Birthmark Astrology: মুখে জন্মদাগ কি অশুভ? পিঠে জন্মচিহ্ন থাকলে কী ইঙ্গিত দেয়, জানুন শরীরের জন্মদাগের গোপন রহস্য!

Birthmark astrology: মুখ, পিঠ বা শরীরের অন্য অংশে জন্মদাগ থাকা কি শুভ না অশুভ? সেই অনুযায়ী শরীরের বিভিন্ন স্থানে থাকা জন্মচিহ্নের অর্থ এবং ব্যক্তিত্বের গোপন ইঙ্গিত জানুন সহজ বাংলায়।

Birthmark astrology: মুখ, পিঠ বা শরীরের অন্য অংশে জন্মদাগ থাকা কি শুভ না অশুভ? সেই অনুযায়ী শরীরের বিভিন্ন স্থানে থাকা জন্মচিহ্নের অর্থ এবং ব্যক্তিত্বের গোপন ইঙ্গিত জানুন সহজ বাংলায়।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Birthmark Astrology: শরীরের জন্মচিহ্নের রহস্য জেনে নিন।

Birthmark Astrology: শরীরের জন্মচিহ্নের রহস্য জেনে নিন।

Birthmark Astrology: মানুষের শরীরে থাকা জন্মদাগ বা জন্মচিহ্ন নিয়ে কৌতূহলের শেষ নেই। অনেকেই মনে করেন, জন্মদাগ কেবল ত্বকের একটি স্বাভাবিক দাগ, আবার শাস্ত্র মতে এই জন্মচিহ্নের মধ্যেই লুকিয়ে থাকে মানুষের স্বভাব, ভবিষ্যৎ এবং ভাগ্যের নানা ইঙ্গিত। সামুদ্রিক শাস্ত্র ও প্রাচীন জ্যোতিষ মতে, শরীরের কোন অংশে জন্মদাগ রয়েছে, তার ওপর ভিত্তি করে মানুষের ব্যক্তিত্ব এবং জীবনের ওঠানামা সম্পর্কে ধারণা করা সম্ভব।

Advertisment

জন্মদাগের ইঙ্গিত

প্রায় প্রতিটি মানুষের শরীরেই কোনও না কোনও স্থানে জন্মদাগ দেখা যায়। এই দাগ লাল, কালো কিংবা বাদামি রঙের হতে পারে এবং আকারেও ভিন্ন হয়। জন্মদাগ কখনও শুভ ইঙ্গিত দেয়, আবার কখনও সতর্কবার্তাও বহন করে। তাই জন্মদাগ থাকা মানেই অশুভ, এমন ধারণা সম্পূর্ণ ঠিক নয়। বরং শরীরের কোন অংশে সেই জন্মচিহ্ন রয়েছে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন- সূর্য দেবতাকে খুশি করতে উত্তরায়ণের দিনে মকর সংক্রান্তির এই ব্রত কথাগুলো অবশ্যই পড়ুন

যে সকল মানুষের মুখে জন্মদাগ থাকে, তাঁদের স্বভাব সাধারণত অত্যন্ত আবেগপ্রবণ বলে মনে করা হয়। এই ধরনের মানুষ হৃদয় দিয়ে সব কিছুর বিচার করতে ভালবাসেন। এঁরা কথা বলতে পছন্দ করেন এবং সহজেই অন্যের সঙ্গে মিশে যেতে পারেন। শাস্ত্র মতে, মুখে জন্মদাগ থাকা ব্যক্তিদের জীবনে সাধারণত অর্থের অভাব হয় না। তবে অতিরিক্ত আবেগের কারণে অনেক সময় তাঁরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভোগেন।

আরও পড়ুন- কোন রাশির ভাগ্যে অর্থ, কোন রাশির জীবনে বিদেশযাত্রা? দেখুন আজকের রাশিফল

কপালের মাঝখানে জন্মচিহ্ন থাকা ব্যক্তিদের তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন বলা হয়। এঁদের বিচারশক্তি খুব প্রখর হয় এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এঁরা খুব একটা ভুল করেন না। চাকরি বা ব্যবসা, যে কোনও ক্ষেত্রেই এঁরা ক্রমশ উন্নতির শিখরে পৌঁছন। সমাজে এই ধরনের মানুষদের আলাদা পরিচিতি তৈরি হয় এবং আশপাশের মানুষ সহজেই তাঁদের প্রতি আকৃষ্ট হন।

আরও পড়ুন- এবারের সরস্বতী পুজোয় অঞ্জলির সময় কখন? জেনে নিন সম্পূর্ণ নির্ঘণ্ট

যাঁদের ঘাড়ের পিছনে জন্মদাগ থাকে, তাঁদের স্বভাব কিছুটা ভিন্ন প্রকৃতির হয়। এই ধরনের মানুষ অল্পতেই রেগে যান বলে বিশ্বাস করা হয়। তবে এই রাগ তাঁদের দুর্বলতা নয়, বরং অনেক সময় পেশাগত জীবনে এই দৃঢ় মনোভাবই তাঁদের সাফল্যের চাবিকাঠি হয়ে ওঠে। এঁরা আবেগের বদলে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে বেশি পছন্দ করেন এবং কর্মক্ষেত্রে দৃঢ় অবস্থান বজায় রাখতে পারেন।

আরও পড়ুন- এবারের সরস্বতী পুজোয় অঞ্জলির সময় কখন? জেনে নিন সম্পূর্ণ নির্ঘণ্ট

ডান গালে জন্মদাগ থাকা নিয়ে শাস্ত্রে আলাদা ব্যাখ্যা রয়েছে। মেয়েদের ক্ষেত্রে ডান গালে জন্মদাগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ধরনের মেয়েদের দাম্পত্য জীবন সুখের হয় এবং পরিবারে তাঁরা সম্মান পান। তবে ছেলেদের ডান গালে জন্মদাগ থাকলে জীবনের পথে একাধিকবার আর্থিক ওঠানামার সম্মুখীন হতে পারেন বলে বিশ্বাস করা হয়। যদিও পরিশ্রম ও ধৈর্য থাকলে এই সমস্যা কাটিয়েও ওঠা সম্ভব।

পিঠে জন্মদাগ থাকা ব্যক্তিরা ঝুঁকি নিতে ভালবাসেন বলে ধরা হয়। এঁরা সাহসী প্রকৃতির হন এবং ভয় তাঁদের খুব একটা দমিয়ে রাখতে পারে না। জীবনে কোনও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হলেও এঁরা সহজে ভেঙে পড়েন না। বরং নিজের বুদ্ধি এবং সাহসের জোরে পরিস্থিতি সামলে উঠতে জানেন। এই কারণেই জীবনের কঠিন সময়েও এঁরা আত্মবিশ্বাস হারান না।

সব মিলিয়ে বলা যায়, জন্মদাগ কোনও অশুভ চিহ্ন নয়। এটি মানুষের স্বভাব, চিন্তাধারা ও জীবনের প্রবণতার এক ধরনের প্রতীক মাত্র। শাস্ত্র মতে এই ব্যাখ্যাগুলি বিশ্বাসভিত্তিক হলেও, জন্মদাগ নিয়ে অহেতুক ভয় পাওয়ার কোনও কারণ নেই। বরং নিজের গুণাবলি এবং সীমাবদ্ধতা বুঝে জীবনযাপন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Astrology Birthmark