলবে। শুভ সংখ্যা ৯, ১৮ ও ২৭ আজ বিভিন্ন কাজে সাফল্যের ইঙ্গিত দিতে পারে। মঙ্গল ও শনি বার আজ আপনার জন্য অনুকূল, পাশাপাশি লাল ও নীল রং সৌভাগ্য বৃদ্ধি করতে পারে।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

মেষ রাশির জাতকদের জন্য আজ কর্মক্ষেত্রে উন্নতির দিন। প্রভাবশালী কোনও রাজনৈতিক বা উচ্চপদস্থ ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। যাঁরা চাকরির খোঁজে রয়েছেন, তাঁদের জন্য আজ আলোচনা বা ইন্টারভিউয়ে ইতিবাচক ইঙ্গিত মিলতে পারে। পারিবারিক জীবনে পিতার সহায়তা মানসিক শক্তি জোগাবে।

আরও পড়ুন- কবে সরস্বতী পূজা, কতক্ষণ থাকবে বসন্ত পঞ্চমী তিথি?

বৃষ/ Taurus রাশিফল Rashifal

বৃষ রাশির জাতকদের জন্য আজ বিদেশ সংক্রান্ত সুযোগ সামনে আসতে পারে। উচ্চশিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি চোখে পড়বে। ব্যবসায় বিশেষ করে আমদানি-রফতানি বা আন্তর্জাতিক যোগাযোগের কাজে সাফল্যের যোগ রয়েছে। আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল থাকবে।

আরও পড়ুন- মাঘ মানেই বিয়ের হিড়িক! জানুন শুভ বিবাহ লগ্ন, একাদশী ও বিশেষ পুজোর দিনক্ষণ

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

মিথুন রাশির জাতকদের আজ আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। হঠকারী সিদ্ধান্ত বা আবেগের বশে কোনও চুক্তি করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে ব্যাংক, বিমা বা হিসাবসংক্রান্ত কাজে লাভের সুযোগ আসতে পারে। কথাবার্তায় কৌশল বজায় রাখলে পরিস্থিতি আপনার পক্ষেই থাকবে।

আরও পড়ুন- শত্রুকে চিনতে ব্যর্থ, কুনজরের ফাঁদে পড়ে সাজানো জীবন তছনছ! ৫ রাশির ওপর থাকে বাঁকা চোখের চাহনি

কর্কট/ Cancer রাশিফল Rashifal

কর্কট রাশির জাতকদের জন্য আজ ব্যবসা ও গৃহস্থালি দুই ক্ষেত্রেই উন্নতির যোগ রয়েছে। অংশীদারি কাজে সাফল্য আসতে পারে। পারিবারিক দায়িত্ব সামলে এগোনোর মধ্যেই মানসিক তৃপ্তি পাবেন।

আরও পড়ুন- মাঘে মুলো খাওয়া কেন নিষেধ! কী খাওয়া যাবে না এই মাসে? কোন কাজ থেকে বিরত থাকতে বলছে শাস্ত্র?

সিংহ/ Leo রাশিফল Rashifal 

সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে আজ কিছুটা জটিলতা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা কম পাওয়ায় চাপ বাড়তে পারে। পারিবারিক ক্ষেত্রেও সামান্য ভুল বোঝাবুঝি মন খারাপের কারণ হতে পারে। ধৈর্য রাখাই আজ সবচেয়ে বড় শক্তি।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

কন্যা রাশির জাতকদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সুখবর মিলতে পারে। সৃজনশীল কাজ, খেলাধূলা বা সাংস্কৃতিক ক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা সাফল্য ও আর্থিক লাভ করতে পারেন। পড়ুয়াদের পড়াশোনায় মনোযোগ বাড়বে।

তুলা/ Libra রাশিফল Rashifal

তুলা রাশির জাতকদের আজ কর্মক্ষেত্রে অগ্রগতির ইঙ্গিত রয়েছে। নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সহযোগিতা পাবেন। সম্পত্তি সংক্রান্ত বিষয় আজ আলোচনায় আসতে পারে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

বৃশ্চিক রাশির জাতকদের আজ যোগাযোগ ও নেটওয়ার্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ব্যবসায়িক সম্পর্ক দৃঢ় হবে। বস্ত্র বা গার্মেন্টস সংক্রান্ত কাজে অর্ডার বাড়তে পারে। পারিবারিক জীবনে ভাইবোনের সাহায্য মানসিক স্বস্তি দেবে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

ধনু রাশির জাতকদের আজ বকেয়া অর্থ আদায়ে অগ্রগতি হবে। খুচরা ও পাইকারি ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। খাদ্য ও পানীয় সংক্রান্ত ব্যবসায় দিনটি বিশেষ শুভ।

মকর/ Capricorn রাশিফল Rashifal

মকর রাশির জাতকদের জন্য আজ ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বাড়বে। ব্যবসায় সাফল্য ও দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসার ইঙ্গিত রয়েছে।      

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

কুম্ভ রাশির জাতকদের আজ ভ্রমণ ও পরিবহণ সংক্রান্ত কাজে উন্নতির যোগ রয়েছে। বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে। দীর্ঘদিনের আইনি জটিলতা কাটতে শুরু করবে।

মীন/ Pisces রাশিফল Rashifal

মীন রাশির জাতকদের আজ পারিবারিক বিষয়ে বন্ধুর সাহায্য মিলবে। চাকরিজীবীদের অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে। রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষা পূরণের পথে অগ্রগতি হবে।

আজ চন্দ্র প্রথমে ধনু রাশিতে অবস্থান করলেও সকাল ৭টা ২৫ মিনিটের পর মকর রাশিতে প্রবেশ করবে। এর ফলে দিনের দ্বিতীয়ার্ধে দায়িত্ব, বাস্তবতা ও কর্মসংক্রান্ত বিষয়গুলি বেশি গুরুত্ব পাবে। অমাবস্যা তিথি রাত ২টা ১ মিনিট পর্যন্ত থাকায় মন কিছুটা গম্ভীর থাকতে পারে, তবে তার পর প্রতিপদ তিথি শুরু হওয়ায় নতুন পরিকল্পনার সূচনা করার মানসিকতা তৈরি হবে। জ্যোতিষীর দৃষ্টিতে আজ সকালের সময়, দুপুরের নির্দিষ্ট মুহূর্ত এবং সন্ধ্যা থেকে রাতের সময় বিশেষভাবে শুভ বলে গণ্য।

bengali Ajker Rashifal