Vastu Shastra Tips: কানাভাঙা থালায় খাবার খান? নিজেই কিন্তু বিপদ ডেকে আনছেন!

Vastu Shastra Tips: ভাঙা বা কানাভাঙা বাসনে খাবার খেলে কী ক্ষতি হতে পারে? বাস্তুশাস্ত্র অনুযায়ী ভাঙা বাসন কেন ঘরে রাখা উচিত নয়, জানুন বিস্তারিত।

Vastu Shastra Tips: ভাঙা বা কানাভাঙা বাসনে খাবার খেলে কী ক্ষতি হতে পারে? বাস্তুশাস্ত্র অনুযায়ী ভাঙা বাসন কেন ঘরে রাখা উচিত নয়, জানুন বিস্তারিত।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Vastu Shastra Tips: দূর করুন এই বাস্তুদোষ।

Vastu Shastra Tips: দূর করুন এই বাস্তুদোষ।

Vastu Tips: আমাদের দৈনন্দিন জীবনে বাসনপত্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। রান্না থেকে শুরু করে খাবার পরিবেশন—সব ক্ষেত্রেই বাসনের সঙ্গে আমাদের নিত্য যোগাযোগ। কিন্তু অনেক সময় দেখা যায়, কাপ-প্লেট বা থালার কোনও একটা কোণা ভেঙে গেলেও আমরা সেটি ফেলে দিতে চাই না। মনে করি, সামান্য ভাঙা, এখনও তো ব্যবহার করা যায়। বাস্তুশাস্ত্র (Shastra) বলছে, এই অভ্যাসটি কিন্তু মোটেও শুভ নয়।

Advertisment

এই বাস্তু সমস্যা দূর করুন

বাস্তুমতে ভাঙা বাসন শুধুমাত্র একটি জিনিস নয়, এটি অসম্পূর্ণতা এবং ভাঙনের প্রতীক। যে কোনও ভাঙা বস্তু নিজের মধ্যেই নেগেটিভ শক্তি বহন করে বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে খাবার খাওয়ার মত গুরুত্বপূর্ণ কাজে যদি ভাঙা বা ফাটল ধরা বাসন ব্যবহার করা হয়, তাহলে সেই নেগেটিভ শক্তি সরাসরি মানুষের শরীর ও মনে প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন- এই সপ্তাহে কোন রাশির প্রেমে আসছে সুখ, কোথায় বাড়বে দূরত্ব?

বাস্তুশাস্ত্র অনুসারে, ভাঙা কাপ বা প্লেটে চা বা জল পান করলে শরীরের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে মানসিক অস্থিরতা বাড়ে এবং অকারণে মন খারাপ বা বিরক্তি তৈরি হয়। শুধু তাই নয়, ধীরে ধীরে বাড়িতে বাস্তুদোষও সৃষ্টি হতে পারে। অনেকেই লক্ষ্য করেন, বাড়িতে অকারণ ঝগড়া, অশান্তি বা মতবিরোধ বেড়ে যাচ্ছে। বাস্তুমতে এর পিছনে অন্যতম কারণ হতে পারে ভাঙা বাসন জমিয়ে রাখা।

আরও পড়ুন- এই সপ্তাহে কোন রাশির জীবনে ঘটতে চলেছে কী পরিবর্তন? দেখে নিন সাপ্তাহিক রাশিফল!

বিশ্বাস অনুযায়ী, ভাঙা বাসনে খাবার খাওয়ার অর্থ হল দারিদ্রকে আমন্ত্রণ জানানো। অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে সমস্যার সূত্রপাত হতে পারে। টাকা এলেও তা হাতে টেকে না, অপ্রত্যাশিত খরচ বাড়ে বা সঞ্চয় করতে গেলেই বাধা আসে। বাস্তুশাস্ত্রে বলা হয়, ভাঙা চিনামাটির বাসন ঘরে জমিয়ে রাখলে রাহুর অশুভ প্রভাব বৃদ্ধি পায়। এর ফলে জীবনে অনিশ্চয়তা, মানসিক চাপ এবং নানা ধরনের বাধা আসতে পারে।

আরও পড়ুন- নেতৃত্বে পটু, দলের মাথা হলে কাজ বাজিমাত, এই ৪ তারিখে জন্মানো মেয়েরাই জন্মগত ক্যাপ্টেন

আরও একটি প্রচলিত বিশ্বাস হল, ভাঙা বাসনে খাবার খেলে দুর্ভাগ্য নেমে আসে। ভাগ্যের চাকা যেন উলটো দিকে ঘুরতে শুরু করে। কাজের জায়গায় সমস্যা, সম্পর্কের টানাপোড়েন কিংবা স্বাস্থ্যগত জটিলতা দেখা দিতে পারে। ভাঙা মানেই অসম্পূর্ণতা এবং ধ্বংসের প্রতীক। তাই এমন বাসন ব্যবহার করলে বাড়ির আর্থিক স্থিতি এবং মানসিক শান্তি দুটোই নষ্ট হতে পারে বলে মনে করা হয়।

আরও পড়ুন- সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫, আজ কার ভাগ্যে উন্নতি আর কার বাড়বে সতর্কতা

বাস্তুশাস্ত্রে বলা হয়, ভাঙা অংশ বা সূক্ষ্ম ফাটল দিয়েই নেগেটিভ শক্তি ঘরে প্রবেশ করে। চোখে না পড়লেও সেই ফাটল শক্তির প্রবাহে বাধা সৃষ্টি করে। এর প্রভাব পড়ে সংসারের ওপর। পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ে, সম্পর্কের উষ্ণতা কমতে শুরু করে। অনেক সময় দেখা যায়, আগে যেসব বিষয়ে সহজে সমাধান হত, সেগুলো নিয়েই এখন বড় সমস্যা তৈরি হচ্ছে।

খাবার খাওয়া শুধু শারীরিক প্রয়োজন নয়, এটি এক ধরনের মানসিক সন্তুষ্টিরও বিষয়। শান্ত মনে, ভরা থালায় খাবার খেলে মনও তৃপ্ত হয়। কিন্তু, যদি ভাঙা বা কানাভাঙা বাসনে খাওয়া হয়, তাহলে অবচেতনে অসম্পূর্ণতার অনুভূতি তৈরি হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এর ফলে জীবনে সন্তুষ্টির অভাব দেখা দেয় এবং মানসিক অশান্তি ধীরে ধীরে বাড়তে থাকে।

প্রতিকার হিসেবে বাস্তুশাস্ত্র খুব সহজ কিছু উপায় বাতলে দেয়। কোনও বাসনে অল্প চিড় বা ফাটল দেখা দিলেই সেটি দীর্ঘদিন জমিয়ে না রেখে দ্রুত বাতিল করা উচিত। নতুন, অক্ষত বাসন ব্যবহার করলে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে। শাস্ত্রমতে, সোনা বা রুপোর বাসনে খাবার খেলে ভাগ্যের উন্নতি হয় বলে বিশ্বাস করা হয়। যদিও সাধারণ মানুষের পক্ষে তা সবসময় সম্ভব নয়। সেই ক্ষেত্রে কাঁসা বা পিতলের বাসন ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ধাতুগুলি স্বাস্থ্য ও বাস্তু—দু’দিক থেকেই উপকারী বলে মনে করা হয়।

Vastu Tips Shastra