/indian-express-bangla/media/media_files/2025/06/21/today-sunday-horoscope-2025-06-21-22-40-31.jpeg)
Sunday horoscope: রবিবারের রাশিফল।
Ajker Rashifal Bengali, 30 November 2025: ৩০ নভেম্বর ২০২৫, রবিবারের সকাল শুরু হচ্ছে বৃহস্পতির বিশিষ্ট প্রভাব নিয়ে। আজ জন্ম নিলে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা হিসেবে বিবেচিত হবেন। বৃহস্পতি আপনার জীবনে আশাবাদ, ইতিবাচক শক্তি এবং সৌভাগ্যের প্রবল প্রভাব আনবে। ৩০ তারিখে জন্মগ্রহণের কারণে এই শুভ গ্রহের প্রতিফলন আজীবন আপনার ব্যক্তিত্বে শক্তিশালীভাবে প্রতিফলিত হবে। আপনার শুভ সংখ্যা ৩, ১২, ২১ এবং ৩০—যা অনেক ক্ষেত্রেই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহায়ক ভূমিকা রাখে। শুভ রত্ন পোখরাজ আপনার জীবনের স্থিতি ও উন্নতি বাড়াতে পারে। আজকের শুভ রং হিসেবে হলুদ আপনাকে আরও মানসিক স্বচ্ছতা ও সৌভাগ্য এনে দিতে পারে।
মেষ/ Aries রাশিফল Rashifal
মেষ রাশির জন্য আজকের দিনটি কিছুটা ব্যস্ততার মধ্যে কাটবে। বৈদেশিক প্রতিষ্ঠানে চাকরির সুযোগ দেখা দিতে পারে, তবে আইনগত কাগজপত্রের কারণে অর্থব্যয় বাড়তে পারে। ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত কাজে সুবিধা মিললেও প্রবাসীদের ওপর কাজের চাপ বেশি হবে।
আরও পড়ুন- ঘুম পাচ্ছে না? এটা থাকলেই আপনার গাঢ় ঘুম আসবে চটপট!
বৃষ/ Taurus রাশিফল Rashifal
বৃষ রাশির জাতকদের সতর্ক থাকা ভালো, বিশেষ করে বন্ধু বা ভাইবোনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। চাকরিজীবীরা বকেয়া অর্থ পাওয়ার ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হতে পারেন।
আরও পড়ুন- খুব কম খরচে দেখান ভারত সেবাশ্রম সঙ্ঘ হাসপাতালে, জেনে নিন কোন ডাক্তার কবে বসেন
মিথুন/ Gemini রাশিফল Rashifal
মিথুন রাশির জন্য প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাওয়া কঠিন হতে পারে। পরিবারের অভ্যন্তরীণ বিষয়ে বিশেষ করে পিতার সঙ্গে মতবিরোধ এড়াতে হবে। চাকরি বা পরীক্ষায় প্রশাসনিক দিক থেকে বিলম্ব বা জটিলতা দেখা দিতে পারে।
আরও পড়ুন- প্রতিদিন ব্রেকফাস্ট বাদ দিচ্ছেন, জানেন শরীরের কী ভয়ংকর ক্ষতি করছেন?
কর্কট/ Cancer রাশিফল Rashifal
কর্কট রাশির জন্য আজকের দিনটি সৌভাগ্যপূর্ণ হলেও ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে এবং বিদেশ-সম্পর্কিত কোনো কাজে সফলতা আসতে পারে। তবে ভিন্ন ধর্মের কারও সঙ্গে ভুল বোঝাবুঝি থেকে বিরত থাকা উচিত।
আরও পড়ুন- জিমে মাত্র এই একটি ভুলের জন্যই আপনি ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন না, কী বলছেন ফিটনেস কোচ?
সিংহ/ Leo রাশিফল Rashifal
সিংহ রাশিকে আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকতে হবে। ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ভালো আয়ের সম্ভাবনা থাকলেও ব্যক্তিগত জীবনে নিকটজনের অসুস্থতা বা খারাপ খবর মিলতে পারে।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
কন্যা রাশির জাতকদের জন্য দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ থাকলেও ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি হবে। অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে বাধা আসতে পারে।
তুলা/ Libra রাশিফল Rashifal
তুলা রাশির জন্য সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মধুর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আপনাকে নিজের ইচ্ছার বাইরে গিয়ে কোনও সিদ্ধান্তে সম্মতি দিতে হতে পারে। কাজে ধৈর্য এবং কৌশলী মনোভাব জরুরি।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
বৃশ্চিক রাশির জন্য দিনটি কিছুটা চাপযুক্ত হতে পারে। পরীক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে হবে এবং শিল্প-সংস্কৃতি সংশ্লিষ্ট কাজে বাধা সৃষ্টি হতে পারে। প্রেমে প্রতারণার আশঙ্কা রয়েছে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
ধনু রাশির আজকের দিনটি পারিবারিকভাবে কিছুটা অশান্ত হতে পারে। আত্মীয়-স্বজনের সঙ্গে বিরোধ বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। যানবাহনের রক্ষণাবেক্ষণে বাড়তি ব্যয় হতে পারে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
মকর রাশির জন্য বিদেশ-সংযোগ বা যোগাযোগে ভালো উন্নতির সম্ভাবনা থাকলেও ছোট ভাইবোনের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হতে পারে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
কুম্ভ রাশির জন্য আজ আয়ের ক্ষেত্রে বাধা আসতে পারে। খাদ্য, পানীয় বা খুচরা ব্যবসায় বকেয়া অর্থ জমে যাওয়া সমস্যা তৈরি করতে পারে। পারিবারিক বিষয়ে আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য হতে পারে।
মীন/ Pisces রাশিফল Rashifal
মীন রাশির জাতকদের আজ সতর্ক থাকতে হবে। শরীর খারাপের সম্ভাবনা এবং কাজে নানাদিক থেকে চাপ তৈরি হতে পারে। পরিবারে কিছু বিষয়ে জীবনসাথীর সহায়তা নাও মিলতে পারে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনের বেশ কয়েকটি শুভ মুহূর্ত বিশেষভাবে উল্লেখযোগ্য। সকাল ৭টা ৩০ থেকে ৯টা ৩৭-এর মধ্যে নতুন উদ্যোগ নেওয়া ভালো। দুপুর ১টা ১৪ থেকে ৩টা ১২ এবং বিকালের ৩টা ৫৭ থেকে ৪টা ৩৯ পর্যন্ত ব্যবসা, আর্থিক পরিকল্পনা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত। রাতের মধ্যে আবার ৮টা ২ মিনিট থেকে ৯টা ৫৯ এবং রাত ১২টা ৩২ থেকে ২টা ২০ অবধিও শুভ সময় ধরা হয়েছে। আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করবে, যা নরম মনোভাব, সংবেদনশীলতা এবং আধ্যাত্মিক ভাবনা বাড়িয়ে দিতে পারে। ১০মী তিথি বিকেল ৪টা ৩৪ পর্যন্ত চলবে, এরপর শুরু হবে একাদশী তিথি, যা মানসিক উন্নতি ও সিদ্ধান্ত গ্রহণে স্পষ্টতা এনে দেবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us