/indian-express-bangla/media/media_files/2026/01/05/body-mole-astrology-2026-01-05-08-51-49.jpg)
Body Mole Astrology: পুরুষদের শরীরে তিলের অর্থ জেনে নিন।
Body Mole Astrology: শরীরে তিল থাকা খুবই স্বাভাবিক একটি বিষয়। প্রায় প্রত্যেক মানুষের শরীরেই কোনও না কোনও জায়গায় তিল দেখা যায়। তবে জ্যোতিষশাস্ত্র ও সমুদ্রিক শাস্ত্র অনুযায়ী, এই তিল কেবল জন্মগত দাগ নয়, বরং মানুষের ভাগ্য, চরিত্র ও ভবিষ্যতের নানা ইঙ্গিত বহন করে। বিশেষ করে পুরুষদের শরীরের বিভিন্ন অঙ্গে থাকা তিলের তাৎপর্য প্রাচীন শাস্ত্রে আলাদা করে ব্যাখ্যা করা হয়েছে।
শাস্ত্র মতে, শরীরের ডান দিক সাধারণত কর্ম, শক্তি ও সাফল্যের প্রতীক। সেই কারণেই পুরুষদের ডান হাতে তিল থাকাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যাঁদের ডান হাতে তিল থাকে, তাঁরা সাধারণত পরিশ্রমী এবং আত্মনির্ভরশীল হন। নিজের যোগ্যতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে অর্থ ও প্রতিষ্ঠা অর্জন করেন। এঁদের কর্মজীবনে বাধা এলেও শেষ পর্যন্ত সাফল্য ধরা দেয়।
আরও পড়ুন- স্বামীর সঙ্গে ঝামেলা লেগেই রয়েছে? সহজ ২ টোটকায় ফিরতে পারে দাম্পত্যের হারানো মাধুর্য!
ছেলেদের ডান ভ্রুর নীচে তিল থাকলে তা আরও বেশি সৌভাগ্যের লক্ষণ হিসেবে ধরা হয়। শাস্ত্র বলছে, এই ধরনের তিল থাকা পুরুষরা জীবনে অর্থকষ্ট খুব কমই অনুভব করেন। অল্প বয়সেই এঁরা সমাজে পরিচিতি ও সম্মান অর্জন করতে সক্ষম হন। ভাগ্যের সহায়তায় এঁদের জীবনে সঠিক সময়ে সঠিক সুযোগ আসে।
আরও পড়ুন- প্রয়াত ব্যক্তির এই ৪ জিনিস ব্যবহারে নেমে আসে দুর্ভাগ্য, নষ্ট হয় শান্তি
চিবুকে তিল থাকা পুরুষদের প্রেম ও দাম্পত্য জীবনের জন্য বিশেষ শুভ বলে মনে করা হয়। এই ধরনের পুরুষরা সাধারণত আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন এবং সম্পর্কের ক্ষেত্রে সহজেই বিশ্বাসযোগ্যতা অর্জন করেন। বিবাহিত জীবনে এঁরা সুখী হন এবং সঙ্গীর সঙ্গে এঁদের মানসিক বোঝাপড়া দৃঢ় হয়।
আরও পড়ুন- জানুয়ারিতে ঋণ ও শত্রুর ফাঁদে পড়তে পারেন কোন রাশি? ভাগ্য মিলিয়ে দেখে নিন
ডান কাঁধে তিল থাকলে সেই পুরুষকে সাহসী ও দায়িত্ববান হিসেবে দেখা হয়। শাস্ত্র মতে, এঁরা নেতৃত্ব দিতে জানেন এবং কঠিন পরিস্থিতিতেও সিদ্ধান্ত নিতে ভয় পান না। প্রশাসনিক কাজ, সরকারি পদ বা দায়িত্বপূর্ণ পেশায় এঁরা সহজেই সাফল্য লাভ করতে পারেন।
আরও পড়ুন- জায়গার অভাবে ফ্রিজের মাথায় জিনিস রাখছেন? এই ভুলে নষ্ট হতে পারে ঘরের বাস্তু
পুরুষদের বুকের বাঁ দিকের তিল সাংসারিক সুখের প্রতীক। পরিবার, স্ত্রী ও সন্তানের সঙ্গে এঁদের সম্পর্ক সাধারণত মধুর হয়। পারিবারিক সহায়তা সবসময় এঁদের জীবনে উপস্থিত থাকে, যার ফলে বড় কোনও সাংসারিক অশান্তির মুখে পড়তে হয় না।
নাভির কাছে তিল
নাভির কাছে তিল থাকা অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ বলে ধরা হয়। শাস্ত্র অনুযায়ী, এই ধরনের পুরুষরা জীবনে ধনসম্পদের অভাব অনুভব করেন না। বিলাসবহুল জীবনযাপন, আর্থিক স্থিতিশীলতা ও ভোগবিলাসের সুযোগ এঁদের জীবনে স্বাভাবিকভাবেই আসে। মনে রাখা জরুরি, শাস্ত্রের এই ব্যাখ্যাগুলি বিশ্বাস এবং সংস্কার নির্ভর। জীবনের প্রকৃত সাফল্য অনেকটাই নির্ভর করে ব্যক্তির পরিশ্রম, সিদ্ধান্ত আর মানসিক দৃঢ়তার ওপর। তবুও যুগ যুগ ধরে এই বিশ্বাসগুলি মানুষের কৌতূহল ও আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us