/indian-express-bangla/media/media_files/2xQj9YTq4oKuCbNj1IXV.jpeg)
Friday Horoscope: শুক্রবারের রাশিফল।
Ajker Rashifal Bengali, 14 November 2025: আজকের দিনটি চন্দ্র অবস্থান, তিথি ও গ্রহের গতিপথ অনুযায়ী মিশ্র ফলদায়ক। পাশ্চাত্য মতে আজ যাঁদের জন্মদিন, তাঁদের রাশি বৃশ্চিক (Scorpio) এবং তাঁদের ওপর মঙ্গল ও বুধ গ্রহের প্রভাব বেশি থাকবে।
মেষ/ Aries রাশিফল Rashifal
আজ পারিবারিক জীবনে সন্তানের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। ব্যবসায় কিছু রহস্যজনক ঘটনার ইঙ্গিত পাবেন। শিল্পী ও কলাকুশলীদের কাছে দিনটি চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। শুভ সংখ্যা: ৪১
আরও পড়ুন- চায়ের গুঁড়ো দিয়ে বানিয়ে ফেলুন ভেষজ হেয়ার ডাই, চুল করুন কুচকুচে কালো!
বৃষ/ Taurus রাশিফল Rashifal
পারিবারিক ও কর্মজীবনে আকস্মিক কিছু পরিবর্তন ঘটতে পারে। ব্যবসায়ে উন্নতির নতুন সুযোগ পাবেন, তবে আত্মীয়ের মাধ্যমে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা: ২০
আরও পড়ুন- দামি ক্রিম নয়, খুশকি দূর করুন এই ৬ ঘরোয়া কায়দায়, পান চটজলদি সমাধান
মিথুন/ Gemini রাশিফল Rashifal
আজ ব্যবসায় জটিলতা দেখা দিতে পারে। যোগাযোগে বাধা বা ভুল বোঝাবুঝি ঘটতে পারে। সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের জন্য দিনটি কর্মব্যস্ততায় কাটবে। শুভ সংখ্যা: ৬৩
আরও পড়ুন- সকালে খালি পেটে পান করুন এই সাদা জল, হাড় হবে লোহার মত মজবুত, জানালেন বিশেষজ্ঞরা
কর্কট/ Cancer রাশিফল Rashifal
আজকের দিন ব্যবসা-বাণিজ্যে উন্নতির জন্য নির্ধারিত। ধারের টাকা ফেরত পেতে পারেন। সঞ্চয়ে সাফল্য আসবে। তবে খাদ্য-বাণিজ্যে কিছু জটিলতা দেখা দিতে পারে। শুভ সংখ্যা: ৭১
আরও পড়ুন- টাইপ ১ নাকি টাইপ ২ ডায়াবেটিস, কোনটি বেশি ক্ষতিকারক? কীভাবে করবেন নিয়ন্ত্রণ?
সিংহ/ Leo রাশিফল Rashifal
আজকের দিনটি রহস্যজনক ঘটনায় ভরা থাকবে। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনে তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। শুভ সংখ্যা: ১৫
কন্যা/ Virgo রাশিফল Rashifal
বিদেশযাত্রার সম্ভাবনা আছে, তবে ব্যয় বৃদ্ধি পেতে পারে। ভ্রমণে সতর্ক থাকুন। ট্রাভেল ব্যবসায়ীদের জন্য আর্থিক ক্ষতির আশঙ্কা। শুভ সংখ্যা: ৬৩
তুলা/ Libra রাশিফল Rashifal
সাংসারিক জীবনে বড় ভাই বা বোনের সঙ্গে মতবিরোধ হতে পারে। আর্থিক ক্ষেত্রে হঠাৎ উন্নতি বা লাভের সম্ভাবনা। আবেগ নিয়ন্ত্রণে রাখুন। শুভ সংখ্যা: ৪৯
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
আজ গৃহস্থালি কাজে সফল হবেন। পিতার কাছ থেকে গুরুত্বপূর্ণ উপদেশ পাবেন। চাকরি সংক্রান্ত যোগাযোগে রহস্যজনক উন্নতি হতে পারে। শুভ সংখ্যা: ৩২
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। বিদেশযাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে। পারিবারিক জীবনে হঠাৎ পরিবর্তনের ইঙ্গিত। শুভ সংখ্যা: ১৬
মকর/ Capricorn রাশিফল Rashifal
দূরের যাত্রায় সতর্কতা প্রয়োজন। গৃহস্থালি খরচ বাড়তে পারে। পাওনাদারের সঙ্গে বিরোধে জড়াতে পারেন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। শুভ সংখ্যা: ৭৭
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
দাম্পত্য জীবনে জটিলতা দেখা দিতে পারে। অংশীদারী ব্যবসায়ে ভালো আয় হবে। ব্যয় সংকোচনের দিকে নজর দিন। শুভ সংখ্যা: ৩৭
মীন/ Pisces রাশিফল Rashifal
কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। পারিবারিক বিষয়ে কিছু প্রতিকূলতা দেখা দিতে পারে। মানসিক শান্তি বজায় রাখুন, দূর্নাম এড়িয়ে চলুন। শুভ সংখ্যা: ২৫
আজকের দিনটি মিশ্র প্রভাবের। যাঁরা ইতিবাচক চিন্তা ও ধৈর্য ধরে কাজ করবেন, তাঁদের জন্য আজ নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে। মনে রাখবেন, গ্রহের প্রভাব নির্দেশ দেয়, কিন্তু সাফল্য নির্ভর করে আপনার নিজস্ব চেষ্টার ওপর।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us