/indian-express-bangla/media/media_files/ud3xCyZ4mEP9ioLr4Fqu.jpeg)
Horoscope: আজকের রাশিফল।
Ajker Rashifal Bengali, 22 January, 2026: ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার। আজ যাঁদের জন্মদিন, পাশ্চাত্য মতে তাঁদের রাশি কুম্ভ। এই রাশির জাতকদের ওপর ইউরেনাস ও শনি গ্রহের প্রভাব বিশেষভাবে কার্যকর। ২২ তারিখে জন্ম হওয়ার কারণে ইউরেনাসের প্রভাব আরও স্পষ্টভাবে জীবনের নানা ক্ষেত্রে প্রতিফলিত হতে পারে। আজকের দিনে শুভ সংখ্যা ৪, ১৩, ২২ ও ৩১। শনি ও রবিবার শুভ। গার্নেট ও নীলা রত্ন শুভ ফল দিতে পারে। আজ নীল ও গোলাপি রং সৌভাগ্য বয়ে আনতে সক্ষম।
মেষ/ Aries রাশিফল Rashifal
মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি বৈদেশিক আয়ের ক্ষেত্রে উন্নতির ইঙ্গিত দিচ্ছে। ব্যবসায়িক কারণে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। প্রবাসী বড় ভাই বা বোনের সাহায্যে পারিবারিক বিষয়ে স্বস্তি মিলবে। যাঁরা নতুন ব্যবসার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য আজকের দিন আশাব্যঞ্জক। স্বাস্থ্য ও কর্মজীবনে স্থিতি বজায় রাখতে জলছত্র বা পানীয় জলের ব্যবস্থা করলে শুভ ফল পাওয়া যেতে পারে।
আরও পড়ুন- বসন্ত পঞ্চমীতে কেন পরা হয় হলুদ পোশাক? পিছনে রয়েছে কোন ধর্মীয় কারণ?
বৃষ/ Taurus রাশিফল Rashifal
বৃষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলাই শ্রেয়। আজ পারিবারিক কাজে পিতার সহায়তা পেতে পারেন। বিদেশি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায় প্রভাবশালী কারও সহায়তায় উন্নতির পথ খুলে যাবে। খাদ্যাভ্যাসে সবুজ শস্যের পরিমাণ বাড়ালে শরীর ও মন দুটোই ভালো থাকবে।
আরও পড়ুন- বসন্ত পঞ্চমীতে রাশি অনুযায়ী এই টোটকা করলে ঘরে ফিরবে সুখ-সমৃদ্ধি এবং অর্থভাগ্য
মিথুন/ Gemini রাশিফল Rashifal
মিথুন রাশির জাতকদের ভাগ্যোন্নতির জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। উচ্চশিক্ষা কিংবা গবেষণার জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে আজ বিতর্ক এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। দানধ্যান ও সেবামূলক কাজে যুক্ত হলে মানসিক শান্তি বাড়বে।
আরও পড়ুন- নিয়মের বাঁধনে আটকানো যায় না, নিজের শর্তে জীবন কাটাতে চান এই ৫ রাশির মানুষ
কর্কট/ Cancer রাশিফল Rashifal
কর্কট রাশির জাতকদের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আজ দূরে থাকাই ভালো। ব্যাংক ও বিমা সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। শেয়ার বাজারে যুক্ত ব্যক্তিদের আজ লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক শান্তি বজায় রাখতে সংযমী আচরণ জরুরি।
আরও পড়ুন- সরস্বতী পূজা উপলক্ষে জানান হৃদয়ছোঁয়া শুভেচ্ছাবার্তা, কী বলবেন প্রিয়জনকে?
সিংহ/ Leo রাশিফল Rashifal
সিংহ রাশির জাতকদের জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে। তবে ব্যবসায়িক কারণে বিদেশ যাত্রার যোগ রয়েছে। অংশীদারিত্বমূলক বৈদেশিক ব্যবসায় সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল। স্বাস্থ্য রক্ষায় সচেতন হওয়া প্রয়োজন।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
কন্যা রাশির জাতকদের কর্মক্ষেত্রে অধস্তন কর্মচারীদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলতে হবে। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। গৃহস্থালি বিষয়ে কিছু জটিলতা দেখা দিলেও ধৈর্য ধরলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।
তুলা/ Libra রাশিফল Rashifal
তুলা রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে জটিলতা বাড়তে পারে। প্রবাসী সন্তানের সহায়তায় পারিবারিক জীবনে স্বস্তি আসবে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ আজ তৈরি হতে পারে। মানসিক ভারসাম্য বজায় রাখা জরুরি।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
বৃশ্চিক রাশির জাতকদের পারিবারিক ক্ষেত্রে আজ কিছু অশান্তির সম্ভাবনা রয়েছে। আত্মীয়স্বজনের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। ব্যবসায় উন্নতির জন্য প্রবাসী কোনও ব্যক্তির সাহায্য লাভ করতে পারেন।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
ধনু রাশির জাতকদের মধ্যস্থতামূলক কাজে সাফল্য আসবে। বিদেশ থেকে ব্যবসায়িক অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবাসী ভাই বা বোনের সাহায্যের প্রয়োজন হতে পারে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
মকর রাশির জাতকদের আজ বকেয়া অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসায়িক কাজে অগ্রগতি হবে। খাদ্য ও পানীয় সংক্রান্ত ব্যবসায় লাভের সম্ভাবনা প্রবল। প্রবাসী আত্মীয়ের আগমন পারিবারিক আনন্দ বাড়াবে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ। বৈদেশিক কাজে অগ্রগতি হবে। কর্ম ও ব্যক্তিজীবনে উন্নতির যোগ রয়েছে। জীবিকার প্রয়োজনে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে।
মীন/ Pisces রাশিফল Rashifal
মীন রাশির জাতকদের বৈদেশিক ব্যবসায় উন্নতি হবে। জীবিকার কারণে বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে আইনগত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
জ্যোতিষীর দৃষ্টিতে আজকের শুভ মুহূর্ত সকাল ছয়টা চুয়ান্ন মিনিট থেকে আটটা ষোলো মিনিট, বেলা এগারোটা তেরো মিনিট থেকে একটা ছাব্বিশ মিনিট এবং রাত একটা আটত্রিশ মিনিট থেকে চারটা বারো মিনিট পর্যন্ত। আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। চতুর্থী তিথি রাত দুটো আট মিনিট পর্যন্ত থাকবে, তারপর পঞ্চমী তিথি শুরু হবে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us