/indian-express-bangla/media/media_files/2025/12/15/women-leader-2025-12-15-10-00-29.jpg)
Born Leader Women: এই মহিলারা জন্মজাত নেত্রী।
Born Leader Women: সংখ্যাতত্ত্ব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে মানুষের জন্মতারিখের মাধ্যমে তাঁর স্বভাব, ভবিষ্যৎ ও ব্যক্তিত্ব সম্পর্কে নানা তথ্য জানা যায়। সকলের পক্ষে জটিল গ্রহ-নক্ষত্রের হিসাব বোঝা সম্ভব না হলেও সংখ্যাতত্ত্ব তুলনামূলকভাবে সহজ এবং বাস্তব জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। বিশেষ করে নেতৃত্বগুণ বিশ্লেষণে সংখ্যাতত্ত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
কী বলছে সংখ্যাতত্ত্ব?
প্রত্যেক মানুষের জন্মতারিখ থেকে একটি জন্মসংখ্যা নির্ণয় করা হয়। এই জন্মসংখ্যা মানুষের চিন্তাধারা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নেতৃত্বের ধরনকে প্রভাবিত করে। সংখ্যাতত্ত্ব বলছে, যে মেয়েরা মাসের ১, ১০, ১৯ অথবা ২৮ তারিখে জন্মান, তাঁদের জন্মসংখ্যা সাধারণত ১ হয়ে থাকেন। এই জন্মসংখ্যা নেতৃত্ব, আত্মবিশ্বাস ও কর্তৃত্বের প্রতীক।
আরও পড়ুন- সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫, আজ কার ভাগ্যে উন্নতি আর কার বাড়বে সতর্কতা
এই চার তারিখে জন্মানো মেয়েরা সাধারণত ঝুঁকি নিতে ভয় পান না। কঠিন পরিস্থিতিতেও এঁরা মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে সক্ষম হন। যেখানেই জটিলতা তৈরি হয়, সেখানেই এঁরা সামনে এসে পরিস্থিতি সামাল দেন। দলের অন্য সদস্যরা যখন দ্বিধায় ভোগেন, তখন এই মেয়েরাই স্পষ্ট সিদ্ধান্ত নিয়ে সবাইকে পথ দেখান।
আরও পড়ুন- মস্তিষ্কের সঙ্গে প্রতিদিনের এই কাজের অপ্রত্যাশিত যোগ, জানলে অবাক হবেন!
আত্মবিশ্বাস এই মেয়েদের সবচেয়ে বড় শক্তি। নিজের ওপর বিশ্বাস থাকার কারণে এঁরা কখনও সহজে ভেঙে পড়েন না। কাজের চাপ, সময়ের সীমাবদ্ধতা কিংবা প্রতিযোগিতা—কোনও কিছুই এঁদের দমিয়ে রাখতে পারে না। কঠোর পরিশ্রম করে লক্ষ্য অর্জনের মানসিকতা এঁদের রক্তে মিশে থাকে।
আরও পড়ুন- ৫০ পেরোলেই দরকার নিউমোনিয়ার টিকা, কেন একথা বলছেন ফুসফুস বিশেষজ্ঞরা?
এই মেয়েদের ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয়। কথা বলার ধরন, আত্মপ্রকাশের ভঙ্গি এবং দৃঢ় মনোভাবের কারণে এঁরা সহজেই সকলের নজর কাড়েন। কোনও দলে এঁরা থাকলে স্বাভাবিকভাবেই নেতৃত্বের দায়িত্ব তাঁদের কাঁধেই এসে পড়ে। দলের প্রধান হলে এঁরা শুধু নিজের উন্নতির কথা ভাবেন না, বরং পুরো দলকে সাফল্যের শীর্ষে নিয়ে যাওয়ার জন্য নিরলস চেষ্টা করেন।
আরও পড়ুন- সয়াবিন তেল কি স্বাস্থ্যকর, কী বলছেন বিশেষজ্ঞরা?
সহকর্মীদের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রেও এই মেয়েরা যথেষ্ট দক্ষ। প্রয়োজনে বন্ধুর মতো মিশতে পারেন, আবার পরিস্থিতি অনুযায়ী শাসন করতেও দ্বিধা করেন না। ফলে দলের মধ্যে শৃঙ্খলা বজায় থাকে এবং কাজের গতি বাড়ে। নেতৃত্ব মানে শুধু আদেশ দেওয়া নয়—এই মেয়েরা তা ভালোভাবেই বোঝেন।
সংখ্যাতত্ত্ব অনুসারে জন্মসংখ্যা ১ সূর্যের প্রভাবে পরিচালিত হয়। সূর্য শক্তি, কর্তৃত্ব ও আত্মবিশ্বাসের প্রতীক। সেই কারণেই এই চার তারিখে জন্মানো মেয়েদের মধ্যে স্বাভাবিকভাবেই নেতৃত্বের ঝোঁক দেখা যায়। চাকরি, ব্যবসা, রাজনীতি কিংবা সমাজসেবা—যে ক্ষেত্রেই এঁরা যান না কেন, নিজের দক্ষতা দিয়ে আলাদা পরিচিতি তৈরি করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us