/indian-express-bangla/media/media_files/2025/12/21/aries-horoscope-2025-12-21-22-09-31.jpg)
Aries Horoscope 2026: মেষ রাশির ফল ২০২৬।
Aries Horoscope 2026: মেষ রাশিফল ২০২৬ অনুযায়ী এই বছরটি মেষ রাশির জাতক–জাতিকাদের জীবনে পরিশ্রম, ধৈর্য এবং আত্মসংযমের পরীক্ষা নেবে। শনি দ্বাদশ ভাবে অবস্থান করায় চন্দ্র রাশি অনুসারে সাড়েসাতির প্রথম চরণ চলবে, যার প্রভাব স্বাস্থ্য, মানসিক চাপ এবং দৈনন্দিন রুটিনে স্পষ্টভাবে অনুভূত হতে পারে। বিশেষ করে যাঁদের অনিদ্রা, পায়ের সমস্যা বা দীর্ঘদিনের কোনও রোগ রয়েছে, তাদের এই বছরে নিজের শরীরের প্রতি অতিরিক্ত যত্নশীল হতে হবে। নিয়মিত যোগব্যায়াম, প্রণায়াম এবং সময়মতো ঘুম আপনার জন্য অত্যন্ত জরুরি।
শিক্ষার ক্ষেত্রে ২০২৬ সাল মেষ রাশির জন্য পুরোপুরি অনুকূল বলা যাবে না, তবে চেষ্টা করলে ফল ঘুরিয়ে নেওয়া সম্ভব। বছরের প্রথমার্ধে বৃহস্পতির দৃষ্টি শিক্ষার্থীদের জন্য কিছুটা সহায়ক হলেও, মনোযোগের ঘাটতি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। যাঁরা উচ্চশিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত, বিশেষ করে বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন, তারা জুন থেকে অক্টোবরের মধ্যে ভালো সুযোগ পেতে পারেন। তবে অলসতা করলে রাহু, কেতু ও শনি পড়াশোনায় বাধা সৃষ্টি করতে পারে।
আরও পড়ুন- তালা দিয়েই খুলে যাবে ভাগ্যের দরজা, দূর হবে বাধা ও অর্থসঙ্কট
ব্যবসায়ীদের জন্য ২০২৬ সালটি কঠোর পরিশ্রমের বছর। আপনি যতটা খাটবেন, তার তুলনায় ফল কিছুটা দেরিতে আসতে পারে। বিশেষ করে বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত কোনও বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না। তবে বিদেশ সংক্রান্ত ব্যবসা, আমদানি–রফতানি বা অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যুক্তদের জন্য সময়টা তুলনামূলক ভালো হতে পারে। নভেম্বর মাস থেকে ব্যবসায় ধীরে ধীরে স্থিতি ও লাভ আসার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ঘরের দেওয়ালে কেমন আকৃতির ঘড়ি ঝোলানো শুভ? সময় এগিয়ে রাখা কি অশুভ, কী জানালেন জ্যোতিষী?
চাকরিজীবী মেষ রাশির জাতক–জাতিকাদের জন্য এই বছরটি গড় ফল দেবে। কাজের চাপ বাড়বে, কিন্তু পরিশ্রম বৃথা যাবে না। জুনের আগে পর্যন্ত আপনি আপনার কাজের স্বীকৃতি পেতে পারেন, তবে জুন থেকে অক্টোবরের মধ্যে মানসিক চাপ বাড়তে পারে। যাঁরা ঘর থেকে দূরে কাজ করেন বা ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে যুক্ত, তাঁদের জন্য কিছু নতুন সুযোগ আসতে পারে। শর্টকাট বা অনৈতিক পথে চললে এই বছরে ক্ষতির সম্ভাবনাই বেশি।
আরও পড়ুন- মাসের ১০ দিনেই পকেট ফাঁকা? এই টিপস মানলেই বদলাবে অর্থভাগ্য, দূর হবে টাকার টান!
আর্থিক দিক থেকে ২০২৬ সাল মেষ রাশির জন্য গড়ের চেয়ে কিছুটা ভালো হলেও সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। আয় আসবে মূলত নিজের পরিশ্রমের জোরেই। বছরের প্রথম ভাগে বৃহস্পতি ও রাহুর প্রভাবে আয় ভালো থাকলেও খরচও বাড়বে। রিয়েল এস্টেট বা বড় বিনিয়োগের ক্ষেত্রে খুব ভেবে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। নভেম্বর–ডিসেম্বরে আর্থিক স্থিতি কিছুটা উন্নত হতে পারে।
প্রেম জীবন
প্রেম জীবনে মেষ রাশির জাতক–জাতিকারা মিশ্র অভিজ্ঞতার মুখোমুখি হবেন। কেতুর প্রভাবে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তবে সততা ও বিশ্বাস বজায় রাখলে সম্পর্ক ভাঙবে না। বছরের শেষ দিকে প্রেম জীবনে স্বস্তি ও স্থিতি ফিরতে পারে। যাঁরা সম্পর্ককে গুরুত্ব দেন, তাঁদের জন্য সময়টা ধীরে ধীরে অনুকূল হবে।
আরও পড়ুন- সকালে হাত থেকে এই ৪ জিনিস পড়লে নষ্ট হতে পারে ভাগ্য, কী বলছে বাস্তু শাস্ত্র?
বিবাহযোগ্যদের জন্য ২০২৬ সাল মোটের ওপর ভালো। বছরের শুরু থেকে জুন পর্যন্ত এবং আবার নভেম্বর–ডিসেম্বরে বিবাহের যোগ প্রবল। দাম্পত্য জীবনে ছোটখাটো মতভেদ হলেও পারস্পরিক বোঝাপড়া থাকলে সম্পর্ক মজবুত হবে। পারিবারিক জীবনে কিছুটা সংযম প্রয়োজন। কথাবার্তায় নম্রতা বজায় রাখলে অনেক সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব। সম্পত্তি, জমি বা যানবাহন কেনার যোগ থাকলেও সঞ্চয়ের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি।
সব মিলিয়ে, মেষ রাশিফল ২০২৬ বলছে—এই বছর সাফল্যের চাবিকাঠি হবে ধৈর্য, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রম। তাড়াহুড়ো নয়, পরিকল্পনা করে এগোলে বছরের শেষে আপনি নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us