/indian-express-bangla/media/media_files/2025/06/21/today-sunday-horoscope-2025-06-21-22-40-31.jpeg)
Today's Horoscope: এদিনের রাশিফল।
Ajker Rashifal Bengali, 25 January, 2026: ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার। আজ জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি কুম্ভ এবং আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও নেপচুন। ২৫ তারিখে জন্ম হওয়ার কারণে নেপচুনের প্রভাব আজ বিশেষভাবে সক্রিয় থাকবে, যা আপনার ভাবনা, কল্পনাশক্তি এবং অন্তর্দৃষ্টিকে আরও শক্তিশালী করবে। শুভ সংখ্যা ৭, ১৬ ও ২৫ এবং শুভ বার হিসেবে শনি ও সোম আপনার জন্য অনুকূল। রত্ন একুয়ামেরিন ও নীলা শুভ ফল দিতে পারে। আজ সাদা ও নীল রং সৌভাগ্য বৃদ্ধি করবে।
মেষ/ Aries রাশিফল Rashifal
মেষ রাশির জাতকদের জন্য দিনের শুরুতে দূরের যাত্রার যোগ তৈরি হচ্ছে। প্রবাসী কর্মজীবীরা দীর্ঘদিনের বাধা কাটিয়ে স্বস্তি পেতে পারেন। দুপুরের পর নতুন দায়িত্ব ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- প্রেম আছে তবু সম্পর্কে ঝামেলার আশঙ্কা! কোন রাশির সম্পর্কে বাড়বে অশান্তি?
বৃষ/ Taurus রাশিফল Rashifal
বৃষ রাশির ক্ষেত্রে সকালের দিকে ব্যবসায়িক জটিলতা কাটবে এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। চাকরিজীবীরা আজ অতিরিক্ত রোজগারের সুযোগ পেতে পারেন।
আরও পড়ুন- উচ্চশিক্ষায় সফল হন, পরিশ্রম বিফলে যায় না! এই ৫ রাশি দেবী সরস্বতীর বিশেষ কৃপাপ্রাপ্ত
মিথুন/ Gemini রাশিফল Rashifal
মিথুন রাশির জাতকদের কর্মক্ষেত্রে সকালবেলা কিছু মানসিক চাপ থাকলেও দুপুরের পর আয় বৃদ্ধি ও প্রভাবশালী ব্যক্তির সহায়তা মিলবে।
আরও পড়ুন- শীতলষষ্ঠী পালন তো করছেন, এই নিয়মগুলো জানেন তো?
কর্কট/ Cancer রাশিফল Rashifal
কর্কট রাশির জন্য আজ বিদেশ যাত্রা ও আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজে শুভ যোগ রয়েছে।
আরও পড়ুন- সরস্বতী পুজোর পরদিন কেন খাওয়া হয় গোটা সিদ্ধ? জানুন বিস্তারিত
সিংহ/ Leo রাশিফল Rashifal
সিংহ রাশির জাতকরা ঝুঁকিপূর্ণ কাজে লাভ পেলেও ঋণ দেওয়া এড়িয়ে চলাই ভালো।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
কন্যা রাশির জাতকদের জন্য দাম্পত্য ও পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং ব্যাংক ও বিমা সংক্রান্ত কাজে লাভ হতে পারে।
তুলা/ Libra রাশিফল Rashifal
তুলা রাশির জাতকদের অংশীদারি ব্যবসায় উন্নতি ও দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
বৃশ্চিক রাশির ক্ষেত্রে সকালে ভুল বোঝাবুঝি থাকলেও দুপুরের পর কর্মক্ষেত্রে সাফল্য আসবে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
ধনু রাশির জাতকদের সকালের দিকে পারিবারিক চাপ থাকলেও দুপুরের পর মেধাভিত্তিক কাজে সাফল্য আসবে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
মকর রাশির জাতকরা যোগাযোগ ও কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ করতে পারবেন।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
কুম্ভ রাশির জাতকদের ব্যবসায়িক বাধা কাটবে এবং খাদ্য ব্যবসায় লাভ হবে।
মীন/ Pisces রাশিফল Rashifal
মীন রাশির জাতকদের সকালের দিকে স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকতে হবে, তবে দুপুরের পর আয় বৃদ্ধি ও বকেয়া অর্থ প্রাপ্তির যোগ রয়েছে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের শুভ মুহূর্ত সকাল ৬টা ৫৪ মিনিট থেকে ১০টা ২৯ মিনিট, দুপুর ১টা ২৯ মিনিট থেকে ২টা ১২ মিনিট, সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট থেকে রাত ৯টা ২১ মিনিট পর্যন্ত। চন্দ্র আজ মীন রাশিতে অবস্থান করে দুপুর ১২টা ৪২ মিনিটের পর মেষ রাশিতে প্রবেশ করবে, যার ফলে দিনের দ্বিতীয় ভাগে কর্মজীবন ও আর্থিক বিষয়ে গতি আসবে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us