Ajker Rashifal Bengali, 20 November 2025: কোন রাশির জন্য শুভ, কার জন্য সতর্কতার দিন? দেখুন আজকের রাশিফল

Today Horoscope, 20 November, 2025: বৃহস্পতিবারের রাশিফল জানাচ্ছে আজ কোন রাশির জন্য শুভ সময়, কার জন্য সতর্কতার দিন। জেনে নিন দিনের গুরুত্বপূর্ণ শুভ মূহূর্ত, আজকের সম্পূর্ণ রাশিফল।

Today Horoscope, 20 November, 2025: বৃহস্পতিবারের রাশিফল জানাচ্ছে আজ কোন রাশির জন্য শুভ সময়, কার জন্য সতর্কতার দিন। জেনে নিন দিনের গুরুত্বপূর্ণ শুভ মূহূর্ত, আজকের সম্পূর্ণ রাশিফল।

author-image
IE Bangla Web Desk
New Update
Thursday Horoscope

Thursday Horoscope: লক্ষ্মীবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 20 November 2025: আজকের দিনটি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিশেষ তাৎপর্যপূর্ণ। আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃশ্চিক। আজ আপনার ওপর প্রভাব বিস্তার করছে মূলত চন্দ্র ও মঙ্গল। বিশেষ করে ২০ তারিখে জন্ম হওয়ায় চন্দ্রের প্রভাব আজ আরও বেশি কার্যকর হবে। জীবনের সামগ্রিক ক্ষেত্রে মানসিক শক্তি, অনুভূতি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সম্পর্ক—সবকিছুতেই আজ চন্দ্রের ভূমিকা প্রধান। আজ আপনার শুভ সংখ্যা ২, ১১, ২০ ও ২৯। শুভ বার হলো সোমবার ও মঙ্গলবার। শুভ রত্ন হিসেবে আজ মুক্তা বা রক্তপ্রবাল ধারন সৌভাগ্য আনতে পারে।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

আজ আর্থিক ক্ষেত্রে কিছুটা চাপ দেখা দিতে পারে। বিনিয়োগ করলে সতর্ক থাকুন। তবে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। পাওনাদারের সঙ্গে নতুন আলোচনায় অগ্রগতি হতে পারে। শুভ সংখ্যা ৯২।

আরও পড়ুন-  শীতকালে শরীর গরম রাখবে এই দেশি খাবার, একবার বানালেই চলবে গোটা মাস!

Advertisment

বৃষ/ Taurus রাশিফল Rashifal

আজ দাম্পত্য জীবনে সুখ বাড়বে। পারিবারিক সম্পর্কে সহযোগিতা পাওয়া যাবে। ব্যবসাতে উন্নতির সম্ভাবনা স্পষ্ট। আর্থিক অবস্থাও ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। শুভ সংখ্যা ৭৩।

আরও পড়ুন- শীতে পান করলেই দূর হয় সর্দি-কাশি, ঘরে সহজে বানানো যায়, এই স্যুপ কাজ করে আয়ুর্বেদিক ওষুধের মত!

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

শরীর স্বাস্থ্য বিষয়ে আজ সচেতন থাকা প্রয়োজন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভদ্রতা বজায় রাখুন। অধীনস্থদের সঙ্গে আচরণে সতর্কতা দরকার। শুভ সংখ্যা ৫৪।

আরও পড়ুন- এটা এমন এক প্রাণী, যার বিষের প্রতিষেধক আজও তৈরি করতে পারেনি বিজ্ঞান!

কর্কট/ Cancer রাশিফল Rashifal

শিল্পী, গায়ক, চিত্রকর ও অন্যান্য সৃজনশীল ব্যক্তিদের জন্য আজকের দিন অত্যন্ত শুভ। খেলোয়াড়দের জন্যও নতুন সাফল্যের সম্ভাবনা রয়েছে। সন্তানের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়া শুভ ফল দেবে। শুভ সংখ্যা ৩০।

আরও পড়ুন- শোবার ঘরে ভুলেও এই জিনিসগুলো রাখবেন না, ছড়াবে অশান্তি!

সিংহ/ Leo রাশিফল Rashifal 

আত্মীয়-পরিজনদের সাহায্যে গৃহস্থালী কাজ সহজে সম্পন্ন হবে। তবে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ দেখা দিতে পারে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে আজ অগ্রগতি হবে। শুভ সংখ্যা ৪৭।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

আজ মধ্যস্থতার কাজ, কমিশন ভিত্তিক ব্যবসা ও যোগাযোগ–সংক্রান্ত কাজে উন্নতি ঘটবে। ছোট ভাইবোনের সহযোগিতা পাবেন। ব্যবসায় প্রচার প্রচারণায় অংশগ্রহণ শুভ। শুভ সংখ্যা ১৭।

তুলা/ Libra রাশিফল Rashifal

আত্মীয়–কুটুম্বের সাহায্য আপনার কাজে আসবে। ব্যবসার বকেয়া টাকা আদায় হতে পারে। হোটেল, রেস্তোরা বা খাবার–সংক্রান্ত ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা ৭৯।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

আজকের দিনটি বিশেষ শুভ। ব্যক্তিজীবনে সাফল্য আসবে। চাকরিজীবীরা পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়িক উন্নতিও লক্ষণীয়। আর্থিক অর্জন আজ সম্ভব। শুভ সংখ্যা ৩৬।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

পারিবারিক ব্যয় বাড়তে পারে। পরিবহন, ট্রাভেল, ট্যুরিজম–সংক্রান্ত ব্যবসায় লাভ হবে। বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। শুভ সংখ্যা ৮৫।

মকর/ Capricorn রাশিফল Rashifal

বন্ধুর সাহায্য আর্থিক অগ্রগতিতে সহায়ক হবে। ট্রাভেল এজেন্সি–সংক্রান্ত কাজে লাভের সম্ভাবনা রয়েছে। বকেয়া বিল পাওয়ার যোগ রয়েছে। শুভ সংখ্যা ৭৮।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

চাকরির ক্ষেত্রে উন্নতি দেখা দেবে। ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতায় নতুন সুযোগ আসবে। ব্যবসায় পিতার সাহায্য প্রয়োজন হতে পারে। শুভ সংখ্যা ৭০।        

মীন/ Pisces রাশিফল Rashifal

বিদেশযাত্রা, আমদানি–রফতানি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ সুযোগ বৃদ্ধি পাবে। আইনগত জটিলতা মিটতে পারে। শুভ সংখ্যা ৬৩।

আজকের শুভ রঙ হিসেবে সাদা ও লাল বিশেষ গুরুত্বপূর্ণ। এই দুই বর্ণ আজকের গ্রহগত অবস্থার সঙ্গে মিল রেখে সৌভাগ্য, শান্তি ও সাফল্য বাড়াতে সাহায্য করবে। জ্যোতিষীয় গণনায় দেখা যাচ্ছে আজকের দিনে কয়েকটি বিশেষ শুভ মূহূর্ত রয়েছে—ভোর ৬টা ২৭ থেকে ৮টা ০৯, দুপুর ১টা ৪৮ থেকে ৩টা ১২, সন্ধ্যা ৬টা ১৩ থেকে রাত ৯টা ৪৮, এরপর রাত ১২টা ২৮ থেকে ৪টা ০৪ এবং ভোর ৪টা ৫৭ থেকে সূর্যোদয়ের আগে পর্যন্ত সময় বিশেষ কার্যসিদ্ধির উপযোগী। আজ চন্দ্রের অবস্থান বৃশ্চিক রাশিতে, ফলে আবেগ, কর্মশক্তি ও ব্যক্তিগত দৃঢ়তার ওপর এর প্রভাব দেখা যাবে। আজ সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি এবং এরপর প্রতিপদ তিথি চলবে। অমাবস্যার গভীর শক্তি আজকের দিনের বিভিন্ন রাশির ওপর আলাদা প্রভাব ফেলবে।

bengali Ajker Rashifal